শহরের মাঝে দানবের মতো দাড়িয়ে
আকাশ ছোয়া কোন ইট পাথরের দেয়ালে।
আবেগের পিঠে তেপান্তরের মাঠ পেরিয়ে,
কাগজে কলমে আপন খেয়ালে।
রাতভর খুঁজে চলা শব্দ মালা,
অতীতে ভাসিয়ে বর্তমানের ভেলা ।
আবেগ আর শব্দের ঠিক জমেনা,
ব্যর্থচেষ্টা তবুও থামেনা ।
শব্দরা যায়নি প্রেসে,
শুধুই ধুলোয় ঢেকেছে ।
তবুও কোন পুরনো খেয়ালে,
মধ্য রাতের আবেগের তালে।
ধুলো জমা ডায়রির টানে,
কিছু লাইন জমে গেলে মনে ।
খেলতে বসা শব্দ খেলা
ভাসিয়ে দেয়া শব্দ ভেলা,
নিত্য নতুন বেলা অবেলা।
নষ্ট আবেগ নষ্ট মানুষ ,
উড়িয়ে দেয়া কোন ফানুষ।
বাস্তবতার কবর খুড়ে,
আবেগ নামের লাশটি তুলে।
কলমটাকে বানিয়ে ছুড়ি,
ডায়রি জুড়ে ময়না তদন্ত করি ।
শিবলী রহমান (তিমির)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





