সংগ্রহ: ইন্টারনেট থেকে
একজন অধ্যাপক দর্শন ক্লাশে একটি কাচপাত্র এবং কিছু অন্যান্য জিনিশ নিয়ে ক্লাসে এলেন। বললেন সুখী জীবনের দর্শন আজ আমি তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে বুঝাব। প্রথমে তিনি বড় কাচপাত্রে কয়েকটি টেনিস বল ঢোকালেন, দেখা গেল পাত্র টি পুর্ণ হয়ে গেল। তিনি ক্লাসে জিজ্ঞেস করলেন, এটি ভর্তি কিনা? ছাত্র-ছাত্রীরা একবাক্যে স্বীকার করল যে পাত্রটি ভর্তি হয়ে গেছে।
এর পর অধ্যাপক সাহেব বেশ কিছু মার্বেল নিয়ে ওই পাত্রে ঢোকালেন, দেখা গেল মার্বেল গুলি টেনিস বলের ফাকে ফাকে জায়গা করে নিল। অনেকগুলি মার্বেল ধরল ঐ পাত্রে। এবার তিনি ছাত্র-ছাত্রীদের গিজ্ঞেস করলেন এবার পাত্রটি কে ভর্তি বলা যায় কিনা। ছাত্র-ছাত্রীরা একবাক্যে স্বীকার করল যে পাত্রটিকে পরিপূর্ণ বলা যায়।
এবার তিনি কিছু বালি নিলেন এবং ওই পাত্রে সেই বালি ঢাললেন। দেখা গেল বালিগুলি টেনিস বল ও মার্বেলের মাঝে মাঝে ঢুকে গেল এবং নিজেদের জায়গা করে নিল। এবার তিনি ছাত্র-ছাত্রীদের গিজ্ঞেস করলেন এবার পাত্রটি কে ভর্তি বলা যায় কিনা। ছাত্র-ছাত্রীরা একবাক্যে স্বীকার করল যে পাত্রটিকে কানায় কানায় পরিপূর্ণ বলা যায়।
এর পর তিনি দুই কাপ চা বানিয়ে পাত্রে ঢাললেন। টেনিস বল, মার্বেল এবং বালুর ফাকে মিশে গেল দুই কাপ চা। অধ্যাপক বললেন, দেখলে ভর্তি পাত্রে কিভাবে আরো জিনিশ ধরানো যায়। ছাত্র-ছাত্রীরা হাত তালি দিয়ে অধ্যাপকের পরীক্ষার প্রশংসা করল।
এবার অধ্যাপক বিষয়টি ব্যাখা করলেন।
মনে কর কাচের পাত্রটি আমাদের জীবন। টেনিস বল গুলি হচ্ছে জীবনের বড় বড় জিনিশ যেমন পরিবার, ছেলে-মেয়ে, স্বাস্থ্য, বন্ধু, শখের বিষয়াদি ইত্যাদি। আর কিছু না থাকলেও শুধু এগুলি দিয়েই জীবন পূর্ণ হতে পারে।
মার্বেল গুলি হচ্ছে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিশ যেগুলি জীবনকে আরো বেশী পূর্ণ করে যেমন চাকুরি-ব্যাবসা, গাড়ি, বাড়ি ইত্যাদি।
আর বালি হচ্ছে জীবনের অন্যান্য ছোট খাট জিনিষ। যেগুলি জীবন কে পূর্ণ করে কিন্তু না থাকলেও খুব বেশি ক্ষতি নাই।
এই কাচপাত্র যদি প্রথমেই বালি দিয়ে ভর্তি করা হয় তবে মার্বেল কিম্বা টেনিস বলের জায়গা হবে না। তেমনি জীবনের ছোট-খাট বিষয় নিয়েই বেশী ব্যস্ত হয়ে গেলে জীবনের বড় বড় প্রয়োজন গুলি পূরণ হবে না। সুতরাং আগে সেই বড় বড় জিনিষ (টেনিস বল) গুলির প্রতি নজর দিবে যেগুলি সুখী জীবনের জন্য বেশী প্রয়োজনীয়। পরিবারে সময় দিবে, বাচ্চার সাথে খেলা করবে, সময় করে স্বাস্থ্যের পরীক্ষা করাবে, বাবা-মা কে দেখতে যাবে-ফোন করবে, স্বামী/স্ত্রী কে নিয়ে ডিনারে যাবে। চাকরি/ব্যাবসায় যত্নশীল থাকবে। টেনিস বল ও মার্বেল দিয়ে জীবন পূর্ণ করবে আগে। এই জায়গায় ঠিক থাকলে ছোট বিষয়গুলি এমনিতেই জীবনে থাকবে।
একজন ছাত্র জিজ্ঞেস করল, চা দিয়ে কি বুঝানো হয়েছে?
অধ্যাপক বললেন, জীবন যতই পরিপুর্ণ/ব্যস্ত হোক না কেন, এরপরও একজন বন্ধুর সাথে এক কাপ চা খাবার সময় বের করা কঠিন হবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

