এখন আর আবেগ আমাকে তাড়ায় না,
চোখে অশ্রু আসে না ।
মাঝে মাঝে আসো আলস্য চিন্তায় ,
আবার হারিয়ে যাও অবলিলায় ।
আগের মতই চলছে জীবন সবার ,
মাঝে মাঝে থমকে যাই প্রসঙ্গ উঠলে তোমার ।
আদর্শের প্রশ্নে তুমি এখনও অনন্য ,
এখানে তোমাকে খুঁজে পাই সেই প্রানবন্ত ।
সত্যি তুমি অসাধারন ছিলে ,প্রিয় ,
জ্ঞানের সিমায় তখন ছিলনা অনুমেয় ।
চোখের অন্তরালে চলে গেছো হয়তবা ,
হৃদয়ে তুমি সর্বদা দ্যুতিময় রবে বাবা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

