somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্ন-উত্তর: বাচ্চাকে সহজে খাওয়া দাওয়া করানো নিয়ে আপনাদের প্রশ্ন ও কিছু পরামর্শ

২৭ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইতো গত রমজানে "মিউজিক ভিডিও না চালালে ও কিছুই খেতে চায়না।" পোষ্টটি দিয়েছিলাম। ঐ লেখার শেষাংশে মা-বাবাদের জন্য একটা ফর্ম ছিলো যেটার মাধ্যমে তারা তাদের সন্তানের সমস্যা নিয়ে প্রশ্ন করেছিলেন। যেহেতু লেখাটা ছিলো খাওয়া দাওয়া নিয়ে তাই যারা প্রশ্ন করেছিলেন তারা সকলেই প্রধানত তাদের সন্তানদের ঠিক মতো খাওয়ানো নিয়েই প্রশ্ন করেছিলেন। প্রতিজনের প্রশ্নের আলাদা করে উত্তর দেয়া সম্ভব নয় বলে আমি আপনাদের প্রশ্ন করা মুল সমস্যা বিষয়ে কিছু পরামর্শ দেবার চেষ্টা করেছি। চার পেজে ভাগ করেছি আমার লেখাটা। আগেই বলে রাখি, আজ পর্যন্ত আমার আর কোন লেখায় এতো সময় লাগেনি যতোটা লেগেছে এই সকল বিষয়ে লিখতে। মানে এবার মোট তিনটি বিষয়ে আমার লেখা প্রাকাশ করলাম।

শিশুকে খাওয়ানোর সমস্যা নিয়ে এই চার পাতা:

১ম পাতা: সকলেই পড়তে পারেন এই পাতা। এখানে একটা সার্বিক পরামর্শ দেবার চেষ্টা করেছি যেখানে মোটামুটি সমস্যাগুলি নিয়ে কথা বলা হয়েছে এবং সাথে পরামর্শ।

২য় পাতা: প্রথম পাতা পড়ার পর, যারা সন্তান লালন পালনে একটু বেশী ধৈর্য্য রাখেন এবং সন্তানদের সাথে কোয়ালীটি টাইম (quality time) কাটান বা কাটাতে চান, তাদের জন্য ২য় পাতা। এই পাতায় রয়েছে অনেক ছবি আর কিছু পরামর্শ। আমি কিভাবে আমার সন্তানদের motivation দিয়ে থাকি খাওয়া দাওয়া নিয়ে সেই কথাই বলেছি এই পাতায়।

৩য় পাতা: ১ম ও ২য় পাতা পড়ার পর যারা আরো বেশী ধৈর্য্য রাখেন এবং শিশুদের সমস্যার সমাধান শিশুর মুখেই জানতে আগ্রহি তারা এই পাতাটি পড়তে পারেন। একটি ভিডিও ও কিছু ছবি আছে আছে এখানে। ১৫ মিনিটের এই ভিডিওটিতে আমার জমজ শিশু সন্তান, শিশুদের খাওয়া দাওয়ার সমস্যা নিয়ে কিছু কথা বলেছে।

৪র্থ পাতা: এই পাতায় পাবেন বিভিন্ন ব্লগারগন শিশুদের খাওয়া দাওয়া বিষয়ে যা বলেছেন।

তবে শিশুদের সমস্যাগুলি একটি আরেকটির সাথে খুবি জড়িত। আর তাই শিশুদের খাওয়া দাওয়ার সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে আরো কিছু বিষয়ে লিখতে বাধ্য হয়েছি। নইলে অনেক মা-বাবারাই স্পষ্ট গাইড-লাইন পেতেন না বলে আমি মনে করেছি। আর তাই শিশুদেরকে গল্প বলা বিষয়েও একটা পোষ্ট দিয়েছি "শিশুদেরকে গল্প বলার নানা বিষয় ও কৌশল " টাইটেলে। শিশুদেরকে গল্প বলা নিয়ে যারা বিপদে আছেন তারা অবশ্যই পড়বেন।

ঐ যে বললাম, শিশুদের একটি সমস্যা আরো কয়েকটি সমস্যার সাথে জড়িত। আর তাই "শিশু সন্তানকে ভালো কাজে উৎসাহ দেবার সহজ একটা উপায়" নিয়েও লিখতে হয়েছে এই খাওয়া দাওয়া বিষয়ে আলোচনা করতে গিয়ে। এই পোষ্টটা যারা পড়বেন তারা আরো কিছু ফলপ্রসু পরামর্শ পাবেন।

তো যাই হোক, দেশ বিদেশ থেকে যারা প্রশ্ন করেছিলেন তাদেরকে অবশ্যই ইমেলে জানিয়ে দেবো এই পোষ্টটির বিষয়ে আর যারা মনে করেন আরো অনেকেরই পড়া দরকার, দয়া শেয়ার করবেন তাদের সাথে।

সামুর পাঠকদের জন্য:
অনেকেই আছেন যারা লিংক দেয়া পোষ্ট পছন্দ করেন না, সম্ভবত এই পোষ্ট তাদের জন্য নয়। তবে যাদের শিশু লালন পালন বিষয়ে জানতে আগ্রহ আছে তারা হয়তো লিংক দেয়া পোষ্টের কারনে বিরক্ত হবেন না। আমিও এভাবে পোষ্ট দেই না। তবে এই লেখাটা অনেক পাতায় বিভক্ত আর অনেক ছবি পোষ্ট করেছি এবার। এতো পাতা আর এতো ছবি নিয়ে সামুর উপযোগী করে পোষ্ট করা সম্ভব হয়নি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×