প্রথমেই বলে রাখি MBA করার কিংবা Job e ঢুকার এক বছরের মধ্যে লেখাপড়াবিহীন আনন্দময় জীবন জলান্জলী দেবার শখ বা ইচ্ছা কোনটাই আমার ছিলনা। কিন্তু বাধ সাধল আমার শাশুড়ি আম্মা (সেসময় প্রেমিকার আম্মা), তার মেয়েকে বিয়ের জন্য MBAতে ভর্তি হতেই হবে এবং সেই MBA আবার NSU থেকে হলে ভালো হ্য়। বুঝেন অবস্থা! আমার নীতি আবার "পাশ করব পাবলিকে আর টাকা কামাবো প্রাইভেটে"-তাই অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললাম NSU তে MBA করতে যে টাকা লাগে সেই টাকা আপনার মেয়ের জন্য গাড়ি কেনার সময় কাজে লাগবে, তাছাড়া জাবি থেকে BBA করে NSUতে MBA করার কোন মানেই হয়না! অতঃপর কি আর করা,মনের দুঃখে সেদিনই S@ifurs এর EMBA(DU) এর Admission Test Questions&Solution Guide নিয়ে ঘরে ফিরলাম। শুরু হলো আমার বিয়ের জন্য MBA ভর্তির কাহিনী। অতঃপর দুজনেই EMBA (DU) তে ভর্তি হয়ে সহসাই বুঝতে শুরু করলাম, MBA = Most Bullshit Activities....। বুড়া বয়সে ফরালিখা করা বড়ই সৌন্দর্য থুক্কু বিরক্তিকর!মহান রাব্বুল আলামিন অবশেষে এই অসহায়ের দিকে মুখ তুলে তাকালেন এবং 1st semester শেষ হতে না হতেই আমাদের MBA ভর্তি সার্থকতা পেল।তারপর???????? হ্যাঁ, তাহারা মহাসুখে শান্তিতে বসবাস করিতে লাগিল কেননা ইতিহাসে হয়তোবা আমরাই একমাএ couple যারা বিয়ের জন্য MBAতে ভর্তি হয়ে বিয়ের প্রস্তুতির কারণে 2nd semester এই MBA ড্রপ দেয়। কিন্তু বেশিদিন কপালে সুখ সইলোনা! আমার ও তার দুই জোড়া বাবা-মা'র কারণে আজকেই next semester এ দুজন ভর্তি হয়ে এলুম। ভাবা যায়, যে টাকা দিয়ে দুজনে ভর্তি হলাম-সে টাকা দিয়ে আমার শখের Laptop খানা পেয়ে যেতাম!!! কি আর করা, এখন বসে তাই প্রমোদ গুনি-
" হে MBA! তুমি মোরে করেছ মহান! --- তুমি মোরে দিয়াছ প্রেমিকার স্বামী হবার সম্মান!!!"
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




