আজকাল খুব বেশি বিপ্লবি জীবনে ফিরে যেতে ইচ্ছে করে। অন্তঃত দু-একটি জানোয়ার তো মারতে পারতাম। অথবা উত্তাল সেই দিন-গুলোতে, অন্তঃত একটা মিছিল... না..!!!
আমার জীবনটা একটা খাঁচায় আটকে পড়া সিংহের(!) মতই।
এখন যৌবন , আর এখনই বন্দি, কতখানি কষ্ট, যুদ্ধ আছে ,আমি নেই!!!
ফেলানির খুনিরা অট্ট হাসি হেসেছে, আমি কিছুই বলতে পারিনি, এই সামহোয়্যারইনেই প্রতিবাদটুকু জানাতে চেষ্টা করেছি।
অবাক হয়ে আবিস্কার করেছি, এরকম একটি ইস্যুতেও স্টিকি পোষ্টও ১১টি মাইনাস!!!
আর প্রতিবাদিরা সুশীল, জাতীয়তাবাদি, রাজনৈতিক, নাষ্তিক , বাল-বিম্পি, চাগু-হাম্বা প্রভৃতি ক্যাচালে লিপ্ত,
আমি আবাল শুধু ফেলানির দিকে লজ্জায় চোখ তুলে তাকাতে পাইনি!!!
অনেকের অভিযোগ ফেলানীদের প্রতিই! যেমন ব্লগার বন্ধু শোভন এক্স বলেছেন একটি কমেন্টে যে, "ভারতের কাঁটাতারের বেঁড়া, মামাবাড়ির বেড়া নয়" । উনি ঠিকই বলেছেন, আসলেও তা নয়।
কিন্তু আমরা যেন ভূলে না যাই যে অসংখ্য ফেলানি কেনো ঐ শত্রু দেশের বর্ডারে বার-বার ফিরে যায়? কারন, ওদের একমুঠো ভাত, একটা মাথা গোজার ঠাই , পড়বার মত একটু মোটা কাপড়ের নিঃশ্চয়তা আজ পর্যন্ত আমাদের কোন সরকারই দিতে পারেনি!!!
আমি আমার সর্বস্ব বাজি রেখে বলতে পারি, শুধু একটু শাক-ভাতের , লজ্জা ঢাকার মত কাপড়, মাথা গোজার ঠাই পেলে ফেলানিরা ঐ দানব কাঁটাতারের কাছে মুততেও যেতনা। ফেলানির কোমল কিশোরি বুকটা বিদির্ন করতে পারতোনা দানবিয় বুলেট
ফেলানির পানি-পানি বলে চিৎকার শুনেও জন্মদাতা পিতা পারেনি, শেষ একচুমুক পানি তুলে দিতে.. ধিক্কার এই মানব জীবন........... আহা বাংলাদেশ, আহা মানবতা।
আহ্ ফেলানি... আহ্।
আমরা বিচার চেয়েছি এটা জেনেই , যে আমরা বিচার পাবোনা...!!!
আমরা প্লাকার্ড বানাচ্ছি এটা জেনেই, জানিনা সেই প্লাকার্ড স্টেডিয়ামের সুখ-চত্বরে পৌছতে পারবে কিনা।
কত ফেলানির জন্য কত প্লাকার্ড বানাবো, কেউ বলবেন?
আমরা ৭১ নিয়ে ৫২ নিয়ে গর্ব করি, তেলতেলে হাসি হেসে বলি আমরা স্বাধীন!!!
যেন আমাদের আর কেউ চোখ রাঙাতে পারবেনা, চোখ উপরে নেবো তাহলে!!!
আমার গরিব মানুষেরা ট্যাক্স দিয়ে সেনা বাহীনি পুষছে, সেই বাহীনি তাদের নিরাপত্তা দেবে ....!!
কোথায় সেনাবাহীনি? কোথায় ক্রসফায়ার এক্সপার্ট RAB ? টাইগার মেট কোথায়?
বাম বিপ্লবিরা কি ধুয়ে গেছে? খালেদা জিয়া নিঃচুপ কেনো?!!! জামাতের ইসলাম পন্থিরা কই??
তোমাদের জিহাদ কই?? কমরেডদের বিপ্লব তবে কাদের পক্ষে?!!! জে,এম,বি'র বোমা গুলো কই, ওগুলো কার জন্য, নিরিহ মানুষ মারার জন্য?!!!
পররাষ্ট্রমন্ত্রি কই, আপনার সচিবেরা কই, আপনারা কার ট্যাক্সের পয়সায় ভাত খান?
ওহে কুত্তার বাচ্চারা......বেঈমান গাদ্দার...
তোদের কাছে একটা নিরাপদ মৃত্যুর গ্যারান্টি চাই।
বিশ্বকাপের উদ্বোধনে কে গান গাইবে, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই...
কিন্তু, এত অপমৃত্যু...
এ লাশের ভার আমি কাপুরুষ আর সইতে পারিনা যে.....................
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



