আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ 

বেকায়দা প্রেমকাব্য

০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮

১.
ক্লাস ফাঁকিতে যেদিন গেলাম
বাগমারার ঐ বাসায়
নিউ বিল্ডিং-এর গলি ধরে
বুকভরা সব আশায়
আব্বু-আম্মু দু'জন সেদিন
ছিলেন বাসার বাইরে
একলা পেয়ে তোমার ঘরে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

বিয়ের নামতা

২৫ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১০

বিয়ের নামতা/ শেখ জলিল

এক দুই তিন
হৃদয়পুরে বাজলো মাদল তা ধিনা ধিন ধিন।
চার পাঁচ ছয়
চারখানা চোখ মিলন হলেও কাটে না সংশয়!
সাত আট নয়
বউ কথা কও ডাকলো পাখি পুবাল বাতাস বয়।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

হাওয়াই মণ্ডা

০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৮

হাওয়াই মণ্ডা/ শেখ জলিল

রাস্তায় জটলা নেই, সুনসান পাড়া
গলির মোড়েতে নেই গুণ্ডা
র‌্যাবের পাহারা চলে সতর্ক আইন
ধরা খেলে হবে নুলা-টুণ্ডা!
দুর্নীতিবাজেরা সব করে সমাবেশ
কারাগারে পরে বেড়ি-ডাণ্ডা...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

ছড়া লেখার প্রচেষ্টা

১৪ ই মে, ২০০৭ রাত ৯:১২

কবিতা লিখেছি অনেক কিন্তু ছড়া লিখেছি খুব কম। কিছুদিন আগে আর্থ-ফাউন্ডেশন শিশুদের জন্য বয়সভিত্তক মুক্তিযুদ্ধের ছড়া আহ্বান করেছিলো। আমারও প্রচেষ্টা ছিলো কিছু লেখার-

১. গল্প শুনি

নদীর কাছে গল্প শুনি ঢেউ-এর
বলতে পারো জন্ম কোথায় কেউ এর?
মায়ের কাছে গল্প শুনি দেশের
তুমুল যুদ্ধ একাত্তরের শেষের।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

উচিত কথার প্রবাদ প্রবচন

২২ শে জানুয়ারি, ২০০৭ রাত ৯:১০

১.
মার পোড়ে না মাড়ানির পোড়ে
সৎ মার পরান ধরফর করে।
[তথ্যসূত্র: হাসি(৬৫), ছাতিহাটি, কালিহাতি, টাঙ্গাইল]

২.
গাছ গুণে গোটা
খোলা গুণে পিঠা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

লোকজ ছড়ার ধাঁধা-3

২৭ শে নভেম্বর, ২০০৬ রাত ১১:৪৭

লোকজ ছড়ার ধাঁধাগুলোর ভাষাও বেশ আদি রসযুক্ত। পড়তে গেলে বেশ মজাও হয়। কিন্তু যখন ধাঁধার উত্তর বলে দেয়া হয় তখন মনে হয়- এতো সহজ সরল উত্তর! এটাই মনে হয় প্রচলিত গ্রাম্য ছড়ায় ধাঁধার আসল উপজীব্য।

১.ত্যাড় ত্যাড়া ন্যাড় ব্যাড়া
ছ্যাপ দিয়া খাড়া করা
চেংড়ার একবার
বুইড়ার বারবার
উত্তর:......সুঁইয়ের সূতা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

লোকজ ছড়ার ধাঁধা-2

২৭ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১২:১৪

আরও দু'টো লোকজ ছড়ার ধাঁধা দিলাম। চেষ্টা করেই দেখুন না!

১.বড় গাঙ্গে বড় কই
মাগুড়ে ভাঙ্গে কাডা
এই শিলুক ভাঙ্গাইতে পারলে
পাহাড়পুরের বেডা
পাহাড়পুরের বেডা না তে
কুতুব খাঁর নাতি...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

লোকজ ছড়ার ধাঁধা-1

২৭ শে নভেম্বর, ২০০৬ রাত ১২:১৩

বাঙালি আমোদ প্রিয়। কৌতুক প্রিয়ও বটে। বিয়ের আসর কিংবা গল্পের আসরে তারা কৌতুক, ধাঁধায় মাতিয়ে তোলে। জমজমাট আসরে হাসে, লুটোপুটি ও গড়াগড়ি খায়। লোকজ ছড়ায় ধাঁধা একটি মজার জিনিস। ধাঁধাকে অঞ্চলভেদে সীমাসা বা শিলুক-ও বলা হয়।

১.
জংলাত থন আইছে ভুইত্যা
পাত দিছে মুইত্যা...লেবু

২.
কইরা উপুর ধইরা চিৎ...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

লোকজ ছড়া-3

২৬ শে নভেম্বর, ২০০৬ ভোর ৪:০০

১.
গুগুড়া ঝনঝন
জামাই আইছে তিনজন
খাওগা জামাই বেডাহান
বেডা গেছে দুলহান
সুন্দন্নীরে করাও ছান
সুন্দন্নী অইছে কাইক্কা
তেল দেয় বাইক্কা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

লোকজ ছড়া-2

২৫ শে নভেম্বর, ২০০৬ রাত ৯:৫৭

১.
আমরার আবু রান্ধে বারে
হউর বাড়িত যাইতো
আম দিতাম কাডল দিতাম
চাইট্টা চুইট্টা খাইতো
রেশমী একটা রুমাল দিতাম
আত টাত মুছতো
উইল্লা একটা বিলাই দিতাম...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.৭৩৭২ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪৮২টি
  • মন্তব্য করেছেন: ১৫১৪টি
  • মন্তব্য পেয়েছেন: ৪৮৩১টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৯ মাস
  • ব্লগটি মোট  ১২৭৮৭৭ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ