somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তরের বিপরীতে দক্ষিণের অবস্থান

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এভাবে দেখা হবে ভাবিনি
জানি পৃথিবীটা অনেক ছোট।
ক্রমশ আঁটো হয়ে আসছে আরো।
দূরত্ব কমছে উত্তর আর দক্ষিণের
পাল্টে যাচ্ছে পারিপার্শ্বিক আবহ।
যদিও তোমার আমার অবস্থান উত্তর কিংবা দক্ষিণ মেরুতে নয়
ছিলাম এই শহরের কোনো এক কোণে
অথবা বড়োজোর অন্য কোনো শহরে।
দেশ ছেড়ে অন্য কোনো দেশে নয়
শহরেই ছিলাম।
অলি গলি , মহল্লা কিংবা মোড়ের চায়ের
দোকানে বসে ভেবেছি মাঝে মধ্যে
তবুও দেখা হোক চাইনি এভাবে।

ইস! ভুল একটা কথা বলে ফেলেছি দেখছি !
খেয়াল করিনি।
তোমার আমার অবস্থানের কথা নিয়ে
ভুল বলে ফেলেছি ,
মিথ্যে নয় , নিতান্তই ভুল মাত্র।

উত্তরের বিপরীতে দক্ষিণের অবস্থান
ব্যাপারটা আচমকা ভুলে বসেছিলাম।
তোমার আমার অবস্থান ঠিক বিপরীতমুখী ছিল
যদিও এই মুহুর্তে মুখোমুখি দাঁড়িয়ে
দুজনার মাঝে সাময়িক দূরত্ব কম হলেও
সময়ের বিস্তর ফারাক।

খানিক বাদে চলে যাবে জানি
কুশলাদি ছাড়া বিস্তারিত শোনার কিংবা বলার
প্রয়োজনবোধ করিনি দুজনই ।
এরপর চলতে থাকবে সময়
কমতে থাকবে উত্তর আর দক্ষিণের দূরত্ব
পৃথিবী উষ্ণ থেকে উষ্ণতর হবে
বরফ গলবে অ্যান্টার্কটিকায়
সমুদ্রের তেলে ভেসে উঠবে
মরা মাছ।
আর আমি দক্ষিণে দাঁড়িয়ে
ক্রমশ ঘামতে থাকবো
তৃষাতুর অভাগা চাতকের মত।

-----------------------------
কর্পোরেট ডেস্ক থেকে
০৮.১০.১৮
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×