(খুব একটি জরুরি কিছু নয়। সামান্য সাবধানতা)
(১) বন্ধুরা - আমরা জেনেছি পিলখানার ঘটনায় অনেক অস্ত্র চুরি/পাচার হয়েছে। দুটি হেরোঈন খোর নাকি ধরাও পরেছে ঐ অস্ত্র চুরি করতে গিয়ে। আরো কতো অস্ত্র চুরি হয়ে গেছে আমরা জানিনা। যাই হোক, আজ আমার অটোরিক্সা থামিয়ে চেক করতে অনুমতি চেয়েছিল দ্বায়ীত্বরতজন। আমি তাদেরকে সহযোগিতা করেছি আমাকে তল্লাসি করার জন্য। আমরা অনেকেই অনেক সময় এই সকল তল্লাসিতে বিরক্তি প্রকাশ করি। বন্ধুরা বিরক্তি প্রকাশ না করে ওদেরকে সাহায্য করুন।
(২) নিজের পরিচয় পত্র, অফিসের আই.ডি. কার্ড ইত্যাদি সাথে নিয়ে চলাচল করুন।
(৩) যারা অস্ত্র চুরি করেছে তারা বাস্তবে কি কাজে ঐ অস্ত্র ব্যবহার করবে জানিনা কিন্তু এও হতে পারে যে, কাউকে ফাঁসাবার জন্যও সেগুলি ব্যবহার করে থাকতে পারে। আর তাই এখন থেকে আপনার আশপাশ একটু নজর রাখবেন। যে ক্যাব/অটোরিক্সায় উঠবেন, যদি সম্ভব হয় নিজেই একটু তল্লাসি করতে পারেন। বন্ধু, কলিগ, পরিবারের সকলের সাথে এই সকল ব্যাপারে কথা বলুন। সকলকে সচেতন করুন।
(৪) আপনার বাসা, অফিসের অনিরাপত্তার দিকগুলি খুঁজে বের করুন ও নিরাপত্তা নিন। আপনার ভাড়াটেদের বা আপনার অধিনে কাজ করে (বাসা বা অফিসে) সকলের ছবি সংগ্রহ করুন ও তাদের বর্তমান ঠিকানা ও সকল বিস্তারীত আবার সংগ্রহে রাখুন।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



