আত্মার আয়নায় একবার চোখ রেখে দেখো ,
সত্যি নাকি মিথ্যা দিয়ে নিজেকে ঢেকে রাখো ।
ভালবাসা আর ঘৃনা বসবাস করে সবার মাঝে,
ফুটে ওঠে অনুভুতি আমাদের কাজে।
অবহেলার আগুনে জ্বলে হৃদয়,
প্রতিশোধের এক শিখা হয়ে যায়।
নিজে জ্বলে জ্বলে নির্দয় হয়ে যায়,
অন্য হৃদয়ে সে আগুন ছড়িয়ে দিতে চায়।
আগুনে পুড়ে মাটি ইট হয়ে যায়,
নিজের সত্তা থেকে দুরে সরে যায়।
প্রতারনায় পোড়া যে হৃদয়,
সে ও ঠিক এভাবে সত্তা হারায়।
শীতল স্বপ্ন জলে স্নান করে করে,
যখন বাস্তবতার ফুটন্ত জল হৃদয় জুড়ে।
হয়ে যেতে পারে হিংস্র পশু কোনো,
যে তাজা অশ্রু পান করেনি এখনও,
ভয় নেই হৃদয় আয়নায় চোখ রাখো,
আপন সত্তাটাকে শরীর মাখো।
এসে দাড়াও নতুন সত্য রুপে,
এখনও শুকিয়ে যায়নি জল ক্ষমার কুপে ।
কেউ তুলে এনে কিছু সুস্বাদু জল,
ধুয়ে দেবে তোমার পাপের ফল।
তবুও তুমি আত্মা আয়না দেখো,
নিজের নয় অন্যের ভালবাসায় বিশ্বাস রাখো ।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১১ রাত ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





