১.
এক কৃপণ ব্যক্তি ৫০ টাকার বিনিময়ে একটি লুঙ্গি কিনে। বেশ কিছুদিন ব্যবহারের পর এটি কয়েক জায়গায় ছিঁড়ে যায়। ব্যবহার অনুপযোগী দেখে সে ভাল অংশটুকু কেটে গামছা বানিয়ে নেয়। কিছুদিন গামছা হিসেবে ব্যবহারের পর তা ব্যবহার অনুপযোগী হয়ে উঠলে ভাল অংশটুকু কেটে রুমাল তৈরি করে। রুমাল হিসেবে কাপড়ের টুকরাটি ব্যবহারের কিছুদিন পর তা নষ্ট হয়ে গেলে কাপড়েরর টুকরাটি আগুনে পুড়ে ছাই তৈরি করে। অতঃপর সে ছাই দিয়ে দাঁত মেজে নদীর পানিতে কুলি করতে করতে বলে - "যাক্ শালা! ৫০টা টাকা জলেই গেল।''
২.
দুই ভাই বেশ বুদ্ধিমানের সাথে এবং কৃপণতা সহকারে একটি দোকানে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। রাত কাটানোর জন্য তারা পালাক্রমে দোকানটিতে থাকত। একদিন বড়ভাই বাসায় যাওয়ার সময় অর্ধেকেরও বেশি পথ অতিক্রম করার পরে মনে পড়ে আজ সে ছোট ভাইকে ঠিক টাইমে বাতি নেভানোর কথা বলতে ভুলে গিয়েছিল। তাই সে আবার রওনা দেয় দোকানের দিকে। কারণ ছোট ভাই যদি ভুলে বাতি না নিভিয়ে ঘুমিয়ে পড়ে তবে অনেক টাকার কেরোসিন জ্বলে যাবে এবং বেশ ক্ষতি হবে। কিন্তু সে দোকানে এসে দেখে ছোট বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরেও সে ভাইকে ডেকে তুলে এবং বলে সে কি কারণে এসেছে! ছোট ভাই জবাব দেয় - আমি এত বোকা নাকি? তুমি না বললেও আমি ঠিক টাইমে বাতি নিভিয়েছি। দুইটা টাকা বেশি খরচ হোক আমি তা চাই না। বরং এই ফালতু কথা বলার জন্য যে তুমি এত দূর থেকে আবার হেঁটে এসেছ এর ফলে জুতার তলদেশ ক্ষয় হয়ে জুতার আয়ু কমে গেল না? এতে তো তোমার কিছু টাকা ক্ষতি হয়ে গেল।'
বড় ভাই একগাল হেসে জবাব দেয় - তা তো হবে না। আমিও খুব চালাকির সাথে জুতার তলদেশ ক্ষয় না হওয়ার জন্য জুতাগুলো বগলদাবা করেই এনেছি। এই দেখ। বলেই সে জুতা জোড়া বগলের নিচ হতে বের করে দেখায়।
৩.
পুত্র হাঁপাতে হাঁপাতে এসে বাবাকে বলে - বাবা জান, আজ আমি ৪ টাকা বাঁচিয়েছি।
পিতা - কিভাবে?
পুত্র - আমি আজ কলেজ থেকে বাসায় আসার পথে একটি লোকাল বাসের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে এসেছি।
পিতা - তুই আস্ত একটা বোকা। লোকাল বাসের পেছনে না দৌড়িয়ে যদি কোন সিএনজি ট্যাক্সির পেছনে দৌড়াতি তাহলে ৫০ টাকা বাঁচত।
৪. (তিনটির সাথে একটি ফ্রি)
এক লোক এত কৃপণ, এত কৃপণ, এত কৃপণ, এতই কৃপণ ছিল যে, সে হানিমুন করতে গিয়েছিল বউকে ফেলে একা একা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



