সকালের মিঠে আলো ভরে দিয়ে গেছে গাছেদের পাতা,ঘাস আর বুনোহাসের উষ্ণ শরীর । রাতের ওম নিয়ে ঘুম থেকে উঠেছি আমি। আজ আমার কোথাও যেতে হবেনা। হায় আমি সারাদিন গল্প করবো আমার সাথে। আমাকে নিয়ে ভরা আলোর মাঝে বসে থাকবো আমি। নতুন আলোর আভা মাখবো হাতে মুখে, পায়ে আর আদুল গায়ে। ভাবতে ভাবতে বারান্দায় এসে দাড়ালাম আমি। বিন্দু বিন্দু বিন্দুরা জমেছে টবের চারাগাছে। আজ ফুলের আশায় পরী হয়ে জল ঢালবো আমি।
ছেলেবেলার হারিয়ে যাওয়া মুখ উড়ে বেড়ায় আমার চারপাশে। পুরনো দিন কি করে আকাশে আর রঙ ছড়ায় মা? গোধুলীর দাগ নিয়ে চলে গেছ আমার পুরনো দিন। কড়া রঙ মাখিয়ে অন্ধকারে ডুবে যাওয়া দিন। হায় পুরনো দিন, হায় পুরনো মুখ। আমি তাদের কাছে যাইনা। প্রতিদিন পরিচিত পুরনো মুখ। একঘেয়ে হাসিমাখা। মা মা আমি বর্তমান নিয়ে থাকি। ঠিক এ সময় আমার জীবনে যে মানুষ রঙ ছড়িয়ে গেল সেই রংয়ের আভায় মাগো পুরনো মুখগুলোকেও উজ্জ্বল দেখায়। আমি জানি অবশেষে আমি পুরনো গভীর মুখের কাছে জীবনের রঙ ঢেলে দিতে ভালোবাসবো। তাই বলে এখনই আমি তার কাছে যেতে চাইনা। এখন আমি তার জন্যই গায়ে মুখে পায়ে রঙ মাখবো।
দুপুরে খেতে দাওয়াত করেছিল আমার এক বন্ধু। আমি জানি তাকে আমি কত ভালোবাসি। পুরনো বন্ধুরা বন্ধুত্বের দাবি নিয়ে আমাকে জ্বালায়। অনুযোগ করে, তাদের রেখে নতুনদের কাছে গেলে তারা অভিমানও করে। ভাবে ফিকে হয়ে গেছে বন্ধুত্ব। সত্যি তাই, তবে ওই ফিকে মুখগুলো চিরস্থায়ী হাসির মতো আমার বুকে জেগে থাকে। আমার আশ্রয় জানি সেখানেই। তবু নতুন মুখ জীবনকে কালারফুল করে, রংয়ে রংয়ে ভরিয়ে দেয়। আমি নতুনদের সাথে পুরনোদের গল্প বলতে ভালোবাসি। প্রতিদিন পুরনো মুখ আমাদের একঘেয়ে করে। প্রতিদিনের ঘুম আমাকে একঘেয়ে করে। প্রতিদিনের খাবার আমাকে একঘেয়ে করে। প্রতিদিনের বেচেঁ থাকা আমাকে একঘেয়ে করে। এইসব একঘেয়েমি নিয়ে আমি বেচেঁ থাকতে ভালবাসি। (এডিট হবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

