হেনা আমার বোন-তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার হত্যাকারীদের দৃষ্টান্তমুলক বিচার চাই।[/sb
হেনার দুঃখজনক মৃত্যু নিয়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে এক শ্রেনীর নাস্তিক, যেন খুবই উপাদেয় খাবার পাওয়া গেছে। এরা হেনা হত্যার বিচার চেয়ে কোন কাজ করবেনা কারন তা তাদের পছন্দের সরকারের বিরুদ্ধে যাবে, অন্য কেউ কোন আন্দোলনের ডাক দিলে সেখানে এরা যাবেনা, কারন সেটি কোন লাভজনক কাজ নয়। বরং এটাকে পুজি করে আদা-জল খেয়ে কোমর বেধে ব্লগে বসে যাবেন ইসলামের নামে কূতসা রটনা করতে।
হেনা হত্যার বিষয়টি তে ইসলামের কতটুকু দোষ আর কতটা দেশের সার্বিক পশ্চাতপদতা তথা প্রশাসনিক ব্যার্থতা দায়ি তা ভাববার বিষয়।
এখানে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রন করছেন গ্রামের মাতাব্বর, যিনি একজন নির্বাচিত মেম্বার। ইউনিয়নের মেম্বার কিন্তু নির্বাচিত জন-প্রতিনিধি হিসাবে সরকারের অংশ।তারা গ্রামের ইমাম কে ব্যাবহার করেছে তাদের মাতাব্বরী নিষ্কন্টক করার জন্য। বেশির ভাগ ক্ষেত্রে এই ঈমাম গন সমাজে অবহেলিত, দারিদ্রের ঘায়ে পিষ্ট এবং সমাজের মোড়ল শ্রেনীর প্রভাবে পর্যদুস্ত।
যদি গ্রামে শিক্ষার হার আর জীবন-যাত্রার মান আরও উন্নত হলে এ ধরনের ঘটনা কি ঘটতে পারত? গরীব মানুশের জন্য ন্যায়বিচারের নিশ্চয়তা থাকলে কি এই ঘটনা ঘটত? সালিশে যখন মেয়েটিকে শাস্তির বিধান দেয়া হয় তখন মেয়ের পরিবার থেকে কেউ হয়ত থানা বা প্রশাসনের কারো কাছে যাবার সাহস পায়নি কারন কেনা জানে এদেশের বিচার ব্যাবস্থা গরীবের জন্য নয়।প্রশাসন আরও ততপর ও জনকল্যানমুখি হলে এ ধরনের ঘটনা কি ঘটতে পারত?
বাংলাদেশে কখনই কোন মৌলবাদী সরকার ছিলনা, যাতে বলতে পারেন যে ইসলামের নামে দেশকে পেছানো হয়েছে আফগানিস্তানের মত। স্বাধীনতার পর থেকে বংগবন্ধু, জিয়া, এরশাদ, খালেদা আর হাসিনা দেশ চালিয়েছে। তাহলে এই পশ্চাতপদতা আর তার ফলে আজকের ব্যার্থতার দায় ইসলামের উপর যায় কেন? এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, তাদের দৃষ্টান্তমুলক বিচার হয়েছে কি? এই বিচার না হওয়ার জন্য দায়ী কি মোল্লারা নাকি অতীতের সরকারগুলি?
শরিয়তপুরের হেনা হত্যার এই ঘটনা শরিয়তি আঈনের আওতায় ঘটলে কি হতে পারত?
এই বিচার হওয়া উচিত ছিল রাস্ট্র স্বীকৃত কোন আদালতে।
ছেলেটি যেহেতু বিবাহিত, তাকে পাথর মেরে হত্যা করার শাস্তি দেয়া উচিত ছিল।
মেয়েটি কে যেহেতু জোর করা হয়েছে, তার খালাস পাওয়া উচিত ছিল। তার চিকিতসা সহ যাবতীয় দায়িত্ব সরকারের নেয়া উচিত ছিল।
আসুন এটাকে ইসলামের বিরুদ্ধে প্রচারনার অংশ না করে জড়িত দের শাস্তি হোক এর জন্য আণ্দোলন করি। মানব-বন্ধন করুন।যাদের আপনারা মৌলবাদী বলেন তাদের অনেক কেই সাথে পাবেন। এই কাজ টি কোন ভাবেই ইসলামের নির্দেশে/কারনে হয় নি, এটা হয়েচে সরকারের ব্যার্থতায়, এটা হয়েচে ধর্ষকের সামাজিক প্রভাবের কারনে, এটা হয়েচে কারন মেয়েটির পরিবার গরীব বলে, আর তার জন্য আর সামাজিক অবকাঠামোই বেশী দায়ী।
ঈসলামের বিরোধীরা সব সময় থাকবেন, সেটিই তো ইসলামের একটি মোজেজা। কাবিল থেকে নমরুদ, ফেরাঊন হয়ে আবু জেহেল আর বর্তমান সময়ের স্বঘোষিত নাস্তিক সবাই ইসলামের বিরোধিতা করছে, ভবিষ্যতেও আরো অনেকেই করবে। কারন ইসলামের পরিভাষায় এটিই মানুষ সৃষ্টির মুলনীতির সাথে সংগতিপুর্ণ। কারন মানুষ সৃস্টি করার সময়েই আল্লাহ শয়তান কে সৃস্টি করেছেন। শয়টানের ধোঁকার মধ্যে থেকে বেচে ইমানের পথে থাকা প্রকৃত মুসলমানদের আল্লাহ তায়ালা আলাদা করে নিবেন।
আপনারা যারা ইসলামের বিরোধিতা করে যাচ্ছেন করতে থাকুন, দোয়া করি আল্লাহ আপনাদের একদিন হিদায়াত দিবেন। তবে হেনা হত্যাকে হাস্যকর ভাবে ইসলাম বিরোধিতার অংশ না করে বরং হত্যাকারিদের বিচারের দাবিতে সোচ্চার হই..... আস্তিক-নাস্তিক ভুলে।
আশাকরি বর্তমান সরকার এদের বিচার করে সামাজিক সুবিচার নিশ্চিত করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



