সামুতে আমি প্রায় দু বছর। পড়তে আর কমেন্ট করতে ভালো লাগে। ভালো লাগে সুস্থ্য ধারার আলোচনা। কিন্তু জমজমাট সেই সামহোয়ারইনব্লগের বর্তমান অবস্থা কি?
নিশ্চিত ভাবেই সবাই একমত হবেন যে, সামু তার সবচেয়ে অস্থির সময় পার করছে। কারন?
বিজ্ঞ মডারেটরদের নেওয়া একটি অনুপযুক্ত সিদ্ধান্তে রেটিং হিসেবে +/- উঠিয়ে দিয়ে শুধুই ভালো লাগলো নামক রেটিংএর ব্াবস্থা করা।
এর পর থেকে প্রথমে প্রতিবাদি পোস্ট, পরে প্রতিকি প্রতিবাদ হিসেবে এসেছে বিভিন্ন রকম অর্থহীন পোষ্ট, যার উদ্দেশ্য হচ্ছে মাইনাস রেটিং না থাকায় ফালতু পোষ্টে ব্লগারদের যে কিছুই করার নেই এটা দেখিয়ে দেওয়া। কিন্তু মডারেটর গন এর কোন সদুত্তর না দিয়েই, সমানে সে সব পোষ্ট ডিলিট করে দিয়েছেন!
তারা স্টিকি পোষ্টে বলেছেন যে মাইনাস রেটিং এর অপব্যাভার রোধে এই ব্যাবস্থা!! হ্যা আমরাও তাই চাই। কিন্তু রেটিং বাদ দিয়ে নয়।
তাহলে এর সমাধান কী?
আমি এর কিছু সমাধান ভেবেছি, আপনারাও মতামত দিন। পাশাপাশি আরও কিছু ুন্নয়ন আশা করি। যেমন:
১। যারা রেটিং দেবেন তাদের নাম +/- নামক দুটি ক্যাটাগরিতে দেখানো যেতে পারে।
২। মাইনাস রেটিং দেবার জন্য কমেন্ট প্রদান বাধ্যতামূলক করা যেতে পারে।
৩। পূর্বের ন্যায় রেটিং কাউন্ট এর পাশপাশি রেটিং কমেন্ট আকারে দেখানো যেতে পারে।
এছাড়াও
৪। স্টিকি পোষ্টের ন্যায় একটি পোষ্টে ব্লগারদের স্ট্যাটাস আপডেট দেখানো যেতে পারে।
৫। আপনার ব্লগ দেখুন
কমেন্ট মডারেশন(০)
গ্রুপ
লগ আউট
এর সাথে অদেখা মন্তব্য যোগ করা যেতে পারে।
৬।এছাড়াও টেকি ব্লগারগনের সহায়তায় ব্লগের ইন্টারফেস এবং টেকনিকাল দিকগুলো আরও আকর্ষনিয় করা যেতে পারে।
এছাড়াও ব্লগার বন্ধুগন কমেন্টের মাধ্যমে আপনাদের কোন পরামর্শ থাকলে দিন।
ধন্যবাদ সবাইকে।
মডারেটরদের পক্ষ থেকে জবাব আশা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




