সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৬ সকাল ৮:৫৪
মানবতাবাদী 'বিচার মানি, তালগাছ আমার' ভাবনায় আচ্ছন্ন 'সাথী ভাই'দের উদ্দেশ্যে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এই ছবিগুলো যাদের তারা বাংলাভাইয়ের হাতে নির্যাতিত হয়ে হয় পঙ্গু হয়ে আছেন নয়তো মরে বেঁচেছেন। এই ছবিগুলো যখন আমরা তুলি, তখন রাজশাহী অঞ্চলে বাংলাভাইয়ের রামরাজত্ব। নির্যাতন করে মানুষ মারছেন। আর আমাদের নিজামী সাহেব বললেন, বাংলাভাই নাকি মিডিয়ার সৃষ্টি! এ নামের কারো নাকি অস্তিত্বই নেই! বাহ! বুঝলাম নিজামী সাহেবরা অনেক বড় মানবতাবাদী! দু'চারটা নির্যাতন তাদের কাছে কোনো বিষয় নয়! যাদের ওপর নির্যাতন চলেছে তারা তো আর সাচ্চা মুসলমান নন! তারা তো কাফের-মুশরিক! অতএব মরলে মরুক না তারা! ছবি পরিচিতি : প্রথম ছবিটি নির্যাতিত মুকুলের। নির্যাতনের পর রামেক হাসপাতালে। মুকুল পরে মারা যান। দ্্বিতীয় ছবিটি আবদুল কাইউম বাদশার। পিটিয়ে মেরে উলেটা করে তার লাশটি ঝুলিয়ে রাখা হয়েছিলো গাছের সঙ্গে। ওসমানকে জবাই করে বাংলাভাই এভাবেই বীরদর্পে উল্লাস করে এলাকা ছাড়ে। পরের ছবিটির ওপরের 3 ছবি খবির শেখের ওপর চালানো নির্যাতনের ছবি। নিচের প্রথম দু'টি ছবি তরিকুল ও শিবলীর ওপর নির্যাতন চালিয়ে বাংলাভাইয়ের ক্যাডাররা অভিভাবকদের কাছে ফেরত দেয়ার পর ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। শেষ ছবিটি বাংলাভাইয়ের ক্যাম্পের পাশে আত্মীয়স্বজনদের অপেক্ষা। ভেতরে নিয়ে যাওয়া হয়েছে নির্যাতন চালাতে। কখন ফেরত দেয়া হবে তারা জানেন না। শেষ ছবির প্রথম দু'টিতে নির্যাতিত সাবেক সেনা সদস্য শেখ ফরিদ। পরেরজন জাহাঙ্গীর। শেখ ফরিদ মারা যান।
৩৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।