আমার প্রিয় পোস্ট
- পুলিশ ছাগুর পাল লয়ে যায় বেধে। - আলিম আল রাজি
- আপনার Yahoo বন্ধুটি invisible কিনা চেক করুন কোন সফটওয়্যার ছাড়াই! - মোজাম্মেল হায়দার
- ঈশ্বরের হনন ও কতিপয় অন্ধ ও বধির গুটিপোকা - নৈশচারী
- ব্লগে কবিতা কৈ, সব তো ববিতা! - নার্ভাস নাইনটিজ
- ফুলিস্টপ (



ইমোটিকন আপটু ইনফিনিটি......) - মাহবুবা আখতার
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- এডভান্স নিয়ে বাড়ি ভাড়া - জিকো
- ছোটবেলার প্রিয় কিছু ছড়াগান - বড় বিলাই
- আমারে পুরা শ্যাষ করছে রে
- রুখসানা তাজীন
- ফুলেতে গন্ধ দিল কোন সে নটীর পো? - সোমহেপি
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- ঠিক আছে, নিজেই পোস্ট দিয়ে রাস্তা মাপা শুরু করলাম . . . - সাদাচোখ
- সন্মানীয় ব্লগারদের নিয়ে এই চিঠি ( কাউকে অবহেলার জন্য নয়) - বীনা
- সময়ের বাস্তবতায় সাইন এ আসা হয় না । - ইশিতা
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- নকিয়া মোবাইলের কিছু কোড - মঈনউদ্দিন
- চলে যাব - অমিত চক্রবর্তী
- অফটপিক - হাসান মাহবুব
- টপিক অফ - হাসান মাহবুব
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- পদ্মমধু : চির যৌবনের ঢেউ (৫০+) - অাল অামীন
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- গল্প: নারী শব্দের যৌক্তিকতা এবং আজমেরী দাওয়খানার মালিশ - দন্ডিত
- অনিকেত প্রান্তর (আর্টসেল) - নষ্ট ছেলে
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- কক্সবাজারের ব্লগারদের জরুরী সাহায্য কামনা (অভিজ্ঞরা পরামর্শ দেন) - হোসেইন-দ্য এ টিম
- বাংলাদেশ সরকার মুজিবনগর - াহো
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- নাইট ফটোগ্রাফির কথকথা... - জর্জিস
- আসেন রাজাকার কমান্ডারদের নাম জানি - কানু
- আসুন অপরাধের গুরুত্ব অনুযায়ী আমরাও যুদ্ধাপরাধীদের একটি তালিকা করি - কাক ফ্রাই
- বিএনপির ব্যাপারে ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি - ট্রয়লাস অফ দ্য সী
- পিচিচকালের নাদান ছড়া - অমিতি
- উইন্ডোজ সেভেন এর টাইম শেষ হয়ে আসছে কি করবো প্লিজ হেল্প মি - আমি কুমিল্লার পোলা
চুশীল ভাজাকার চিনবেন যেভাবে
- আমি ছাড়া সবাই ভাল
- প্রস্তাবনা: প্রসংগ ছাগু ও ছাগু বান্ধব পোস্ট (একটি প্রস্টাবিত টেমপ্লেট সহ) - জীবনানন্দদাশের ছায়া
- আচ্ছা ড.মাহদীউজ্জামানের বউ এরসাথে গোলাম আজমের ছেলের পাঙ্কি পাঙ্কি খেলার কাহিনি কেউ ডিটেলসে জানেন? - নীতিশ বৈরাগী
- ......... তাই গোলাম আযম অবশ্যই একজন ধর্ষক.........পড়ুন তার রাজাকারীর কয়েকটি দলিল...... - ব্লগেস্ট তৌহিদ
- গল্পঃ যে নগরে কুড়ি থেকে কুড়ি হাজারে সম্ভ্রম কেনা যায় - সকাল রয়
- একদিন কোথায় জানি হারিয়ে গেছিলাম!!!! (২) - মেহেরুবা
- স্বাধীনতার ঘোষনাপত্র ও কয়েকটি প্রশ্ন - পারভেজ মাসুদ
- আগামীকাল ব্লগার আড্ডা এবং ব্লগার "স্বপ্নকথক" এর জন্মদিন ..................... (আড্ডা পোস্ট -ফাইনাল) - সবার প্রিয়
- শুভ জন্মদিন স্বপ্নকথক! - লিটল হামা
- শিবির যেভাবে বাবাকে হত্যা করে - াহো
- সনেট কবিতা: অনিলাশ - খালেদুর রহমান শাকিল
- পাপগল্প : অপদেবতা - পাপতাড়ুয়া
- ছবিগুলো সহ্য করার মতো নয়, তবু দেখুন! (খবর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির খুন করলো গনিত ৪র্থ বছরের ফারুককে) - অবিশ্বাসী
- টুকরো টুকরো মুক্তিযুদ্ধ - টাইম ম্যাগাজিনে ১৯৭১ - রাগিব
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৪ > শত শত মানুষের মৃত্যু আর বিভৎসতার গল্প....... - মনজুরুল হক
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- দ্য আদার কনসার্ট ফর বাংলাদেশ : যেটার কথা কেউ বলে না! - অমি রহমান পিয়াল
- দ্য কনসার্ট ফর বাংলাদেশ : কিছু অজানা অধ্যায় ১ - অমি রহমান পিয়াল
- স্মৃতির মনিকোঠায় ১৯৭৫... - ওয়াচডগ৫৭
- বনসাই! - আসিফ মহিউদ্দীন
- আমাদের জাতীয় পতাকার ইতিহাস - াহো
- তুমি আসবে বলে আমার এ অপেক্ষা - সমুদ্র কন্যা
- *মুভি গাইড* ৫০টি মুভির রেটিং - সাইফ সামির
- গল্প: পাথর-নারী, পাথর-পুরুষ - ইমন জুবায়ের
- ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানতে চাই । - ভূতুম প্যাঁচা
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
- প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা... - অমি রহমান পিয়াল
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- পাকিস্তানী অস্ত্র শিবিরের আস্তানায় - বকুল০৮
- মুক্তিযুদ্ধে সেক্টর ও ফোর্স অধিনায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে গৃহীত সরকার/ সিইনসি ওসমানীর তিনটি পদক্ষেপ ও আমার জিজ্ঞাসা - নুরুজ্জামান মানিক
- একটি বিজয় দিবসের গল্প। (দ্বিতীয় পর্ব) - হাসান শহীদ ফেরদৌস
- লোল-সাহিত্য, পৃথিবী অবাক
তাকিয়ে রয়, এক নতুন ধারার প্রবর্তন! - অন্যরকম
- The Death of English (LOL), Age, sex, location>> ASL, hru >>>> How Are You ? , Fuck You >>> fuk u , Girlfriend >>> gf , Great >>> Gr8, No problem >> np - বিপ্লব কান্তি
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ভয় পেয়োনা বাই সুকুমার




- হিমালয় পুত্র
- এইসব ব্লগটগ-এই সব এটিম-এই সব ভালোবাসা... - হোসেইন-দ্য এ টিম
- সম্পূরক পোস্ট: ব্লগীয় অভিধানের কাটাছিঁড়া (কেপি টেস্ট) - ইয়র্কার
- ব্লগীয় অভিধান কাটাছিঁড়া: 'ছাগু' ও 'কেপি টেস্ট' - ইয়র্কার
- একটি খাদ্যঘটিত দুর্ঘটনা - দ্রোহী
- লিস্টি - সুশীল ব্লগাররা দুরে থাকেন এখান থিকা - হাসিব
- ৩৭ বছর পরও তোমার মাংস খাওয়া কুকুরেরা রয়ে গেছে, মা জননী! - আবদুর রাজ্জাক শিপন
- Angry IP Scanner : ইন্টারনেট বা ইন্ট্রানেটে লাইভ আই-পি ও হোষ্টনেম বের করার একটি কার্যকরী ছোট্ট টুল - বিপ্লব কান্তি
- ছাগের বন্ধুপ্রতীম ছড়া - রুদ্র আনোয়ার
- বোলোগের এ-টিম - শমশেরআলম
- আমার বউয়ের আরেক দু:চিন্তা- আমার সাথে নাকি জিন-পরী আছে - ডিজিটালভূত
- পড়ুন আর জানুন শিবির কিভাবে মেধাবী ছাত্র হয় - নিধিরাম সর্দার
- হিজবুত তাহরীর সম্পর্কে আমরা কি জানি? - ঘনাদা
- মডারেটরের দৃষ্টি আর্কষণ - তাসকিয়া জাহান আযাদ
- দাম্পত্য রসঃ বউয়ের যত্ন নিন, নিলে কতটুকু নিচ্ছেন জানুন - সোনারবাংলা
- কোরান অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয় নি - সাহোশি৬
- সহজেই ব্যবহার করুন আমেরিকা, ইল্যান্ড এর IP adress আর লুকান বর্তমান Ip Adress - সজীব রহমান
- বাংলাদেশের বিপথগামী কিছু মুসলিম নারী! - তাহের
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- আমার পড়তে ভাল্লাগেনা - পাহাড়ের কান্না
- বিসিএস কম্পিউটার শো ৯৬ : ফিরে দেখা - স্পেলবাইন্ডার
- আমি কিংবদন্তির কথা বলছি --- আবু জাফর ওবায়দুল্লাহ - কালের সাক্ষী
- কুমারী এক দ্বীপ? - আকাশ অম্বর
- রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে - সামছা আকিদা জাহান
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- হ্যাকিং - হ্যাকার
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- ঘুরে বেড়ায়...ধর্ষণের স্মৃতি (এডিট পরবর্তীতে রিপোষ্ট) - শিমুল
- টাই নটের পদ্ধতি সমূহ।। - সবুজ পোকা
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- নির্মম কিছু ছবি ( দুর্বল চিত্তের মানুষদের প্রবেশ নিষেধ) - স্বপ্ন নীল
- গোলাম আযমের বিরূদ্ধে ডঃ আনিসুজ্জামান উত্থাপিত অভিযোগপত্র - স্বপ্ন নীল
- ভালোবাসা মোরে ভিখারী করেছে, তোমারে করেছে রাণী... সেই আমি আজো অবিবাহিত আছি, তুমি হয়ে গেছো নানি - ইশতিয়াক অাহমেদ
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- মধ্যরাতের বিষ অথবা তোমার ঠোটের আদ্রতা - দন্ডিত
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- অবাক হলাম!! সত্যি বিচিত্র জীবনযাপন!! - চাররঙা রঙিন-কষ্ট
- মেদ তোমায় দিলেম ছুটি - মনির মুনতাহা
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- শিবির আমার পুরাতন প্রেমিকা - সবাক
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস রহস্য - সায়েন্স জোন
- সেইসব বীরঙ্গণা এবং যুদ্ধশিশুর কথা - রেজওয়ান
- কয়েকটা মুভির নাম কি দিতে পারেন?
(১৮+) - লুলুপাগলা
- তাজা কলমে লিখলাম কত শত না বলা কথা...................আমি এক স্বপ্নকথক - ফারা তন্বী
- টেলিফোন নম্বর গুলো কি একটু মুখস্ত করবেন? - মিলটন
-
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য
- নিরব হাসি
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- পাভেল বিষয়ক যাবতীয় ১৮+ ( এক্সট্রিমলি ম্যাচিউরদের জন্য ) - সন্দীপন বসু মুন্না
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৩) - মাহমুদ সিএসই
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- আসুন নিজের ঘরের জন্য একটা ছোট আইপিএস বানাই (টেকিদের জন্য) - রাব্বি !
- নবীনদের জন্য - নাদান
- যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট - তাসমান
- শিরোনামহীনের ছয়টি গান (লিরিক্স এবং ডাউনলোড লিংক) - সায়েম মুন
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- পোলা হইয়া জন্ম নিছি, আমার কত্ত মজা!

- জানজাবিদ
- যারা ইয়ে করে বিয়ে করতে যাচ্ছেন, পালিয়ে (আইনী পরামর্শমূলক) - প্রজন্ম একুশ
- প্রেস জোকস-৪
- বিপ্লব রহমান
- কী করে বুঝবেন স্তন ক্যান্সার? - ব্লগার তৌহিদ
- আমার সাঁই_আমি তাঁর জন্য অপেক্ষা করি। - ফারুক ওয়াসিফ
- হুয়ো (হ্যালো) আম্মূূূূু আত (আস)। - আমি পৃথিবী রচে যায়
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- তিনি আরজ আলী, একজন আলো-আঁধারির পরিব্রাজক - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- মোবাইল ফোনের কাস্টমার কেয়ারে ফ্রী কল করার তরিকা - ইন্ঞ্জিনিয়ার
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- সম্পর্ক ২ - মন মণষা
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- কিছু পুংটা পোলাপাইনের আলাম ভাইয়ের রোদ চশমা ষড়যন্ত্র ও তদ্বিষয়ক আমার ভীতিকর অভিজ্ঞতা - সংস্থাপক
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
আমি একজন স্বপ্নবাদী।স্বপ্নের কথা বলি।আমার স্বপ্ন,চারপাশের মানুষের স্বপ্ন... ....কখনো কখনো অনেকের স্বপ্ন নিজের বলে মনে হয়।আমি সবার স্বপ্নের কথাই বলার চেষ্টা করি।

আজমেরী- তোমার কি বেঁচে ওঠা হবেনা বোন? (আপডেট-১০)
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৬
![]()
আজমেরী এখন প্রায় সুস্থ। ওর অপারেশনের প্যাকেজের সময় শেষ হবে কাল। কাল থেকে ওর নিজের ওষুধ নিজেদের কেনা লাগবে। প্রতিদিন প্রায় ১৫০০ টাকার মতো ওষুধ লাগবে। হঠাৎ করেই টাকা আসা বন্ধ হয়ে গেছে! আর মাত্র ৬৭৭০৬ টাকা লাগবে। শুধু ওষুধ আর হসপিটালের খরচটা! এতদূর এসে আমরা কি থেমে যাবো?
ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার, মালয়েশিয়া ও চিটাগাংয়ের ব্লগাররা নিচে নাম্বার আছে যোগাযোগ করেন।হাতটি বাড়িয়ে দিয়েছি কেউ ধরবে এই আশায়...
টাকা দিয়ে সাহায্য না করতে পারলে, টাকা জোগাড়ে সাহায্য করুন।
পরশু আমার বন্ধুটি দেখা হতেই কেঁদে দিলো। দৃষ্টিতে হতাশার নীল গহ্বরে ডুবতে থাকা এক মানুষের আর্তনাদ। বললো, আমার বোনটাকে আর বাঁচাতে পারলামনা মনে হয় দোস্ত! আমি হতবাক। বলি, কি হয়েছে? যা বললো তাতে শিউরে উঠলাম। তার ছোট বোন, নাম আজমেরী। দুটি কিডনীই অকেজো হয়ে গেছে। বেঁচে আছে কোনরকমে শুধু আমরা ভাইয়েরা তাকে কতটুকু ভালোবাসি সেটি দেখার অপেক্ষায় যেন...
যে ছাত্রী কখনো স্কুলে দ্বিতীয় হয়নি, তার জীবন প্রদীপ আজ নিভু নিভু। মেধাবী ছাত্রী আজমেরীর জীবন ও লেখাপড়া কি শেষ পর্যন্ত থেমে যাবে? প্রায় ছয় বছর ধরে আজমেরী জটিল কিডনী রোগে ভুগছে। তাকে সুস্থ রাখতে ডায়ালাইসিস ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাবদ তার পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তার বাবা গরীব কৃষক আব্দুল আজীজ তাঁর শেষ সম্বল টুকু বিক্রি করে একমাত্র মেয়ের চিকিৎসা করেছেন। আজমেরী এখন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ শহিদুল ইসলাম সেলিমের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসক তাকে বাঁচানোর জন্য অতি সত্বর কিডনী প্রতিস্থাপন করতে বলেছেন, এজন্য প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন। হাতে আছে ২ লক্ষ। আরো ৩ লক্ষ টাকা তার নিঃস্ব পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তার কিডনী প্রতিস্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও টাকার অভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে না।
কৃষক বাবা ছেলেকে প্রাইভেটে পড়ান জমি বেচে। ছোট বোনটির অসুখের জন্য যা ছিলো সবই গেছে। ১৭ বছরের আজমেরীর চোখে আজ ধুসর হতাশা। চিকিৎসা কি ওর হবেনা? ফুটফুটে মেধাবী মেয়েটির চোখে আজ বাঁচার আকুতি। ঠিক হলো একটা কনসার্ট করবো। কনসার্ট ফর লাইফ। বোনটাকে বাঁচাতে হবে...
বৃহস্পতিবার, ৪ তারিখ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অডিটরিয়ামে (এডমিন বিল্ডিং, ১০ তলা) হয়েছে কনসার্টটি। আমার বোনটি হাসপাতালের বেডে শুয়ে অপেক্ষায় থাকবে, ভাইয়া তার চিকিৎসার টাকা নিয়ে আসবে...
আপডেট:
০৫.০২.১০ সকাল
কাল ব্লগার সমুদ্রকন্যা তার প্রতিষ্ঠানের জন্য টিকিট নিয়েছেন ৫টি। ব্লগার মাহমুদ েহােসন নিজেও অসুস্থ, তারপরও তিনি দিয়েছেন ৫০০০ টাকা। সমস্ত খরচ বাদ দিয়ে কাল কনসার্ট শেষে নূর মোহাম্মদের হাতে তুলে দেয়া হয় ৪২৩৩৯ টাকা।
আপডেট
০৫.০২.১০ রাত
পিকনিকের জন্য আড্ডায় জোগাড় হয়েছে ৪৬০০ টাকা। অনেক ব্লগারই আপত্তি করায় নাম দিলাম না। রক্ত দিয়েছেন পাহাড়ের কান্না, অবাক বিস্ময়, সাথে আমি। ঠিকানা ভাই এর ওয়াইফের সাথে দেখা করার কথা থাকলেও ব্যাস্ততার জন্য পারিনি। কাল সকালে যাবো। নূর মোহাম্মদ এসেছিলো আড্ডায়, কথা হয়েছে সবার সাথে। সবাই তাকে সাহস দিয়েছেন, শান্তনা দিয়েছেন। আজমেরীর সাথে দেখা করলাম আমি, পাহাড়ের কান্না ও অবাক বিস্ময়।
৫ মাস সে আছে হসপিটালে। ৩বার অপারেশন করতে গিয়েও করা হয়নি টাকার অভাবে ও শারীরিক অসুস্থতার জন্য। শুকিয়ে বোনটি আমার এতটুকু হয়ে গেছে। চোখের দিকে তাকাতে পারছিলাম না।আমি যে এখনো পারিনি তার জন্য কিছু করতে! আড়চোখে একবার তাকিয়ে দেখি জুল জুল করা চোখের মাঝে বেঁচে থাকার অসহায় আর্তনাদ। পালিয়ে এসে বাঁচলাম।
কিডনী ম্যাচিং এর জন্য কাল একটা ইন্জেকশন দিতে হবে, দাম ৭৫,০০০টাকা। মন্গলবার আবার দিতে হবে ঐ ইন্জেকশন। তাহলে কিডনীর স্থায়িত্বকাল ৩০ বছর হতে পারে।
০৬.০২.১০
অপারেশন শেষে সুস্থ আছে আজমেরী। দেখে এলাম আইসিইউতে শুয়ে আছে।
বইমেলায় আমি, গরম কফি ও সরল মানুষ মিলে টাকা তুলেছি মাত্র ১৪১৩। ৬.৩৯- ৮.৪০। গরম কফি এনেছিলেন ৫০০। ১৯১৩ টাকা দেয়া হয় লিখনের হাতে। দেখা করে আসার সময় আন্টি বললেন- বাড়ি উনি ফোন দিয়ে বলেছেন, তোরা চিন্তা করিস না, দেশে আমার অনেক ছেলে আছে...
ফোন দিয়েছিলেন, ত্রেয়া, লালসালু, মাহমুদ হোসেন। আমার ব্লগের বেলের কাঁটা পাঠিয়েছেন ৩০০০, কাল সকালে তুলবো।
নিউ ডি.ও.এইচ.এস ক্লাব, মহাখালীর পক্ষ হতে একজন ব্লগার দিয়েছেন ২০০০। মোট সংগ্রহ দাঁড়ালো- ৫৩৮৫২ টাকা। এখনো আড়াই লাখ টাকা কে দেবে?
০৭.০২.১০
নাম প্রকাশে অনিচ্ছুক- ১০০০
মহুয়া রশিদ- ২০০০
ঠিকানা- ৫০০
ঠিকানা ভাইয়ের ফ্রেন্ড ৫০০
আমিনুল ইসলাম- ১০০০
আনিসুর র ২০০০
সিস্টেম ইন্জিনিয়ার ১০০০
_____________________
মোট =৮০০০
সর্বমোট= ৬১৮৫২ হাতে আছে ১৩০০০। ব্লগার মাহমুদ েহােসন সকালে পিজি গিয়েছিলেন। সারাদিন অসংখ্য মানুষ অসংখ্যবার ফোন দিয়েছিলেন। ৯ তারিখে ইন্জেকশন না দিলে আজমেরীর কিডনী স্ট্যাবল নাও হতে পারে। অপারেশনের দিন দেয়া ইন্জেকশনের ৭৫০০০ টাকা পুরোটাই পানিতে যাবে।
কালকের মধ্যে আমার ৬২০০০ টাকা লাগবে। কোথায় পাবো?
০৮.০২.১০
বংশী নদীর বাকে- ৬৬৮৫
নাম প্রকাশে অনিচ্ছুক- ১০০০
নাম প্রকাশে অনিচ্ছুক- ১০০০০
নাম ভুলে গেছি- ২৩৩০০
মাহমুদ েহােসন- ২০০০০
বইমেলা- ৭১১
________________________
মোট= ৬১৬৯৬
সর্বমোট= ১২৩৫৪৮ হাতে আছে- ৭৫১৯৬। আরো বাকি- ১,৭৬৪৫২ টাকা। আল্লাহর রহমতে ইন্জেকশনের টাকা উঠেছে প্রায়। তনুজা আপু কাল সকালে কিছু টাকা দিবেন। চট্টগ্রামে পাপী০০৭ আর হোসাইন চেষ্টা চালাচ্ছে। পাপী০০৭ ৫১০০ টাকা মতো জোগাড় করেছে, আশা করা যাচ্ছে আরো আসবে। আমার হাতে টাকা না আসা পর্যন্ত আমি সেটা আপডেটে দিচ্ছি না। বসুন্ধরায় দাঁড়ানোর কথা ছিলো, অনুমতি পাইনাই বলে বইমেলায় দাঁড়িয়েছি, সাথে ছিলো সরল মানুষ।
০৯.০২.১০
আমার একাউন্টে টাকা পেয়েছি ১৪০০, কে পাঠিয়েছে জানিনা... হাসপাতালে গিয়ে একজন দিয়ে এসেছেন ২৪৯০ টাকা।
যাইহোক-
জানিনা- ১৪০০
মাহমুদ েহােসন ভাইয়ের ফ্রেন্ড- ১০০০০
স্বপ্নমগ্ন ফারজানা- ৩০০০
ফারযানা আপুর ডিপার্টমেন্ট হেড- ১০০০
হাসপাতাল- ২৪৯০
_________________________________
মোট= ১৭,৮৯০
সর্বমোট- ১৪১৪৩৮
সকালে দুই ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে লাইনে ঘন্টা দুই দাঁড়িয়ে ছিলাম।
ইন্জেকশন দেয়া হয়েছে, আমি সাথে গিয়ে কিনে দিয়ে এসেছি। নাম Simulect. নোভারটিস এটা আমদানি করে। মাহমুদ েহােসন ভাইয়ের ফ্রেন্ড লিখনের হাতে টাকা দিয়ে এসেছেন তেঁজগাওয়ে। তনুজা আপুর সাথে দেখা হয়নি... কথা হয়েছে। ডাক্তার কদম আলী (ডিগ্রী নাই) রাতমজুরদার কাছে ১০০০ দিয়েছেন, কাল নিবো। চট্টগ্রাম থেকে হোসাইন১৯৫০ পাঠিয়েছে ১২,৭১৫। কাল তুলতে পাবো। ত্রেয়া ফোন দিয়েছিলো, বললো দেরী করে পাঠাবে না এখনই, বললাম এখনই পাঠা।
বসুন্ধরা সিটিতে গিয়ে প্রয়োজনীয় কাগজ সহ এপ্লিকেশন জমা দিয়ে ৩ ঘন্টা বসে ছিলাম। চলে গেলাম এআইউবি। ব্লগার স্বপ্নমগ্ন ফারজানা ওখানকার টিচার। বললেন ওখানে উনি একটা ক্যাম্পেইন করবেন..কাল সকালে যেতে বললেন। উনি সর্বাত্বক সাহায্য করবেন বললেন। এস. এ পরিবহনে আজ টাকা আসবে মনে করে বোকার মতো দাঁড়িয়ে ছিলাম, পরে হোসাইন১৯৫০ বললো কাল টাকা পাবো।
এখনো প্রয়োজন ১,৫৮,৫৬২ টাকা। বসুন্ধরা সিটি যদি অনুমতি দেয়, শুক্র ও শনিবার সবাইকে সাথে চা্চ্ছি, টাকা তুলবো।
১০.০২.১০
হাসান মাহমুদ (কানাডা)- ৬৪৪০
স্বপ্নমগ্ন ফারজানা- ২০০০
স্বপ্নমগ্ন ফারজানার কলিগ- ১০০০
ত্রেয়া+ইংল্যান্ডের ব্লগাররা- ২৯২৪০
চুয়েট+চিটাগাং থেকে- ১২৫৮৫
____________________________
মোট= ৫১,২৬৫
সর্বমোট- ১,৯২,৭০৩
চিটাগাং থেকে হোসাইন ১২৭১৫ পাঠিয়েছিলো। এস এ পরিবহনের ১৩০ টাকা চার্জ বাদ দিয়ে পেয়েছি ১২৫৮৫। এ আই ইউ বি তে আমি ও লিখন দুজনেই গেছিলাম। কথা হয়েছে ওখানকার এডমিনের সাথে, বললেন নোটিস আকারে উনারা দিতে পারবেন। কিন্তু কোন বক্স বা ক্যাম্পেইন বাইরের কারো জন্য করা যাবেনা। ওখান থেকে ফিরে ত্রেয়ার পাঠানো টাকা তুললাম। লিখনের মুখের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যাচ্ছে। ওর সেই অসহায় ভাবটা আর নেই। বললো- ভাই, দুনিয়ায় আজো ভালো মানুষ আছে..।
আমার দাদীও অসুস্থ, উনাকে দেখতে গেছিলাম...
ফোন দিয়েছিলেন ইউ.এ.ই থেকে লিপু নামে একজন। কথা ভালো করে শোনা যাচ্ছিলোনা... উনি সম্ভবত কিছু টাকা পাঠাবেন।
লিখন ফোন দিয়ে একটু আগে জানালো কেউ ডাঃ শহিদুল সাহেবের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্টে কত টাকা লাগছে তার হিসাব চেয়েছে। ও কাল ডাঃ এর কাছে হিসাব দিবে। আমাকে বললো গত ৫ মাসে ৫ লক্ষ মতো খরচ হয়েছে... আগে আরেক ডাক্তারের অধীনে ছিলো আজমেরী, ডাঃ শহিদুলের আন্ডারে ১৫ দিন মতো। ডোনার লিখনের আপন চাচা, উনি একজন মুক্তিযোদ্ধা। অপারেশনের প্যাকেজের বাইরেও উনার জন্য ওষুধ কেনা লাগছে।
নীল আকাশের দুঃখ জানালেন, যতদিন আজমেরী বেঁচে থাকবে প্রতি মাসে ৪হাজার থেকে ২০হাজার পর্যন্ত খরচ হতে পারে ওর পেছনে। আজমেরীকে ধূলা, ধোঁয়া ও ফ্লু থেকে দূরে রাখতে হবে, বলেছেন হাসান মাহমুদ ও নীল আকাশের দুঃখ। ওর জন্য বাসা ভাড়া করা হচ্ছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওকে ওখানেই রাখা হবে।
এখনো প্রয়োজন ১,০৭,২৯৭ টাকা।
১১.০২.১০
আসাদ- ২০০০
নাম প্রকাশে অনিচ্ছুক- ৫০০০
কিছু গার্মেন্টস কর্মী- ৬০০
______________________
মোট= ৭৬০০
সর্বমোট- ২০০৩০৩
বসুন্ধরা সিটি অনুমতি দেয়নি। কাল (শুক্রবার) দাঁড়াবো বইমেলার টিভির সামনের গেটে। সাথে থাকবেন গরম কফি, সরল মানুষ, অবাক বিস্ময়। আপনিও আসতে পারেন। আমরা বিকাল ৩.০০টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত থাকবো।
আজমেরীকে দেখে এসেছি, ভালো আছে। ইশারায় কথা হলো, বললো এখন ব্যাথা তেমন নেই। আমাকে দেখে পরম নির্ভরতার একটা হাসি দিলো...যেন বললো- ভাইয়া, তোমরা আছো বলেই এখনো বেঁচে আছি।
এখনো প্রয়োজন ৯৯৬৯৭
১৩.০২.১০
গতকাল অনেককে ফোন করেছিলাম..৩টায় সময় দিতে পারেনাই কেউ। আমি কিছুটা অভিমান করেই ঘরে বসেছিলাম। এদিকে চিটাগংয়েও জটিলতায় হয়নি কোন অভিযান।সবমিলিয়ে মনটা খারাপ ছিলো...
যাহোক ৫.৩০-এ গরমকফি ফোন দিয়ে জানালো সরল মানুষ আছে বইমেলায়..অবাক বিষ্ময়েরও একটু পর ফোন। জানালেন বইমেলায় আছেন..
ছুটলাম।
চুয়েটের বন্ধুরা পাঠিয়েছেন- ৪,৬৮৫
মাহমুদ েহােসন- ৪,৫০০
বইমেলা- ২,৩২৯
_____________________________
মোট= ১১,৫১৪
সর্বমোট= ২,১১,৮১৭
নীল আকাশের দুঃখ জানালেন, যতদিন আজমেরী বেঁচে থাকবে প্রতি মাসে ৪হাজার থেকে ২০হাজার পর্যন্ত খরচ হতে পারে ওর পেছনে। ওনার মায়ের কিডনি অপারেশনের পর এই অভিজ্ঞতা হয়েছে।
আরতো মাত্র কয়েকটি টাকা... পারবোনা কি আমরা?
আর লাগবে মাত্র ৮৮১৮৩ টাকা
১৭.০২.১০
ফজলে রাব্বী- ১৯৪৭৭
বইমেলা+আমার ব্লগ ৫০০
মনি- ৫০০
__________________________
মোট= ২০৪৭৭
সর্বমোট= ২৩২২৯৪
আজমেরী এখন প্রায় সুস্থ। ওর অপারেশনের প্যাকেজের সময় শেষ হবে কাল। কাল থেকে ওর নিজের ওষুধ নিজেদের কেনা লাগবে। প্রতিদিন প্রায় ১৫০০ টাকার মতো ওষুধ লাগবে। হঠাৎ করেই টাকা আসা বন্ধ হয়ে গেছে! আর মাত্র ৬৭৭০৬ টাকা লাগবে। শুধু ওষুধ আর হসপিটালের খরচটা! এতদূর এসে আমরা কি থেমে যাবো?
অনেকেই ফোন করছেন, সাহস দিচ্ছেন। তাদেরকে ধন্যবাদ। যারা আজমেরীকে দেখতে চান পিজির সি ব্লকের চার তলায় আই সি ইউ তে গিয়ে দেখে আসতে পারেন।
সাহায্যের জন্য আমাকে ফোন করতে পারেন- ০১৯১৩২২১৪৪৮
অস্ট্রেলিয়া- ০৪৩০১২০৩৫৭ অথবা ০৪২২৬৩৭৪৪২। (লাস্ট ডেট ১৫)
মালয়েশিয়া- ০১৬ ২৪৬৪ ৩৫১
ইংল্যান্ড- ০৭৯৮৪৭১৫১৮১
Paypal-
চট্টগ্রামের ব্লগাররা যোগাযোগ করতে পারেন-
সাইফ সামির- ০১৭১২ ৯৪৫ ০০৭ (শহর)
পাপী ০০৭ - ০১৬৭৫ ৪৬৮ ৪৯৬ ( চুয়েট )
আমাদের এই ব্লগে ৩৮০০০ ব্লগার আছেন, সবাই যদি ১০ টাকা করেও দেন তাও ৩ লাখ ৮০ হাজার টাকা আসবে। আমরা কি এতটুকুও করতে পারবোনা আমাদের বোনের জন্য?
আপনি যদি কোন সামান্য সাহায্যও করতে চান, পাঠাতে পারেন এই একাউন্টে-
নুর মোহাম্মাদ ( লিখন) [বড় ভাই]
০১৭১৭৭১২৮৬০
সঞ্চয়ী হিসাব নং- ৩৪১১৫৯৩১
জনতা ব্যাংক ফার্মগেট কর্পোরেট শাখা
ডাচবাংলা ব্যাংক
MD MAHMUDUL HAQUE MUNSHI
114.101.78662
মহাখালী শাখা
![]()
আসুন, হাত বাড়িয়ে দেই আজমেরীর জন্য...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আজমেরীর জন্য আমরা ;
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাজিব খান০০৭ বলেছেন:
ভালো একটা কাজ করছেন।ঢাকা থাকলে আসতামরে ভাই।অট- আমুতে দেখলাম ঐদিন।ওখানে লেখেন নাকি
লেখক বলেছেন: লেখি মাঝে মাঝে...
আজ সারাদিন টিকিট বেচছি...আমি নিজে যোগাড় করছি ৬০০০ টাকা। যদি সম্ভব হয় কিছু টাকা সাহায্য করুন। বিন্দু বিন্দু জল...সাগর অতল।
রাজিব খান০০৭ বলেছেন:
পোস্টটি স্টিকি করার জন্য অনুরোধ করছি
লেখক বলেছেন: ধন্যবাদ। সকালে দিয়েছিলাম...তেমন সাড়া পাইনি। স্টিকি হলে হ্য়তো আমার বোনের মুখে হাসি ফুটবে।
রাজনীতি বলেছেন:
সুস্থ হয়ে উঠুক আজমেরী। আসলে এই রোগটাই এক ব্যয়বহুল রোগ। ডোনার কি পাওয়া গেছে? রক্তের গ্রুপ কি? আমার মা' কে নিয়েও একই অবস্থায় আছি। দোয়া চাইছি।
লেখক বলেছেন: তার কিডনী প্রতিস্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও টাকার অভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে না।
আপনার মায়ের জন্য সমবেদনা...
লেখক বলেছেন: ধন্যবাদ। আমিও চাই। বন্ধুর পরিবারের হাতে একদমই টাকা নেই। সারাদিন তার করুন মুখের দিকে আমি তাকাতে পারিনি... অপারেশন পরবর্তী কিছু খরচ আছে.. পোস্ট টা স্টিকি হলে আমরা যতটুকু হেল্প করতে পারি, ততটুকুই আমাদের প্রাপ্তি..
আমাদের এই ব্লগে ৩৮০০০ ব্লগার আছেন, সবাই যদি ১০ টাকা করেও দেন তাও ৩ লাখ ৮০ হাজার টাকা আসবে। আমরা কি এতটুকুও করতে পারবোনা আমাদের বোনের জন্য?
লেখক বলেছেন: ধন্যবাদ দোস্ত। তুই লেখাটা ফেসবুকে শেয়ার কর।
অলস ছেলে বলেছেন:
তিন লাখ টাকা খুব বেশি তো না। হয়ে যাবে আশা করছি। সামহোয়ার পোষ্টটা ষ্টিকি করতে পারে।পড়তে পড়তে মনে আসলো ইদানীং কালের এধরণের চেষ্টা গুলোর কথা। এই যে প্রচেষ্টার ট্রেন্ড, ভালো কিন্তু যথেষ্ট না। মৌলিক অধিকারটা রক্ষার দায়িত্ব কখন যে রাষ্ট্র পালন করবে! অন্তত এমন ব্যয়বহুল রোগগুলোর জন্য।
টাকার অঙ্ক টা বড় না। আমার পক্ষে ক্ষুদ্র যা অংশ নেয়া সম্ভব কাল ঢাকায় বন্ধুকে বলে দেবো ইনশাআল্লাহ। তার অফিস ফার্মগেটেই। বিন্দু জল মিলে এই মেধাবী বোনটি সুস্থ হবার জন্য প্রয়োজনীয় খরচ জমা হয়ে যাক আর সে সুস্থ হয়ে উঠুক আশা করছি।
লেখক বলেছেন: খুব খারাপ লাগছেরে ভাই... সারাদিন দৌড়ে এসে ব্লগে বসেছি... আমাদের ভার্সিটির বন্ধুরাও চেষ্টা করছে। বন্ধুর মুখের দিকে তাকালেই কান্না আসে..
আমি পারলে পুরো টাকাটাই দিতাম।
একটা কৃষক পরিবারের পক্ষে ১৫ লাখ টাকার বেশী জোগাড় করা কি সম্ভব?
সবাইকে বলছি...পোস্ট টি প্রথম পাতায় রাখতে সহায়তা করুন।
লেখক বলেছেন: আমার নিজের বোনকে মনে পড়ছে...তার যদি আজ এমন হতো... কি করতাম?
পাহাড়ের কান্না বলেছেন:
আজমেরীর জন্য শুভ কামনা রইল। অবশ্যই ভাল হয়ে উঠবে সে।
লেখক বলেছেন: আমাদের এই ব্লগে ৩৮০০০ ব্লগার আছেন, সবাই যদি ১০ টাকা করেও দেন তাও ৩ লাখ ৮০ হাজার টাকা আসবে। আমরা কি এতটুকুও করতে পারবোনা আমাদের বোনের জন্য?
সৌরদীপ্ত বলেছেন:
আমি আজকেই একটা টিকেট কিনলাম। কনসার্টে আসতে পারবোনা কিন্তু কিছুটা হলেও হাত বাড়ালাম ।
লেখক বলেছেন: তাই! আপনাকে ধন্যবাদ। বন্ধুদের সবাইকে একটু বলে দেবেন?
শুক্রবার ওর অপারেশন হতে পারে।
এম এস সোহেল বলেছেন:
পোষ্টটি স্টিকি করা হোক, কর্তৃপক্ষের নিকট অনুরোধ।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
হাসান মাহবুব বলেছেন:
এই পোস্টটি অবশ্যই স্টিকি হওয়া উচিত।
লেখক বলেছেন: স্টিকি করতে আমি কিছু কি করতে পারি ভাই?
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। মনটা খুব খারাপ... কি করবো বুঝছিনা...
স্বাধীনতা৭১ বলেছেন:
বেঁচে আছে কোনরকমে শুধু আমরা ভাইয়েরা তাকে কতটুকু ভালোবাসি সেটি দেখার অপেক্ষায় যেন...আজমেরী বেচে উঠুক...পোষ্টটি স্টিকি করা হোক
লেখক বলেছেন: পোষ্টটি স্টিকি করা হোক
রাতমজুর বলেছেন:
এইটারে সামনের পাতায় রোপোষ্ট করা হোক পাতা থেকে চলে গেলেই, আর আসুন আমরা ফিডব্যাকে আবেদন জানাই
http://www.somewhereinblog.net/feedback
অফ: আপনি ইস্ট-ওয়েস্ত এর?কাল ফোন দেব।
লেখক বলেছেন: হ্যা, আমি ইস্ট ওয়েস্ট এর। ধন্যবাদ দাদা।
আমাদের ভালোবাসায় বেঁচে উঠুক আমাদের বোন...
জামাল ঊদ্দিন বলেছেন:
ইনশাল্লাহ আজমেরী ভালো হয়ে উঠবে ... যার সাথে এতো মানুষের ভালোবাসা , দোয়া সে ভালো না হয়ে পারে ... পোষ্টটি স্টিকি করা হোক .
লেখক বলেছেন: ইনশাল্লাহ।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আশা করছি রে... একটি জীবন বাঁচাতে পারলে নিজেকে ধন্য মনে করবো...
অলস ছেলে বলেছেন:
রামু ভালো বুদ্ধি বাতলেছেন। একখান অনুরোধ রাখলাম ফিডব্যাকে। টাকার অংকটা যেহেতু খুব বেশি বড় না, ব্লগার রা দূর থেকেও অনেক কিছু করতে পারেন।
লেখক বলেছেন: রামুদাকে ধন্যবাদ। প্রথম পাতা থেকে সরে গেছে..কেউ কি রিপোস্ট করবেন?
আশা করছি ব্লগারদের সহায়তায় বেঁচে উঠবে আমাদের বোন...
লেখক বলেছেন: পীরসাহেব কে ধন্যবাদ।
মিটুলঅনুসন্ধানি বলেছেন:
এটা দুঃখের...আমিও পোস্টটি স্টিকি করার আবেদন জানাচ্ছি
লেখক বলেছেন: প্লীজ ফিডব্যাকে অনুরোধ করুন...
লেখক বলেছেন: আসছি... সকাল ৮.৩০ থেকে রাত ১০.০০টা পর্যন্ত ভার্সিটি ছিলাম..টিকিট বিক্রি করছি..
এরশাদ বাদশা বলেছেন:
খুব অল্প একটা অ্যামাউন্ট। সামুতে এর চে বড়ো বড়ো অংক যোগাড় হয়ে গেছে। সবাই এগিয়ে আসলে হয়ে যাবে আশা করি।
লেখক বলেছেন: সবার কাছে সেই অনুরোধ রইলো..
রাজসোহান বলেছেন:
পোস্টটি স্টিকি করার আবেদন জানাচ্ছি
লেখক বলেছেন: ধন্যবাদ রে...
ফাহাদ চৌধুরী বলেছেন:
পোষ্টটি স্টিকি করা হোক, কর্তৃপক্ষের নিকট অনুরোধ।
লেখক বলেছেন: পোষ্টটি স্টিকি করা হোক
করবি বলেছেন:
পোষ্টটি স্টিকি করা হোক।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সবার প্রিয় বলেছেন:
আমি এখন বািড়তে আছি রে.......... ফোন দেব
লেখক বলেছেন: দিস...
ভাবের অভাব বলেছেন:
আমারও একটা ছোট বোন আছে তাই খুব কষ্ট পেলাম পড়ে।সে সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। আশা করি সবাই মিলে এগিয়ে আসবে।
লেখক বলেছেন: সবাই এগিয়ে আসলেই স্বার্থক হবে এ প্রয়াস...
এরশাদ বাদশা বলেছেন:
স্টিকির জন্য ধন্যবাদ সামু।
লেখক বলেছেন: আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য...
মাহামুদ রাহি বলেছেন:
আমার কোন বোন নেই.......অনুভবটা হয়ত সেই রকম ভাবে আসে না। তবুও আমার কস্ট হচ্ছে, কেন জানিনা.......আপনার প্রচেস্টা সফল হোক, এই কামনায়। দেখা হবে..........।
লেখক বলেছেন: সফল হতে হলে আপনাকেও এগিয়ে আসতে হবে। প্রতিটি ব্লগারকেই এগিয়ে আসতে হবে... কারো জীবন যেন আমাদের অবহেলায় ঝরে না যায়।
নাজমুল আহমেদ বলেছেন:
দোয়া করি বোনটি দ্রুত সুস্থ্য হয়ে উঠুক
লেখক বলেছেন: দোয়ার সাথে কি একটু সাহায্য করা যাবে? বেশী নয়, মাত্র ১০ টাকা...৩৮০০০ ব্লগার...৮০০০ এর কথা বাদই দিলাম...
আন্ধার রাত বলেছেন:
সুস্হ্য হও জলদি
লেখক বলেছেন: বোনটি আমার বড়ো অসহায়...
লেখক বলেছেন: ধন্যবাদ।
আজাদ আল্-আমীন বলেছেন:
স্টিকি করার জন্য ধন্যবাদ । বোন আবার সুস্থ্য হয়ে উঠবে আল্লাহর কাছে এই দোয়া করি । ঢাকা থাকলে অবশ্যই টিকিট কিনব ।
লেখক বলেছেন: টিকিট কেনার শেষ সময় আগামীকাল।
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: করা হয়েছে... আপনাকে ধন্যবাদ।
জেরী বলেছেন:
সুস্হতা কামনা করছি
লেখক বলেছেন: মনে প্রাণে...
সাদা মনের মানুষ বলেছেন:
আমাদের এই ব্লগে ৩৮০০০ ব্লগার আছেন, সবাই যদি ১০ টাকা করেও দেন তাও ৩ লাখ ৮০ হাজার টাকা আসবে। আমরা কি এতটুকুও করতে পারবোনা আমাদের বোনের জন্য?আমাদের অতি ক্ষুদ্র প্রয়াস একটি মেধাবী বোনের জীবন বাঁচানোর জন্য যথেষ্ট, তাই সবাইকে এগিয়ে আসার জন্য আহব্বান জানাচ্ছি, আমি আমার সাধ্য মতো অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব, তবে কনসার্টে অংশগ্রহণ করতে পারছি না বলে দুঃখিত ।
লেখক বলেছেন: বেশীরভাগই অংশগ্রহন করছে না... সাহায্যটুকুই আমাদের প্রয়োজন।
আপনাকে ধন্যবাদ।
সোলায়মান বলেছেন:
আশা করি, সকলের স্বপ্নই পূরণ হবে। খোদার কাছে, সেই মিনতিই করি। টাকা পাঠানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দয়া করে, জানাবেন।আমি একজন নতুন সদস্য এই সাইটের। আর এটা আমার প্রথম কোন মন্তব্য। যদি সকলের সাথে কাজ করে, সফল হই। অনেক ভালো লাগবে।
লেখক বলেছেন: আপনি টাকা দিতে চাইলে উপরোক্ত ব্যাংক একাউন্টে পাঠাতে পারেন। ঢাকার মধ্যে হলে হাতে হাতেও দিতে পারেন... নূর মোহাম্মদ বা আমাকে ফোন করতে পারেন।
হোসাইন১৯৫০ বলেছেন:
পোষ্টটি স্টিকি করা হোক।
পৃথিবীতে এত কষ্ট কেন ???
হে ইশ্বর , দু:খ কষ্ট একটু কমাও না ।
দাদা , একাউন্ট নাম্বার দিও তো ডিবিবিএল-এর ।
লেখক বলেছেন: MD MAHMUDUL HAQUE MUNSHI 114.101.78662
লেখক বলেছেন: আমিন
এমডি লাভ বলেছেন:
ভাই, আমিতো খুলনাই থাকি,পারলেএকাউন্ট নাম্বার টা দিয়েন।
লেখক বলেছেন: উপরে জনতা ব্যাংকের একাউন্ট নাম্বার দেয়া আছে। এস. এ পরিবহন মহাখালী শাখায় পাঠাতে পারেন উপরের যেকোন নাম্বার ইউজ করে... কিংবা ডাচ বাংলা ব্যাংকের
MD MAHMUDUL HAQUE MUNSHI
114.101.78662
এই একাউন্টে পাঠালেও হবে।
স্বপ্নকথক বলেছেন:
আপডেটঃ সকালে ব্লগার লালসালু কনসার্টের একটি টিকিট নিয়েছেন। বিকালে ব্লগার সমুদ্রকন্যা নিয়েছেন ২টি টিকিট। কাল সকালে তাঁর প্রতিষ্ঠানে দেয়া হবে ১৫টি টিকিট। ফোন করেছিলেন রাতমজুর, পাপী০০৭, হোসাইন১৯৫০, রাজসোহান ও নাম না জানানো একজন ব্লগার।
কনসার্টের টিকিট বিক্রি হয়েছে ৩৫৫০০ টাকার। ব্যান্ডগুলো কোন টাকা নিচ্ছেনা। খরচ শুধু সাউন্ড সিস্টেমে ৭০০০। ৩৫৫০০-৭০০০= ২৭৫০০ টাকা নিট জোগাড় হয়েছে।
আজমেরীর ডায়ালাইসিস চলছে একদিন পর একদিন। একেকটা ইন্জেকশন দিতে হচ্ছে যার দাম ৩০০০ টাকার মতো। পুরোপুরি নিঃস্ব তার পরিবার। বন্ধুটির খাবারও খাওয়ার টাকা নেই, আমরা হেল্প করছি। শুধু অপারেশনের টাকাই নয়, পরবর্তীতে আরো টাকার প্রয়োজন হসপিটালে রাখা ও ওষুধের জন্য। কিডনীর ডোনার রেডি আছে। শারীরিক অবস্থা ভালো থাকলে শনিবার অপারেশন হবে। যারা সাহায্য করতে চান, তাদের যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। সকাল, বিকাল,রাত-দুপুর নেই, যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারেন আজমেরীকে হেল্প করতে।
আপনি যদি টাকা ব্যাংকে বা এস.এ পরিবহনে পাঠান, কত টাকা ও কখন পাঠালেন একটু জানাবেন।
সর্বোপরি বিশ্বাস রাখি, আমরা পারবো। পারবো একটি জীবন, একজন মানুষ, আমার বোন কে বাঁচাতে...
লেখক বলেছেন: ধন্যবাদ।
স্তব্ধতা' বলেছেন:
পোষ্টটি ষ্টিকি করা হোক।প্রচেষ্টা সার্থক হোক।পাশে আছি।
লেখক বলেছেন: এটা ষ্টিকি আছে। সাথে থাকবেন..
নষ্ট ছেলে বলেছেন:
ইনশাল্লাহ আজমেরী সুস্থ হয়ে উঠবে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
কারিমাট বলেছেন:
ভালো একটা কাজ করছেনঢাকায় থাকলে আসতাম ।
দোয়া করি তারাতারি ভাল হয়ে আমাদের মাঝে ফিরে আসুক
এমন মানবিক কাজে পাশে আছি
আপনাকে ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
@লেখকঃ
উদ্যোগের প্রতি শুভ কামনা। আমাদের দেশের সব মানুষের যদি এরকম কালেক্টিভ ফিলিংস থাকত, তাহলে দেশটা অনেক অনেক এগিয়ে যেত...
লেখক বলেছেন: এটা আমার ৭ম উদ্যোগ, এর আগেও ৬ জনের জন্য টাকা সংগ্রহ করেছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে। অনেকেই সাহস দিচ্ছে ফোন করে, বুকে বল পাচ্ছি সামনে এগিয়ে যাবার জন্য..
আপনাকে ধন্যবাদ।
জোকার৬৬৬ বলেছেন:
আজমেরীর জন্য শুভকামনা।
লেখক বলেছেন: তোমাকে ধন্যবাদ, অফিসে কয়টাকা যোগাড় হৈলো?
স্বপ্নকথক বলেছেন:
ব্যাক্তিগত রেষারেশির জের এখানেও টেনে নিয়ে আসার জন্য ওরাকলকে ব্লক করা হলো।I know who I am, I know what I do.
তুষার আবরার বলেছেন:
ইনশাল্লাহ আজমেরী সুস্থ হয়ে উঠবে।
লেখক বলেছেন: ইনশাল্লাহ্। সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি...ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ্।
লেখক বলেছেন: আসছি কাল। দাদা, জীবনটা এমন কেন?
আজমেরী সুস্থ হয়ে উঠুক এই কামনা করি।
লেখক বলেছেন: বাইরে থেকে এডিট করে দিয়েছি...
আপনাকে ধন্যবাদ রন্জু ভাই।
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
সাথে আছি, আজমেরী সুস্থ হয়ে উঠবে, ইনশাল্লাহ।
লেখক বলেছেন: আপনাদের ডোয়াতেই যেন সে সুস্থ হয়ে উঠে...
ধন্যবাদ।
মাহমুদুল করিম লিংকন বলেছেন:
আমি হতবাক...
লেখক বলেছেন: ভাইয়া, আমি আশান্বিত। সবাই এগিয়ে আসলে বোন আমার বাঁচবেই।
হে-ইনজ বলেছেন:
সুস্থ হবে এই প্রার্থনায়।
লেখক বলেছেন: প্রার্থনা ও সাহায্য, দুইটাই বড়ো প্রয়োজন। ধন্যবাদ।
মাহামুদ রাহি বলেছেন:
বলেছিলাম দেখা করব.....দেখা করেছি। জানিনা কতটুকু উপকার করতে পেরেছি। আমি সব কিছু পেয়েছি যা আগামী দশ বছর পরে পেলেও চলত এবং আমি চলেও যাব খুব দ্রুত...তা ও আমি জানি...চিকিৎসা চলছে........। আমার পৃথিবীর প্রতি কোন ক্ষোভ নেই। আপনার নামটা আমার জানা নেই, যদি প্রয়োজন মনে করেন য়োন করতে দ্বিধা করবেন না। আমি আছি আপনার পাশে। জানিনা কতটুকু কি করতে পারব, তবে করব এই টুকু জানি।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন উপকার যদি সবাই করতো, কোন কষ্ট হতো না..আপনার কি হয়েছে জানিনা, দোয়া করি সুস্থ হয়ে উঠুন...
আমার নামটা ফোন করে বলবো। আপনাদেরকে পাশে পেয়ে, সত্যি বলছি, নিজেকে বড় ভাগ্যবান মনে হচ্ছে। আপনাকে দেখতে পেলে আরো ভালো লাগতো.. ধন্যবাদ।
শয়তান বলেছেন:
সম্ভব হৈলে একটা মেইল দিন hotmail/dakbaksho তে।এত অল্পটাকার জন্য কেউ সমস্যায় থাকবে এটা মেনে নেয়া যায় না ।
লেখক বলেছেন: কি মেইল দিবো বুঝছিনা, সবইতো এখানে লেখা...তারপরও দিচ্ছি..
ঠিকই বলেছেন, দুনিয়ায় টাকা নাকি সবচেয়ে তুচ্ছ বস্তু। আসুন সেটা প্রমাণ করি।
নিলআকাশেরদুঃখ বলেছেন:
onak late holo comment korta.ajmari apu ka bolban tini jano ato sohoja bhanga na poran.monar jor tai onak boro jor.treatment ar jonno kono information ar dorkar hola plz amaka phone korban 01675617690
লেখক বলেছেন: অবশ্যই। লিখনের মোবাইলটা বন্ধ, নাহলে আপনার তথ্যগুলো এখনই জোগাড় করতে পারতাম...
পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
পল্লী বাউল বলেছেন:
আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ্।
লেখক বলেছেন: ইনশাল্লাহ।
লেখক বলেছেন: আপডেট দিচ্ছি..
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
আজমেরীর সুস্থতার জন্য দোয়া করছি.. ইনশাআল্লাহ্ ও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে..
লেখক বলেছেন: ইনশাআল্লাহ ভাইয়া, আমাদের সম্মিলিত প্রচেস্টাই পারে তাকে বাঁচাতে।
রাতমজুর বলেছেন:
কাল দেখা হবে।
মৃত্যুকে রোখবার ক্ষমতা নেই, তবু আমরা একজোট হলে অকালমৃত্যুকে কখনো কখনো ঠেকিয়ে দিতে পারি।
লেখক বলেছেন: অবশ্যই দাদা।
পলাশ আহমেদ বলেছেন:
ছোট অংকের টাকা কিভাবে পাঠাবো?
লেখক বলেছেন: আপনি যদি ঢাকায় থাকেন, হাতে হাতে দিতে পারেন। ঢাকার বাইরে থেকে পাঠালে এস. এ পরিবহনের মহাখালী শাখা অথবা যেকোন কোচ সার্ভিসের সুপারভাইজার যদি পরিচিত থাকে তার হাতে পাঠাতে পারেন, গাবতলী, মহাখালি বা সায়দাবাদ থেকে আমি কালেক্ট করে নিবো।
কোথা থেকে পাঠাচ্ছেন এটা বললে হয়তো আমি আরেকটু হেল্প করটে পারতাম।
লেখক বলেছেন: ধন্যবাদ। আশা করি আসবেন...
কেউ থাকলে কিছু দেয়া যেত...
আপনার ব্যাংক একাউন্টে গিয়ে হাজার খানেক টাকা পাঠাতে কেমন যেন লাগছে...
লেখক বলেছেন: না ভাইয়া, বাইরে কেউ কালেক্ট করছে না...
আপনি যেকোন এমাউন্ট পাঠাতে পারেন ভাই, এতে খারাপ লাগার কিছু নাই। একটি টাকা মানেও আজমেরীর সুস্থতার দিকে আরো এক পা এগিয়ে যাওয়া....
কোন একাউন্টে ও কত টাকা পাঠাচ্ছেন একটু জানিয়ে দিবেন প্লীজ।
িঠকানা বলেছেন:
শিশু হাসপাতাল শ্যামলী থাকে কালেক্ট করা কি সম্ভব ? আমি তো বাহিরে । আমার একঅংশ আপনাকে ফোন করবে একটু কালেক্ট করতে পাড়বেন ? প্লিজ...... আপনারা এতো কিছু করছেন, আমি জাষ্ট আপনাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ।
লেখক বলেছেন: অবশ্যই পারবো। আমাকে ফোন করতে বলুন।
পাশে থাকার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আজ ব্যস্ততার জন্য যেতে পারিনি, কাল সকালে যাবো।
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
স্বপ্নকথক ভাই প্রত্যেকদিনই একটা আপডেট দিয়েন, কতটাকা কালেক্ট হলো, আর কতটাকা লাগবে, আজমরেরীর বর্তমান শারীরিক অবস্হা....।আজমেরী অবশ্যই সুস্হ হয়ে উঠবে আমাদের ভালোবাসায়। ভালো থাকবেন।
লেখক বলেছেন: গতকালের একটা আপডেট পোস্টে দিয়েছি..প্রতিদিনই আপডেট দিবো।
বিকালে শাহবাগ যাবো, তখন ওকে দেখে আসবো...ডাক্তারদের সাথেও পারলে কথা বলবো। এসে শারীরিক অবস্থার কথা বলবো...
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
স্বপ্নকথক ভাই কনসার্টের কথা আমি জানতাম না। আবার ছোটখাটো কিছু অ্যারেন্জ করলে আমাকে অবশ্যই অবশ্যই আমার ব্লগে এসে জানাবেন। আশা করছি আমিও আমার অফিস থেকে টিকেটের মাধ্যমে কিছু কালেক্ট করতে পারবো।ধন্যবাদ।
লেখক বলেছেন: আর মনে হয় কিছু এরেন্জ করা হবে না,হলে জানাবো, আগামীকাল অপারেশন তো...যদি মনে করেন কোন ডকুমেন্টের ভিত্তিতে কালেক্ট করবেন, তাহলে ডকুমেন্ট দিতে পারবো...
নুর মোহাম বলেছেন:
ভাই আমি নারায়ন গন্জ আছি আসার খুব ইচ্ছে ছিল কিন্তু জামেলার কারনে আসতে পাহড়লাম না ।কেউ যদি এই দিকে আসেন তাহলে ফোন দিবেন কাইন্ডলি আমি সাধ্য অনুযায়ী কিছু করতে চাই। নং ০১৬৭৫০০৭২৫৮
লেখক বলেছেন: ধন্যবাদ, আমি আসবো।
নুর মোহাম বলেছেন:
ভাই নারায়ন গন্জ যাওয়ার আগে রুপায়ন সিটির পর জালকুড়ি বাস স্টান্ড এ এসে আমাকে ফোন দিলেই চলবে।
লেখক বলেছেন: আপনার মোবাইল বন্ধ ছিলো।
পাহাড়ের কান্না বলেছেন:
দেখে আসলাম আজমেরীকে। হাসপাতালের বেডে শুয়ে থাকা অসহায় এক মেয়ে। তার চোখে বাঁচার স্বপ্ন। খুব বেশি কিছু করতে পারিনি তার জন্য। ছোট্ট এক ব্যাগ রক্ত দিয়ে আসলাম। কালকে তার অপারেশন। দোয়া করি আজমেরী সুস্থ হয়ে ফিরে আসবে।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদরে ভাই... এতটুকুও বা কয়জনে করে!
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
লেখক বলেছেন: আর মনে হয় কিছু এরেন্জ করা হবে না,হলে জানাবো, আগামীকাল অপারেশন তো...যদি মনে করেন কোন ডকুমেন্টের ভিত্তিতে কালেক্ট করবেন, তাহলে ডকুমেন্ট দিতে পারবো..ডকুমেন্টের দর্কার নাই। কর্পোরেট লেভেলের প্রব্লেম হলো কেউ কম অ্যামাউন্ট দিতে কনফিউশনে ভোগে আবার বেশী অ্যামাউন্টে অনেকে বার্ডেন ফিল করে। এইজন্য টিকেটগুলা কনফিউশন দূর করতে কাজে লাগত।যাই হোক এগুলা হাতে থাকলো। আমি পরশু একবার শাহবাগে আসবো এবং আপনাকে ফোন দিবো। ঐ সময় কাছাকাছি কেউ থাকলে আমার সামান্য কনট্রভিউশন তাকে দিয়ে আসবো যা অপারেশন পরবর্তী কেয়ারে কাজে লাগতে পারে (ঠিক সময়ে কনট্রিভিউশন না করতে পারার জন্য দু্ঃখিত)।সময় পেলে একবার আজমেরীকেও দেখে আসবো।
আগামীকালের অপারেশন সফল হোক এবং আমাদের বোন সুস্হ হয়ে ফিরে আসুক এই কামনা।
লেখক বলেছেন: কর্পোরেট লেভেলের প্রব্লেম ভায়া জানি, এরা বেশি শুসীল। আমিও এদের একজন হতে যাচ্ছি কিনা...
শাহবাগ কখন আসছেন একটু আগে থেকে জানাবেন। আ দুঃখিত হওয়ার কিছু নেই, সময় এখনো আছে। আমাদের ঐকান্তিক প্রচেশ্টাই পারে ওকে বাঁচাতে।
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
লেখক বলেছেন : কাল সকালে অপারেশন আজমেরীর, টাকা উঠেছে ৪৬,৯৩৯। বাকি টাকা কি জোগাড় হবেনা? ঝরে যাবে আমার ফুলের মতো বোন? আর কোনো স্টেপ নিয়েছেন কি ?? ছোটখাটো কিছু এই ধরেন আর্ট এক্সিবিউশনের মত কিছু ??? অথবা বিকল্প কিছু ......
লেখক বলেছেন: বইমেলার সামনে বক্স হাতে দাঁড়াবো ভাবছি...
গরম কফি বলেছেন:
আগামীকাল সন্ধ্যায় একবার এসে দেখে যাব। নিশ্চই আল্লাহ আমাদের সাথে আছেন ।
লেখক বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই।
গরম কফি বলেছেন:
বেঁচে আছে কোনরকমে শুধু আমরা ভাইয়েরা তাকে কতটুকু ভালোবাসি সেটি দেখার অপেক্ষায় যেন...বোনটি আমারা আমরা তোমাকে আসলেই হারাতে দিবনা । এটা তুমি দেখে নিও।
লেখক বলেছেন: আমরা হারবো না...
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই, কথাটা শুনে আসলেই মনটা খারাপ হয়ে গেছিলো।
লেখক বলেছেন: আশা হারাইনি, চেষ্টা চলছে।
এই শুভকামনা টুকুই তো অনেকে দেয় না...
অসীম বলেছেন:
আজমেরী দিদি, ছোড়দার আশিব্বাদ দিয়ে গেনু, ভালো হয়ে ওঠো দিদি ।
লেখক বলেছেন: অবশ্যই আজমেরী ভালো হয়ে উঠবে, মনে আমাদের আশা...
িসপাহী বলেছেন:
স্বপ্নকথকরা স্বপ্ব দেখাবে জাতিকে তার যদি হতাশ হয় আমাদের কি হবে?আজমেরীকে আমরা পৃথিবীর এই জীবন থেকে চলে যেতে দিবোনা।
চিটাগং এর কোন ব্লগার কি টাকা নিচ্ছিন? কন্ট্রাক্ট নং দিবেন।
আর আমি দু:খিত ভুল বুঝাবঝির জন্য।
ভালো থাকবেন সবাই।
লেখক বলেছেন: আশা করছি সবাই এগিয়ে আসবে ভাই... আমাদের স্বপ্ন সত্যি হবে...
চিটাগাং একজন ব্লগার আছেন...ওনার নাম্বার দিচ্ছি একটু পর।
ভুল বোঝাবুঝির কিছু নাই, হতেই পারে। শুধু একটা কথা বলি, আমি বিএনপি- আওয়ামীলীগ করিনা, করবোওনা। শুধু ঘৃণা করি জামাত শিবিরকে- এদের দেখলে আমার রক্ত টগবগ করে ফোটে। নিজেকে সামলাতে পারিনা।
আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য।
সাইফূল ইসলাম বলেছেন:
আমার এক ভাইয়ের বোন,সে নিঃসন্দেহে আমারও বোন। তাই আমি আমার বন্ধু-বান্ধব,কলিগদের কাছে হাত পেতে সাহায্য গ্রহণ করবো, যতটুকু সম্ভব আদায় করবো। মোবাইলে ফ্লেক্সির মাধ্যমে উক্ত টাকা পাঠাবো । টেলিটক ছাড়া অন্য যে কোন মোবাইল নাম্বার দিলে আমি ফ্লেক্সির মাধ্যমে টাকা দিব । আশা করি পৌছে যাবে আমার সাহায্যের সামান্য টাকা। আমাকে সঠিক নাম্বার দিলে আগামী সোমবার আমি ফ্লেক্সি করবো ইনশাআল্লাহ্। আমার নাম্বার ০১৯১৪৪১৮৫৮৬
লেখক বলেছেন: ধন্যবাদ, আপনার সাথে ফোনে যে কথা হলো, সে অনুযায়ী পাঠালেই হবে..
হোসাইন শহরে থাকে।
হোসাইনের ফোন নাম্বার : ০১৮২২ ৮৩৬ ৮৩৮
আজ সন্ধ্যা ছয় টা থেকে ওর নাম্বার খোলা থাকবে।
আমার নাম্বারে ও যোগাযোগ করা যায়। আমার নাম্বার : ০১৬৭৫ ৪৬৮ ৪৯৬
তবে আমার ক্যাম্পাস শহরের অনেক বাইরে হওয়ায় হোসাইনের সাথে যোগাযোগ করলে ভালো হবে।
লেখক বলেছেন: ধন্যবাদ রে পাপী...
লেখক বলেছেন: দিচ্ছি দাড়া..
পাহাড়ের কান্না বলেছেন:
আলহামদুলিল্লাহ।
লেখক বলেছেন: কেমন আছেন?
ত্রেয়া বলেছেন:
খুব ভালো একটা কাজ করতেসিশ রে দোস্ত,, খুব ভালো কাজ....আমি অনেক পরে দেখলাম কিন্তু দেখে গর্ব হচ্ছে তুই এত ভালো উদ্যোগ নিতে পারায়...
আজমেরীর জন্যে অনেক দোয়া থাকলো... ওর বড় ভাই কি ইউনির কেউ? আমি কি চিনি?
তুই অনেক খাটছিস তাই নিজেরও যত্ন নিস ঠিকমত আর ভালো থাকিস।তোরে ফোন দিব নে ধরিস।
লেখক বলেছেন: কাউকে না কাউকে তো করতেই হবে, তাইনা?
ওর বড় ভাই ইউনির, তুই চিনবি না... আমার আর থাকা না থাকা..
তুই ভালো থাকিস, আর লন্ডনের অন্য কেউ টাকা পাঠালে তোর সাথে যোগাযোগ করতে বলবো...
িঠকানা বলেছেন:
শকুর আলহামদুলিল্লাহ।
লেখক বলেছেন: আপনার স্ত্রীকে ফোন করেছিলাম... উনি ঢাকার বাইরে... কাল ওনার কাছ থেকে টাকা নিবো..
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাইফুল ফারদিন বলেছেন:
সুস্থ হয়ে উঠ বোন আজমেরি।
লেখক বলেছেন: সেই কামনাই করি...
হাসান মাহমুদ (ফতেমোল্লা) বলেছেন:
কোথায় কি যেন একটা সমস্যা হচ্ছে। আপনার নাম
ব্যাংক-এর নাম
ব্যাংক-এর ঠিকানা
অ্যাকাউন্ট নম্বর
আমাকে পাঠান, নির্ভুলভাবে -
লেখক বলেছেন: পাঠিয়েছি। কি সমস্যা সেটা যদি বলতেন... সমাধান করতে পারতাম।
অভিজিত রায় অভি বলেছেন:
ভাই আমি কুমিল্লা থেকে দেখি কিছু করা যায় কিনা। আমি এই মাত্র দেখে শুরু করলাম। পরে আপনাকে কল দিব।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। কি করতে পারলেন জানাবেন দয়া করে।
এরশাদ বাদশা বলেছেন:
প্রশংসা করে ছোটো করবোনা। আপনার প্রচেষ্টা সফল হবার হতে। অগ্রীম অভিনন্দন এবং আজমেরীর জন্য অনেক দোয়া।
লেখক বলেছেন: ভাইরে এখনো প্রায় আড়াই লাখ লাগবে...কৈ পাবো? বোনটারে দেখে আসলাম...
এরশাদ বাদশা বলেছেন:
হতে=পথে।
জ্ঞানপিপাসু বলেছেন:
সত্যিই আপনার এ মহান প্রচেষ্টা আমাকে ইর্শান্বীত করেছে। বোন আজমেরীর জন্য দোয়া আর আপনার প্রচেষ্টার সফলতা কামনা করছি।এখন কি অবস্থা........
লেখক বলেছেন: ভাই, কাওরে না কাওরে তো এগিয়ে আসতেই হবে, তাইনা? আপনার বোন হৈলেও আমি একই কাজ করতাম..
আপডেট পোস্টে দিয়ে দিচ্ছি।
ধন্যবাদ।
শয়তান বলেছেন:
কয়েকটা ইনফো দিয়েছি মেইলে । চেক করে ব্যবস্থাগুলি নিন ।
লেখক বলেছেন: ওয়াও!! এটা সম্ভব হলে কোন চিন্তা থাকেনা...
গরম কফি বলেছেন:
দেখুন বোনটি কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কি আমাদের হাত গুটিয়ে রাখতে পারি? আমরা যদি নিজ নিজ বৃত্তের মধ্যে এতটুকু চেষ্টা করি তাহলে আজমেরি বেঁচে যায়।লেখক বলেছেন: ভাইরে, আজ অনেক কষ্ট করছো...
গরম কফি বলেছেন:
আন্টি বললেন- বাড়ি উনি ফোন দিয়ে বলেছেন, তোরা চিন্তা করিস না, দেশে আমার অনেক ছেলে আছে...
লেখক বলেছেন: উনার এই কথা শুনে দ্বায়িত্ব যেনো আরো বেড়ে গেলো....
লেখক বলেছেন: দেখেছি, আমার কি আবার পোস্ট দেয়া লাগবে?
এম আই এইচ রাজন বলেছেন:
কয়েক দিন গ্রামের বাড়িতে থাকার কারনে এত কিছু জানতে পারি নাই। এখন সব জানলাম। সময় পেলে আজকে বিকালে পিজিতে যাব আর না হয় কালকে যাব। দোয়া করি বোন আজমেরী যাতে দ্রুত সুস্থ হয়ে উঠে। আপডেট নিউজ দিবেন। ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ। দিবো...
সুবিধা হলো,কনসার্টে পারফরমারদের একজনের বড় ভাই আমার ফ্রেন্ড।
দেখা যাক,কি করা যায়।
লেখক বলেছেন: গুড গুড, ম্যান। তোরা পাশে আছিস বলেই ভরসা পাইরে..
অভিজিত রায় অভি বলেছেন:
>>>pls send medical proof papers and others some diagnostic papers.
লেখক বলেছেন: ওকে, পাঠাচ্ছি..
আনিসুর র বলেছেন:
বোনটার পাশে সবাই এগিয়ে আসুন। ভাই স্বপ্নকথক, আমার এক ছোট ভাই বিকাল ৫ টায় আপনার সাথে দেখা করবে। বোনটার শরীরের আপডেট দিয়েন।
লেখক বলেছেন: দেখা হয়েছে ভাইয়া, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।
কালেকশান শুরু করি নি।অথচ ব্যাচমেট মাহমুদ হাসান রুমে এসে ৫০০ টাকা দিয়ে গেলো।
লেখক বলেছেন: আরো অনেকেই আসবে এগিয়ে... এতো মাত্র শুরু...
কেউ যখন ১টা টাকাও দেয়, খুব ভালো লাগে রে ভাই...
লেখক বলেছেন: ইনশাল্লাহ্।
ফজলে রাববী বলেছেন:
স্বপ্নকথক, আপনার প্রয়াসের সাধুবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একবার আমাকেও এরকম একটা কাজের সাথে জড়াতে হয়েছিল। সেই আলোকে ছোট দু'একটা কথা বলছি। আপনার প্রচেষ্টার কমতি নেই; তবুও অনুরোধ রইলো কিছু মনে করবেন না।১। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথবা কলেজগুলোর এক্স-ছাত্রদের, এমনকি বিভিন্ন ডিপার্টমেন্টের যেসব এসোসিয়েশন থাকে তাদের একজন প্রতিনিধি ধরে অথবা স্বেচ্ছায় তাদের নাম আপনাকে দেয়ার জন্য অনুরোধ করুন এবং ডোনেশনের একটা ডেট নির্দিষ্ট করে ( যেমন: ফেব্রুয়ারীর ২০ তারিখ) যে যা জোগাড় করতে পারে তা কালেক্ট করুন।
২। বিশ্ববিদ্যালয়ের পরিচিত শিক্ষকদের তালিকা করে (পরিচিত যত জন পাওয়া যায়) ওনারা ক্লাস নেয়ার আগে ছোট্ট ভূমিকা দিয়ে ইনস্ট্যান্টলি ক্লাস থেকে টাকা তুলুন। এক এক দিন, এক এক বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতে পারেন।
৩। ক্যাডেট কলেজগুলোর এসোসিয়েশনগুলোকে অনুরোধ করতে পারেন। এক্ষেত্রে যোগাযোগ করতে পারেন:
"ক্যাডেট কলেজ ক্লাব,
হাউস নং: সি ডাব্লিউ (এন) ২০, রোড:৪৭, গুলশান, ঢাকা ১২১২।
ফোন: ৯৮৮৯২২০
৪। বিভিন্ন দেশের ব্লগারদের অনুরোধ করতে পারেন স্বেচ্ছায় একজনকে প্রতিনিধি হতে। এরপর সেই দেশের অন্য সবাই তার ঠিকানায় অথবা ব্যাংক একাউন্টে টাকা
এক নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিলে সেই টাকা দেশের মনোনিত একাউন্টে পাঠিয়ে দেয়া যেতে পারে। এক্ষেত্রে অামি অস্ট্রেলিয়ার প্রতিনিধি হতে রাজী অাছি। বাঙালী অস্ট্রেলিয়বাসীর কাছে আমার অনুরোধ আপনারা আগামী ১৫ ফেব্রুয়ারীর মধ্যে আমার একাউন্টে টাকা জমা দিতে পারেন এবং আমি তা ইনশাল্লহ্ ১৬ ফেব্রুয়ারী মনোনীত একাউন্টে পাঠিয়ে দিব। ইচ্ছুকরা আমার মোবাইলে ফোন অথবা এসএমএস করতে পারেন: ০৪৩০১২০৩৫৭ অথবা ০৪২২৬৩৭৪৪২।
আমি জানিনা, আমার এ পন্থা সবার পছন্দ হবে কিনা। তবে চেষ্টাতো করা যেতে পারে! আর তিন লক্ষ টাকা, সে তো আর তেমন বড় কিছুনা। হয়ে যাবে ইনশাল্লাহ।
আপনাদের সবাইকে ধন্যবাদ - এ উদ্যোগের জন্য। কতটুকু পারবো জানিনা। তবে এও তো সত্যি যে, আমাদের চেষ্টাতো করতে হবে! সেটাই করবো আমরা। একসাথে।
লেখক বলেছেন: আপনাকে কি বলে ধন্যবাদ দেবো, বুঝছিনা...এভাবে যদি সবাই এগিয়ে আসতো রে ভাই...
মূল পোস্টে আপনার নাম্বার দিয়ে দিলাম। আর যে সাজেশন গুলো দিয়েছেন, সেগুলো মানার চেষ্টা করবো।
আমাদের চেষ্টাতো করতে হবে! সেটাই করবো আমরা। একসাথে।
বুকে অনেক বল পেলাম।
িঠকানা বলেছেন:
ফজলে রাববী ভাইয়ে পরামর্শ টা খারাপ না। আমি মালায়েশিয়াতে আছি। আমি চেষ্টা করব আমার বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করার। আর এই ব্লগে মালায়েশিয়ার যদি কেহ থাকেন সাহায্যর হাত বাড়িয়ে দিতে চান আমার কাছে দিতে পারেন যতো ছোট এমাউন্ট হোক আমি আমার খরচে পাঠিয়ে দিব। আমার ফোন ০১৬ ২৪৬৪ ৩৫১। ধন্যবাদ । কত পয়সা এদিক সেদিক খরচ করেফেলি, আমাদের এই সামান্য দানে একটি মূল্যবান প্রাণ রক্ষা পেতে পারে। H/P 0162464351.
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, পোস্টে আপনার নাম্বার দিয়ে দিচ্ছি...
মাহামুদ রাহি বলেছেন:
আমি আছি থাকব এই টুকু জানি, কি ভাবে কি করব জানি না...... আমার আবার একটু পাগলামি স্বভাব আছে। স্বপ্নের কথকরা স্বপ্ন দেখাবে এটাই নিয়ম...... তবে তার বাস্তবায়নে অনেকের অনেক কিছু লাগে....আবার কারো কিছুই লাগে না। ধন্যবাদ।
লেখক বলেছেন: সত্যি বলতে কি, প্রথম আপনার হেলপ পেয়েই আমি আশাবাদী হয়েছিলাম প্রচন্ড!
আপনি যেন প্রতিটি মূহুর্তে পাশে আছেন, অনুভব করি...
নীজর্ন বলেছেন:
bhai ami apner acc. details er opekhay achi( over tele conversation). hope u hv remember that. asa kori amr sis ae olpo kisu takar jonno amader chare jabe nah ba amra jete dibo nh. mohan sristikorta amader shohay hok ae asa kori. valo thakben r ae babe manuser jonno krte amader oushasho diben ae asay...............
লেখক বলেছেন: আমি ত্রেয়াকে আপনার নাম্বার ম্যাসেজ করে দিয়েছি... আশাকরি যোগাযোগ হবে..
স্বপ্নকথক বলেছেন:
Click This Link লালসালু আজমেরীর সংক্রান্ত একটা ছড়া লিখেছেন... আড্ডার পরিপ্রক্ষিতে..
লেখক বলেছেন: শুধু লালসালু নয়, আরো অনেকেই লিখেছেন...দেখতে পারেন..
তারা ১২৩ বলেছেন:
আমি আমার সাধ্যমত দিব ইনশ্আল্লাহ। পরশু আপনার account এ টাকাটা পাবেন।আজমেরীর সুস্থতার জন্য দোয়া করছি.. ইনশাআল্লাহ্ ও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে.. আপডেট নিউজ দিবেন।
ধন্যবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু, আপনাদের পাশে পেয়ে আসলেই খুব ভালো লাগছে।
আমাদের মানবিকতা বোধ থেকে আমরা যতটুকু করতে পারি, সেটাই অনেক।
প্রতিদিন আপডেট দিবো...
একটা কথা বলি, যারা সাহায্য করছেন, যতটুকুই করেন, সেটাই আপনার মনের সুন্দর দিকের একটি বহিঃপ্রকাশ। আপনাদের কাছে আমার বোনটি বড়ই কৃতজ্ঞ।
কুঁড়ের বাদশা বলেছেন:
সময়ের অভাবে পোষ্ট টি এতদিন পড়া হয়নি, আজকে পড়তে গিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেল।আমার মনে হয় ভার্সিটি গুলোতে গিয়ে ক্লাস থেকে টাকা তুল লে অল্প সময়ে অনেক টাকা কালেক্ট হবে।
আমাদের এই ব্লগে ৩৮০০০ ব্লগার আছেন, সবাই যদি ১০ টাকা করেও দেন তাও ৩ লাখ ৮০ হাজার টাকা আসবে। আমরা কি এতটুকুও করতে পারবোনা আমাদের বোনের জন্য?
লেখক বলেছেন: ভাইরে, সময় খুব কম। সবাই একটু চেষ্টা করলে এটা কোন ব্যপারই না।
আমি একজন স্টুডেন্ট, খুব সামান্য সাহায্য করেছি, অপারগতাটা কাজ দিয়ে পূরণ করার চেষ্টা করছি।
বসুন্ধরা সিটিতে যাবো...দেখি কি করতে পারি...
সহানুভূতির জন্য ধন্যবাদ ভাই, চোখ দিয়ে পানি বের হয়না..কিন্তু অন্তরের বেদনা ঠেকিয়ে রাখতে পারিনা...
অজানা এক পথিক বলেছেন:
উপরের নামটা মুছে দিন কষ্ট করে।
লেখক বলেছেন: সরি, আগে বললে হয়তো ভুল করতামনা...
কিছু মনে করেন না, আমরা বুঝি একজনের অসহায়ত্ব কি। তাইনা ভাই?
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: নিচে কমেন্ট দেখুন
অাতাউর রহমান কাবুল বলেছেন:
আমার পরিবার এ রোগে ভুক্তভোগি। আমার কেন জানি মনে হচ্ছে, কোথাও হয়ত ভুল হচ্ছে। ইনজেকশনের জন্য ৭৫ হাজার টাকা লাগার কথা না। আবার টাকা যোগার না হওয়া পর্যন্ত ডাক্তারদের ইনজেকশন দেওয়া এমনকি অপারেশনের তারিখ নির্ধারনের কথা না। আর কিডনি অপারেশন করতে এখন দেড় থেকে দুই লাখ টাকা লাগে, ৫ লাখ লাগে না। আগে ১৫ লাখ কীভবে খরচ হলো তাও বুঝলাম না?প্রফেসর ডাঃ শহিদুল ইসলাম সেলিমের সাথে আমার ভাল পরিচয়। কাল তাকে ফোন করলেই সব জানতে পারব।
যা হোক, আজমেরি ভাল হয়ে উঠুক। কামনা করছি
লেখক বলেছেন: আপনি আগে পোস্ট টি পুরোটা পড়েন। ৬ বছর ধরে সে অসুস্থ। ৬ বছরে ১৫ লাখ টাকা তার টেস্ট+ ডায়ালাইসিস করতেই বের হয়ে গেছে।
পিজিতে সে ছিলো ৫মাস। ৫ মাস ট্রিটমেন্ট করাতে কেমন টাকা লাগে একটু খোজ নিলেই জানতে পারবেন। টেস্ট এর যে ফাইল আমি দেখেছি, ওরকম মোটা আমাদের টার্ম পেপারও নয়।
৫ লাখ এর হিসাব টা যদি নিতে চান একটু পিজি আসেন... অপারেশন কস্ট ১লাখ ২০ হাজার এর মতো। আগেই বলেছি হাতে ছিলো দুই লাখ, সেখান থেকে অপারেশনের কস্ট দেয়া হয়েছে+৭৫০০০ টাকার ইন্জেশন দেয়া হয়েছে। আপনি চাইলে ইন্জেকশনের কাগজ স্ক্যান করে দিবো। এখন যে অবস্থা সেটা হলো, হাতে হসপিটাল খরচ+ ওষুধের টাকা নেই। কাল ইন্জেকশন দেয়া লাগবে ৭৫০০০টাকার।
১৯ দিন আইসিইউ তে থাকা লাগবে, সেখানের টাকা কত লাগে নিশ্চয়ই যানেন?
ডাঃ শহিদুল ইসলাম সেলিমকে একটু ফোন করুন, দেখুন কি বলেন।
সবাই কে বলি, এই তিন লাখ টাকার ব্যাপারে যদি কোন সন্দেহ থাকে, পিজিতে আসেন, ডাক্তার সহ বুঝিয়ে দিবো কত লাগে।
সাহায্য করতে চাইলে করবেন, নইলে কোন বিভ্রান্তি সৃষ্টি করবেন না দয়া করে।
আপনার মোবাইল নাম্বার দিন।
আমি স্বপ্নকথক, উপরে নাম্বার দেয়া আছে। এখানে আমি কোন চিটারি ব্যাবসা খুলে বসিনি, কারো কোন সন্ধেহ থাকলে দেখা করেন, আশা করি বোঝাতে পারবো।
লেখক বলেছেন: উনি সন্দেহ করেছেন আমি নিজের পকেটে টাকা ঢুকাচ্ছি...
মেজাজটা সকাল সকাল খাপ্পা হয়ে গেছে। আরে ভাই সাহায্য করার নাম নেই, ঠিকই মানুষদের পিছনে লাগতে আসে।
আমি আজমেরীর জন্য টাকা বেশি দিতে পারিনাই, সেই অপরাধ বোধ থেকে পুরো ঢাকা চক্কর দিয়ে চলেছি। নিজের খরচে। ভাল করতে গেলে মানুষ স্বার্থ খোজে...
ইটস টোটালি এ বুলশিট!
এখানে যদি কেউ কালেক্ট করে থাকেন তাহলে কাইন্ডলি আপনার একাউন্ট নাম্বার , সর্টকোড এবং ব্যাংক এর নাম জানান; অনলাইনে কিছু ট্রান্সফার করে দিতে পারব।।।
অথবা কেউ যদি এখানে পেপ্যাল এর মাধ্যমে কালেক্ট করে থাকেন তাও জানাতে পারেন...এটা বরঞ্চ আরো সহজ।
অথবা বাইরে যারা আছেন তারা সবাই যদি পেপ্যাল এ আমার কাছে পাঠাতে চান; তাও করতে পারেন। পরে আমি সব একসাথে করে শনিবারে দেশে আপনাদের (যে একাউন্টেই চান) পাঠিয়ে দিতে পারবো। এভাবে আমি আগেও আকতারের (জানিনা সকল ব্লগার এর মনে আছে কিনা আকতারের কথা!!) জন্য পেপ্যাল এ কালেক্ট করে পাঠিয়েছিলাম....অনেকেই ইউএস থেকে সেবার আমার পেপ্যাল এ দিয়েছিলেন।
আমার পেপ্যাল :
যেকোন ভাবে আপনাদের কাজে লাগলে মনে শান্তি পাব।। আল্লাহ্ আমাদের সবার সহায় হোন। আমীন।
লেখক বলেছেন: আমি ত্রেয়াকে ফোন দিয়েছিলাম, সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। ও ঘুমাচ্ছিলো, ওকে আপনার নাম্বার পাঠিয়ে দিয়েছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
£১০.০০ আমার তরফ থেকে এবং £১০.০০ আমার সিসটার এর তরফ থেকে......
পেলে জানাবেন প্লীজ।
লেখক বলেছেন: ফয়সল কে ঠিক চিনলাম না...
ইংল্যান্ডে ব্লগার ত্রেয়া টাকা কালেকশন করছেন...
লেখক বলেছেন: আপনি যদি কালেকশন করতে চান... ওয়েলকাম..
পোস্টে আপনার পেপ্যাল দিয়ে দিচ্ছি...
নীজর্ন বলেছেন:
@অাতাউর রহমান কাবুল ভাই বিশ্বাস রাখুন। পূথিবিটা এখোনো টিকে আছে বিশ্বাস আছে বলে। ভাল থাকুন।
লেখক বলেছেন: উনি কি বলতে চান আমি বুঝেছি। আমার কিছুই বলার নাই...
হোসাইন১৯৫০ বলেছেন:
বাসের মধ্যে সেট চুরি হয়েছে , তাই , ফোন বন্ধ ছিল , সে জন্য ক্ষমাপ্রার্থী ।
০১৬১-৫-২৭১-৪৭১
অথবা, ০১৮-২২-৮৩৬-৮৩৮
চট্টগ্রামের ব্লগাররা এই দুটো নাম্বারের একটি ফোন দিলেই হবে ।
@ স্বপ্ন দা , কাল সকালে সোহান তোমাকে কিছু টাকা পৌছে দেবে ।
আম সোহানকে বলে দিচ্ছি ।
লেখক বলেছেন: আচ্চা ঠিক আছে...
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
আজ আজমেরীর সেই হতভাগ্য ভাইয়ের সাথে দেখা করলাম বনানী ১১ তে। দেখেই বোঝা যাচ্ছিল সে বোনের চিকিৎসার টাকা যোগানোর চিন্তা এবং চেষ্টায় বিধ্বস্ত।আমাদের ভালোবাসায় আজমেরী পরোপুরি সুস্থ হয়ে উঠবে এটাই প্রার্থনা।
লেখক বলেছেন: ওর মুখের দিকে তাকাতে পারিনারে ভাই...
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদরে ভাই...
লালসালু বলেছেন:
হতে পার কাবুল ভাই ঠি বলছেন। কারন বাংলাদেশের ডাক্তারদের বিশ্বাস নেই (সবাই না)। জীবনের চেয়ে ওদের কাছে ধান্ধা বড়। আমার এক আত্মীয়কে ওরা এভাবে সর্বশান্ত করেছে। যেখানে চিকিৎসার জন্য দেড় লাখ টাকা লাগত সেখানে লেগেছিল ৫ লাখ টাকার মত। এ ব্যাপারে ব্লগার 'বড় বিলাই' আপু কিছু তথ্য দিতে পারেন।
লেখক বলেছেন: অপারেশন এর টাকা, আইসিইউ তে ১৯ দিন থাকার টাকা... ওষুধের খরচ... হসপিটালের বাকি টাকা... এসব মিলিয়ে ৩লাখ লাগবে।
আর এইসব রক্তপিচাশ ডাক্তারদের কথা আর কি বলবো!
নীজর্ন বলেছেন:
shopno da akto contact koiren. inshallah ae alpo koiti taker jonno amr bonke ami kothao jete debo nh. try krchi joto toko pri collect krte. tense niyen na. sob tik hoye jabe bakita allah upor. valo thakon .
লেখক বলেছেন: উপরে ভাইটামিন ভাইয়ের লগে কন্ট্যাক্ট করেন।
নীজর্ন বলেছেন:
@লেখক; ভাইটামিন ভাই ই আমাকে £২০.০০ transfer koreche jeta ami apnake over tele phone bolechi. asa kori confusion aber dur hobe. hy amake ত্রেয়া apur contact details diyen r nh hy deki ami ভাইটামিন ভাইke e amr golo soho tr golo dibo dese send korar jonno. let me know asap.asa kori aber faysal ke ta chinben. valo thako.
লেখক বলেছেন: ত্রেয়ার সাথে কথা হয়েছে... ওর সাথে আপনারও কথা হয়েছে বললো। পরশু সম্ভবত ও টাকা পাঠাবে..
চেনা আছে।অ্যাভয়েড দেম।
অট.ভাই স্যরি।সংগঠনের কমিটি নিয়ে হঠাৎ ঝামেলায় পড়ে যাওয়ায় কাল মাত্র এক ফ্লোর কালেকশান করেছি।আমি আশা পাচ্ছি।
তবে আজ দুই হল করবো রাতে।কাল দুই হল।মেয়েদের হল আশা করি,আজ অথবা কাল ফ্রেন্ড রা করবে।
লেখক বলেছেন: কাবুল ভাইয়ের সাথে কথা হয়েছে... সব ঠিক আছে...
আরে! স্যরি হবার কি আছে? তুই যা পারিস কর... তোর জন্য শুভকামনা।
হোসাইন১৯৫০ বলেছেন:
Papi , ignore Mr. Kabul .
স্বপ্ন দা , ব্লগার চতুষ্কোণ আজকে আমাকে পাঁচশত টাকা দিয়েছেন । আমি সেটা ফোন পে-তে সোহানকে দিলাম । তুমি ওর কাছ থেকে ক্যাশ করে নিও ।
লেখক বলেছেন: আচ্ছা সোহানরে ফোন দিচ্ছি...
আনিসুর র বলেছেন:
ভাইজান কাজে আটকে যাওয়ার কারনে যেতে পারলাম না বলে দুঃখিত। বুজেনতো পরের চাকরি।
লেখক বলেছেন: আরে এটা ব্যাপারনা..
বসুন্ধরায় আগে থেকে অনুমতি নিতে হয় জানতাম না.... বই মেলায় দাঁড়িয়েছিলাম...
ভিসি স্যারের কাছ থেকে এপ্রুভ্যাল নিয়েছি, কাল আশা করি বসুন্ধরা দাঁড়াতে পারবো...
ফজলে রাববী বলেছেন:
স্বপ্নকথক, আপনাদের আমি ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে জোগাড় করা ডলারের একটা আপডেট দিতে চাই; ইনশাল্লাহ দিব। হয়তো সর্বমোট পরিমাণ খুব বেশী নাও হতে পারে, তবুও আমার উদ্দেশ্য অন্যকে অনুপ্রানিত করা। সবাই এ দেখে ছোট্ট কনট্রিবিউশনেও পিছপা হবেন না বলে আমার বিশ্বাস। অাচ্ছা, "করজে হাসানা" বলে একটা টর্মের সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। স্বপ্নকথক, এরকম যদি কেউ অতি প্রয়োজনীয় ৭৫০০০ টাকাটার বাকিটুকু দিয়ে দিতে পারে (নিশ্চয়ই আপনার খুব কাছের কেউ হতে হবে) তবে এখনই তার কাছ থেকে টাকাটা নিয়ে সবার জোগাড় করা টাকাটা দিয়ে কি তা ২-৩ সপ্তাহের মধ্যে পরিশোধ করে দেয়া যায়? হঠাৎ করে অসম্ভব মনে হলেও একটু চিন্তা করে দেখতে পারেন।
যাই হোক, আজ পর্যন্ত আমি হাতে পেয়েছি:
১। নাম প্রকাশে অনিচ্ছুক : $৩০
২। নাম প্রকাশে অনিচ্ছুক: $২০
৩। এস এম যোবায়দুল কবির: $১০
সকালে "কচি" নামের এক ভাই ফোন করেছিলেন আমাকে। উনি সরাসরি ঐ একাউন্টে (বাংলাদেশে) টাকা পাঠাতে চেয়েছেন। জানিনা, দেশে আপনাদের কারো সাথে তঁার কথা হয়েছে কিনা?
আর,আমাকে যে কেউ অস্ট্রেলিয়া থেকে ফোন করে অথবা এসএমএস করে ব্যাংক একাউন্ট নাম্বার নিতে পারেন। কেউ যদি পেপ্যাল ইউজ করতে চান তবে অামি সেটারও ডিটেইল দিতে পারি।
সবশেষে স্বপ্নকথকের প্রতি অনুরোধ, আপনি আপনার ব্যস্ততার মাঝে যদি একটু পরিস্কার করে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য টাকা পাঠানোর সব উপায়গুলো ( কিছু কিছু ব্লগারের মন্তব্য থেকে জেনেছি যে, হয়তো মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো যায়; এরপর হয়তো ব্যাংক একাউন্টগুলো এবং আপনার উল্লেখিত সম্ভবত: কোন এক বাস পরিবহনের কথা) একটি শিরোনামের, যেমন: "টাকা পাঠানোর উপায়", অন্তর্ভুক্ত করে উল্লেখ করলে বেশ হ্যান্ডি হোত বলে অামার ধারণা।
স্বপ্নকথক সহ সকল বন্ধুরা, আপনাদের এতো প্রচেষ্টার মাঝে আমার বাড়তি পরামর্শ দিতে মাঝে মাঝে অস্বস্তি বোধ করি। তবুও গর্ব হয় অাপনাদের জন্য। অারে, ৩৮০০০ জোড়া হাত সেতো অনেক বড় ব্যাপার! ৩৮০০০ অাঙুল দিয়েই তো অামরা অামাদের "অাজমেরী"কে মাথায় করে রাখতে পারি! শুধু প্রয়োজন দিক নির্দেশনার। আর সে কাজটাই তো করছেন আপনারা। কার না গর্ব হবে বলুন!
লেখক বলেছেন: টাকা পাঠানোর উপায় বলে একটা আপডেট দিবো... আজ খুব ক্লান্ত, কাল দিয়ে দেবো।
আপনাদের সাহায্যে আজ আজমেরীর চিকিৎসা অনেকদূর এগিয়েছে।
ইন্জেকশনের টাকা যোগাড় হয়ে গেছে... এখন শুধু চিকিৎসার বাকি টাকা যোগাড় করা লাগবে.. আশা করছি সেটাও হয়ে যাবে, আপনাদের এমন ঐকান্তিক প্রচেষ্টায়..
আর অসস্তির কিছু নাই, আপনাদের কাছ থেকে এমন সাজেশনই চাই।
অনেক অনেক ধন্যবাদ।
সুমন আহমদ বলেছেন:
আমার এতো সাধ্য নাই তারপরও যে পরিমান সম্ভব তার সবই করার চেষ্টা করছি। তাছাড়া সিলেটে টাকা উঠানোর কোন ব্যবস্থা করে থাকলে জানাবেন। অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আমি সাথে আছি। লেখক বলেছেন: সিলেটে কেউ নাইরে ভাই... পারলে একটু একাউন্টে দেন... ৫০০০০ পর্যন্ত ২৭ টাকা নিবে ডাচ বাংলায়..
অাতাউর রহমান কাবুল বলেছেন:
আমি ডা. সেলিম সাহেবের সাথে এইমাত্র কথা বলে জানলাম আজমেরির অপারেশন হয়ে গেছে। তিনি জানালেন, পিজি হাসপাতালের প্যাকেজ খরচ হলো ১৪ দিনের খরচসহ ১ লাখ টাকা। দুটো ইনজেকশনের দেড় লাখ টাকা তার জন্য নাকি াতিরিক্ত লেগেছে।আল্লাহ তাকে ভাল রাখুক এই দোয়া সব সময় করছি।
তবে মি. স্বপ্ন কথক,
আমি াাপনাকে চিনি না। আর ব্লগেও আমি পুরাতন হলেও ইদানিং একটু ঢু মারছি। অাপনি বুঝি আমাকে চিনতে ভুল করেছেন। আমি এটা বলিনি যে, আপনি চিটারি করছেন। আমার বক্তব্য কি ছিল পোস্টটি আবার পড়ে দেখুন। কিন্তু আপনার রি অ্যাকশন এমন হলো কেন? আপনি যা করছেন তাতো সাধুবাদ পাবার যোগ্য। কয়জন এমন করে? এ ধরনের লোক আমি খুজছি, যাদের নিয়ে ভাল কিছু করা সম্ভব। আমার ইচ্ছা আছে-বাকী জীবনে যা করব তা যেন অসহায় ও গরীব মানুষের জন্যই হয়।
কিডনি রোগে ২০০৮ সালের সেপ্টেম্বরে আমার বাবা মারা গেছেন। এখন কোন কিডনি রোগীর কথা শুনলেই আমার ইচ্ছা করে-তার জন্য কিছু করতে। আমি নিজে স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট টিপোর্ট করি। একটি জাতীয় দৈনিকে স্বাস্থ্য বিষয়ক পাতারও বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করছি। ড. সেলিম সাহেবও আমার ওখানে লেখেন। একটা লিঙ্ক দেখুন-
Click This Link
তার লেখার আরও একটা লিঙ্ক দেখুন_
Click This Link
েদেশের বিিশষ্ঠ কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক হারুন স্যারও লিখেন। একটা লিঙ্ক দেখুন_
Click This Link
কিডনি রোগ নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের রিপোর্টও আমি করি। গত কাল(৭ ফেব্রুয়ারি ২০১০) প্রকাশিত কিডনি রোগ নিয়ে তথ্যবহুল এমন একটি রিপোর্ট দেখতে পারেন-
Click This Link
অধ্যাপক শহিদুল ইসলাম সেলিম সাহেবের যে একটার কিডনি বিষয়ক বই প্রকাশিত হয়েছে-সেখানে সার্বিক তত্তবধায়নে আমার নাম পাবেন।
বাংলাদেশের কিডনির বড় বড় ডাক্তার অনেকেই আমাকে চেনেন, জানেন। বিভিন্ন সমস্যায় অনেক গরীব রোগীকে আমি সাথে নিয়ে গিয়ে ফ্রি ডাক্তার দেখানোটাকে একটা নিয়মিত ও একটা ভাল কাজ হিসেবেই নিয়েছি। ফ্রি ডায়ালাইসিসের ব্যবস্থা করে দিয়েছি এমন উদাহরনও আছে। বিএসএমএমইউ-র কিডনি বিভাগেরই অন্তত দুই/তিন ডজন ডক্তার/নার্স আমাকে চেনেন।
কিন্তু আমার কথা সেটা না। ইচ্ছা ছিল-হয়তো টাকা পয়সা দিয়ে হয়তো নয়, আমি অন্য কোনভাবে উপকার করতে পারি কিনা। এত হিসাব নেওয়া আমার ইচ্ছা না। আমি খোজ নিতে চেয়েছিলাম-কোথাও ভুল হচ্ছে কিনা।
অথচ আপনি কিনা ভুল বুঝলেন।
যাক, আপনি ানেক ভাল একটা কাজ করেছেন বলে আপনার মন্তব্যে আমি কিছু মনে করিনি।
তবে যেটা জরুরী তা হলো- আজমেরির জন্য বর্তমান সময়টা অনেক ঝুকিপূর্ন। আমি ডাক্তার সাহেবকে বলব, আপনারাও খেয়াল রাখবেন। আমাদের আজমেরি সব ধরনের ঝুকিমুক্ত হয়ে যেন ফিরে আসে আমাদের মাঝে।
আমার নম্বর হলো-০১১৯০ ৮৯২৩৩৩
লেখক বলেছেন: আপনার সাথে কথা বলে অনেক কিছু ক্লিয়ার হলাম।
ইন্জেকশনটার নাম সিমুলেট, নোভারটিসের। দাম ৭৫০০০ টাকা। অপারেশনের দিন একটা দেয়া হয়েছে। কাল একটা দিতে হবে...এটা কিডনির ম্যাচিং এর সাহায্য করবে বলে জানি.. আমি রিসিট টা দেখেছি..
ভুল বোঝার জন্য সরি। তবে, অপারেশন ছাড়াও আরও কিছু খরচ আছে। ওষুধপত্র ও হসপিটালে থাকার জন্য যে খরচ... সে ৫ মাস পিজিটে ছিলো...কি পরিমান খরচ হতে পারে একবার চিন্তা করুন। আপনিও বললেন ওষুধের জন্য হাজার হাজার টাকা লাগে, সেই টাকাটার জন্যি কষ্ট করতেছি....
ওরা বলতে গেলে পুরো নিঃস্ব হয়ে গেছে.... যতটুকু করতে পারি, সেটাই আমার শান্তনা।
তথ্যের জন্য অনেক ধন্যবাদ ভাই। আপনার সাথে কথা বলে ভালো লেগেছে। ভালো থাকবেন।
লেখক বলেছেন: সেটাই।
আরিফ সিদ্দিকি বলেছেন:
আমার জানা মতে তার বাবা এরোগে আক্তান্ত হয়ে দীর্ঘ দুই বছর ডায়ালাইসিস নিয়ে অবশেষে পরকালে চলে যান। এছাড়াও তিনি বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক একজন প্রতিষ্ঠিত সাংবাদিক। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে আতাউর রহমান কাবুল সাহেবের সাহায্য নিতে পারেন।
লেখক বলেছেন: আপনার আগের কমেন্ট টা মুছে দিলাম ভাইয়া...
উনার সাথে আমার কথা হয়েছে... ভুল বোঝাবোঝির কোন অবকাশ নেই, সব ঠিক হয়ে গেছে।
আর অবশ্যই তাঁর কাছ থেকে ইনফো নিবো...আপনাকে ধন্যবাদ ভাই।
কালপুরুষ বলেছেন:
আমার দিক থেকে যতটুকু করা সম্ভব করবো। ইতিমধ্যে আমি নিজের বিশ্বাসের উপর আস্থা রেখে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাটির ব্যাংকে আজমেরীর জন্য আল্লাহর কাছে ওর সুস্থতা কামনা করে কিছু টাকা দান করেছি। আমি বিশ্বাস করি আল্লাহ্ আজমেরীর প্রতি সহায় হবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। এই কামনা সবারই...
গরম কফি বলেছেন:
স্বপ্ন কথক ভাই আজ পারিবারিক একটা ঝামেলায় ব্যস্তছিলাম আপনারা যেপরিমান কাজকরছেন সেটা আমি কিছুটা জানি । আল্লাহ আপনার সাথে আছে । কালকে কালকে ক্লাস শেষে সরলমানুষ কে নিয়ে আমি অবশ্যই আসব ।আজ আমাদের জগন্নাতের কিছু ছাত্রের সাথে এ বিষয়ে কথা বলেছি আশাকরা যায় ফলফল অনুকূল হবে।
লেখক বলেছেন: ব্যাপার না ভাই..
সরল মানুষ আজ সাথে ছিলো...অনেক কষ্ট করেছেন উনি...
আশা করছি আপনি সফল হবেন..
দীপান্বিতা বলেছেন:
প্রার্থনা করি আজমেরী দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন...
লেখক বলেছেন: ধন্যবাদ।
িঠকানা বলেছেন:
@কাবুল আপনি আজ জানতে পারলেন অপারেশন হইয়া গেছে। এই পোস্টে তো লেখাই আছে কবে অপারেশন হইছে। আপনকে আসলে কেমন জানি লগে...
লেখক বলেছেন: বাদ দেন ভাই, ওনার সাথে আমার কথা হয়েছে... এটা ভুল বুঝাবুঝি ছাড়া আর কিছুনা...
ভাই নিজর্ন যদি চান তাহলে এটা আমি আপনার আকাউন্টে আজই ট্রান্সফার করে দিতে পারি অথবা এই সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখতে পারি যদি আরো কেউ আমার পেপ্যাল এ দিতে চান ইতিমধ্যে....
সো সপ্তাহ শেষে যতটুকু জমা হবে পুরোটা একসাথে আপনার একাউন্টে ট্রান্সফার করে দিব.....দেশে পাঠানোর জন্য।
আপনার সাজেশান জানাবেন প্লীজ।।।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই, হাসান মাহমুদ ভাই এই মাত্র মেইল করলেন, ৬৪২০ টাকা পাঠিয়েছেন।
কারিমাট বলেছেন:
আমার পোস্টে আসুন একটু
লেখক বলেছেন: আসছি...
আরো এক হল +লেডিস হল বাকি।এছাড়া,চমেক ও আই ইউ সি তে ট্রাই করছি।
চমেকের ও ইসলামি ইউনি'র কোন ব্লগার হেল্প করলে ভালো হয়।
লেখক বলেছেন: আরে, আর তো বাকি নেই প্রায়! হয়ে যাবে ইনশাল্লাহ্।
খুব ভালো লাগছে রে!
মজার কথা শোন, লিখন বলছে ভাই টাকা আপনার কাছে থাক, আমি কাল নেবো। টাকা কালেকশন শেষে রাটে বাসায় ফিরে আর টাকাল খাম খুঁজে পাই না! মাথা মুথা পুরা খারাপ! সারাঘর তোলপাড় করে ফেলছি! টেনশনে আমি আধমরা!
কি মনে হতে ড্রয়ারের একগাদা কাগজের নিচে খুজতেই দেখি খাম। এতো যত্ন করে রেখেছিলাম, খুজেই পাচ্ছিলাম না!
ডাক্তার কদম আলী (ডিগ্রী নাই) বলেছেন:
শুভকামনা। কাল কথা হবে।
লেখক বলেছেন: চাইলে এখনই ফোন দিতে পারেন। কখন কোথায় থাকবেন বলেন, যোগাড় করে নেবো।
ডাক্তার কদম আলী (ডিগ্রী নাই) বলেছেন:
বারিধারার দিকে কাল কেউ থাকবেন? নম্বরটা আমাকে মেইল করবেন প্লিজ তবে সকাল ১০ হেকে সন্ধে ৭টা পর্যন্ত ওখানে পাবেন। sanchara25এ্যাটyahoo.com
লেখক বলেছেন: রাতমজুর ফোন করেছিলেন... আমি জানি।
ডাক্তার কদম আলী (ডিগ্রী নাই) বলেছেন:
সকালে তো বসুন্ধরা আসছেন, কটার দিকে?
লেখক বলেছেন: বসুন্ধরা নারে ভাই, বসুন্ধরা সিটি..
স্তব্ধতা' বলেছেন:
ইংল্যান্ডের ফোন নম্বরে যোগাযোগ করার পর ফয়সাল নামে একজন এর একাউন্ট ডিটেইলস পাই। ফয়সালের ব্যাংক একাউন্টে একটা ট্রান্সফার করা হয়েছে।ভালো হয়ে উঠুক আজমেরী।সফল হোক সকলের সম্মিলিত ক্ষুদ্র প্রচেষ্টাগুলো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নীজর্ন বলেছেন:
@ স্তব্দ্ধতা , আমি আপনার এমাউন্ট পেয়েছি। shopno der sate kotha bole make sure krbo kobe pathabo. dorker hole ph krte paren 07872522269 ae number e. সফল হোক সকলের সম্মিলিত ক্ষুদ্র প্রচেষ্টাগুলো।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, ত্রেয়ার লগে কথা হৈছে... যেটা ভালো মনে হয় করেন..
পেন্সিল বলেছেন:
খুবই ভালো উদ্যোগ। আমার আর্থিক অসচ্ছলতার জন্যে আমি নিজে কিছু না দিতে পারলেও সকলের এই এগিয়ে আসাকে সাধুবাদ জানাই।আজমেরীর জন্যে শুভকামনা।
লেখক বলেছেন: আপনার কথা জানি ভাই... কোন ব্যাপারনা...
ধন্যবাদ।
লেখক বলেছেন: অবশ্যই হবে। আমরা ভাইয়েরা বেঁচে আছিনা?
স্তব্ধতা' বলেছেন:
@নির্জন: ধন্যবাদ নির্জন।আরে না, ফোন করবো কি করতে ? আমি উপরেও উল্লেখ করতামনা যদি আপনার নামটা সরাসরি থাকতো।শুধু কনফার্ম হতে চাচ্ছিলাম যে জায়গা মতো যোগাযোগ করেছি।অতি ক্ষুদ্র আমার সামর্থ্য আর বিশাল আমার সাধ।এ দুটোর বিস্তর ব্যবধানের মধ্যখানে পড়ে আমি মেল্টেড চীজ। তবু, বুকে বিশ্বাস আছে, সফল আমরা হবোই।ভালো থাকুন।সফল হোক সকলের নানামূখী নানান ক্ষুদ্র প্রচেষ্টাগুলো। @পেন্সিল: আমাদের যুদ্ধের সময় কেউ যুদ্ধ করেছেন অস্ত্র হাতে, কেউ যুদ্ধ করেছেন গান গেয়ে, কেউ যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধাদের সমর্থন দিয়ে।আমি একটি পরিবারকে চিনি সে পরিবারের সদস্যরা যুদ্ধের সময় তাদের গ্রামের মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহ করতেন।মূলত তারা শুধু রসদ সংগ্রহ করে খাবার তৈরী করতেন।তাদের নিজেদের এর থেকে বেশী কিছু করার ছিলোনা কারন তারা ছিলেন বৃদ্ধ।এরা সবাই কিন্তু যোদ্ধা।শুধু যুদ্ধ করার রূপটা ভিন্ন।সাথে থাকুন।এটাও এক ধরনের বিপ্লব।এক থাকলে আমরা সফল হবোই। আপনি সাথে আছেন এটাই আমাদের প্রেরণা।ভালো থাকুন।
লেখক বলেছেন: একদম মনের কথা বলেছেন রে ভাই!
মাহামুদ রাহি বলেছেন:
আমি আছি থাকব এই টুকু জানি, কি ভাবে কি করব জানি না।আপনাকে বই মেলাতে দেখলাম, আমার খুব খারাপ লেগেছে, নিজের অসহায়ত্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল,'দেখ গাধা তুই কিছুই করতে পারলি না, ওরা পারে'।
যে কোন সময় ফোন দিতে ভুলবেন না।
লেখক বলেছেন: আরে কি যে বলেন না! এটুকু না করতে পারলে আর আমরা ভাই কেন?
আপনি যা করেছেন, হ্যাটস অফ! ফোনে সবসময়ই যোগাযোগ হবে।
মাহমুদুল করিম লিংকন বলেছেন:
বোনটি বাচবে...আমি আর কিছু জানি না...।
লেখক বলেছেন: সেটাই...
আনিসুর র বলেছেন:
ভাইজান আজকের আপডেটটার জন্য আপেক্ষা করতাছি।
লেখক বলেছেন: একটু দেরি হলো.. কারেন্ট চলে গেছিলো..
দিয়ে দিচ্ছি..
নাহিনরানা বলেছেন:
আজমেরীর জন্য দোয়া করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।
লুৎফুল কাদের বলেছেন:
ভাইটামিন বদি আমি গতকালকে আপনার পেপাল এ $৫০ পাঠিয়েছি. টাকাটা পাওয়ার পর আমাকে অনুগ্রহ করে জানাবেন.
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। ছোট ছোট ধুলিকণা...সাগর অতল।
সো আমার কাছে এখন আছে সব মিলিয়ে £৪৪.০০ এবং আরো যা কালেক্ট হয় সব শনিবারে পাঠাবো নিজর্ন এর একাউন্টে ইনশাল্লাহ্।
লেখক বলেছেন: যত তাড়াতাড়ি হয় ততই ভালো, ধন্যবাদ রে ভাই...
হোসাইন১৯৫০ বলেছেন:
আজ মোট ১২,৭১৫/- পাঠালাম ।
শীঘ্রই আরো পাঠানোর আশা রাখছি ।
পাপী অনেক চেষ্টা করছে ।
আর কত টাকা লাগবে , সেটা পোস্টে দিয়ে দাও ।
লেখক বলেছেন: দিয়ে দিয়েছি রে.. ১২,৭১৫/- এর যায়গায় ভুল করে ১১৭১৫ লিখেছিলাম, ঠিক করে দিয়েছি। টাকা কোথা থেকে তুললি? বিস্তারিত জানাস..
অট.আজ ভাই অনেক টায়ার্ড তাই কালেকশান করি নি।কাল বাকি দু'হল করবো।আর চমেকে সাড়া পাইনি।
লেখক বলেছেন: হুম, পাওয়া মাত্র ফোন দিয়ে জানাবো..
আমিও কর্পোরেট জগতের বেড়াজালে ক্লান্ত হয়ে ঘরে ফিরেছি...
ঠিক করেছি শুক্র আর শনিবার দাঁড়াবো, তাতে সাড়া বেশী পাবো...
ব্যাপারনা, কেউ এগিয়ে আসবে, কেউ আসবেনা। এটাই জগতের নিয়ম।
স্বপ্নকথক বলেছেন:
কানাডা থেকে হাসান মাহমুদ ফোন দিয়েছিলেন... অনেক কথা হলো। অনেক সাহস দিয়েছেন, আসলেই আমি আপ্লুত। এরকম কিছু মানুষের অনুপ্রেরণাতেই এগিয়ে যাচ্ছি..
ত্রেয়া বলেছেন:
কথক, আমি ওয়েস্টার্ণ ইউনিয়ন এ পুরো টাকাটাই দিয়ে দিয়েছি। তুই কালকেই তুলতে পারবি। তোকে ফোনে ডিটেইলস দিয়ে দিচ্ছি দাড়া...আমার লয়েড্স একাউন্টে আমি ব্লগারদের কাছ থেকে পেয়েছি ৯৫ পাউন্ড। ব্লগার লুৎফুর কাদের এর পাঠানো ৩০, ব্লগার ভাইটামিন বদির দেয়া ২০, এবং আরেকজন ব্লগার এর দেয়া ৪৫ পাউন্ড (তিনি নাম প্রকাশে অনিচ্ছুক তাই নাম টা দিলাম না)।
এ ছাড়া ব্লগার রুমালী দিয়েছে ১০ পাউন্ড।
আমি এবং ব্লগের বাইরে আমার ক বন্ধু মিলে দিলাম ১৭০। সব মিলিয়ে ২৭৫ পাউন্ডের ১০৬.৩২ টাকা(ওয়েস্টার্ণ ইউনিয়ন) দরে পাওয়ার কথা ২৯২৪০.৭২ টাকা।
ব্লগার নীর্জনকে অনেক ধন্যবাদ প্রয়োজনীয় সাহাজ্যের জন্যে।
আজমেরীর জন্যে অনেক অনেক দোয়া থাকলো।
ত্রেয়া বলেছেন:
আমার আগের মন্তব্যে ছোট্ট একটা ভুল হয়েছে মনে হয়! আমি এই মাত্রই ব্লগার নীর্জণ এর কাছ থেকে কনফার্ম হলাম, ব্লগারদের দেয়া ৯৫ পাউন্ড এর মধ্যে আসলে ব্লগার ভাইটামিন বদি এর ২০, ব্লগার স্তব্ধতা এর ২০ আর ৫৫ অন্য জনের কাছ থেকে।
ব্লগার লুৎফুর কাদের এর পাঠানো টা আমি এখনো পাইনি।
লেখক বলেছেন: থ্যাংকু দোস্ত। টাকা পাইছি ২৯২৪০। ৭২ পয়সা চাইলাম, দিলো না
লিখন সাথে ছিলো, ওরে টাকাটা দিয়ে দিয়েছি..
ভালো থাকিস।
নীজর্ন বলেছেন:
ব্লগার ভাইটামিন বদি আমরা কালেকসন করতে থাকি দেখি আরও কিছু কালেকশন হয় কিনা। এই রবিবার সব একসাথে করে সোমবার আবার পাঠাবো। ভাইটামিন বদি ন ইংল্যান্ড এর যে কেউ সাহায্য করতে অথবা কোন পরামশ দিতে চাইলে কল করতে পারেন ০৭৮৭২৫২২২৬৯ নাম্বারে।@ স্তব্দ্ধতা কে অনেক ধন্যবাদ তার সুনদর ন উশাহ ডায়ক কথার জন্য।
ব্লগার ত্রেয়াকে অনেক ধন্যবাদ ন কল করে বিরক্ত করার জন্য দু:খিত।
আজমেরি দোত সুহ্ত হোয়ে উঠুক এই কামনায়।
লেখক বলেছেন: আপনি অনেক কষ্ট করছেন... ধন্যবাদ।
রিমঝিম খান বলেছেন:
এখন কেমন আছে আজমেরী?
লেখক বলেছেন: ভালো আছে। দ্রুত সুস্থ হয়ে উঠছে..
িঠকানা বলেছেন:
আমি চেষ্টা করে যাচ্ছি যখন যা হবে আপনাকে আপডেট দিব।এই সকল কঠিন রোগ যাঁহাতে না হয় এ জন্য আমাদের সকলের ই সাবধান হওয়া প্রয়োজন ।
অসম্ভব রকম সুলভ ও সহজ তবে ভীষন উপকারী এই পোস্টটি দেখুন।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া..
মৈত্রী বলেছেন:
ব্লাড গ্রুপটা কি? জানাবেন দয়াকরে?
লেখক বলেছেন: বি পজিটিভ। এখন রক্ত আর লাগবে না। লাগলে যেকোন সময় আমি যোগাড় করতে পারবো। কোয়ান্টামের আজীবন রক্তদাতা আমি।
পাহাড়ের কান্না বলেছেন:
আপ্নার সাথে থেকে সাহায্য করতে পারলে খুব ভাল লাগত। কিন্তু পরীক্ষার ঝামেলার কারনে পারছি না। শুধু আপডেট খবরটা নেওয়া ছাড়া কিছুই করতে পারছি না।
লেখক বলেছেন: আরে ব্যাপারনা...কাজ করে যাচ্ছি দেখি কি হয়..আমার দাদু অসুস্থ, তাকেও দেখতে যেতে হচ্ছে। আজ বেশী দৌড়াদৌড়ি করতে পারিনি.. যতটুকু করেছি, তাতে এই মূহুর্তে কাজ চলে যাবে..
পোস্টে আপডেট দিয়ে দেবো...
সায়েম মুন বলেছেন:
বেশ কিছুদিন পর ব্লগে অনুপস্থিত। আপনার উদ্যোগ এবং সবার সহযোগীতায় ঠিকই একদিন আজমেরী সুস্থ হয়ে উঠবে--
লেখক বলেছেন: ঠিক বলেছেন ভাই..
ফোন করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: বুঝতে পারেছি...
সো সব মিলিয়ে এখন আমার কাছে আছে £৬০.২৩
আরো কালেকশান হলে ইনশাল্লাহ্ শনিবারে পুরোটাই নিজর্ন এর একাউন্টে ট্রান্সফার করে দিব ইনশাল্লাহ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই...
লেখক বলেছেন: ধন্যবাদ।
আনিসুর র বলেছেন:
ভাইজান আজকের আপডেটটা যানতে চাচ্ছিলাম। আপনাকে অনেকটা সময় ব্লগে দেখেছিলাম ভাবলাম এই বুঝি আপডেটটা আসছে কিন্তু এলোনা।
লেখক বলেছেন: Click This Link এইটা দেখছেন? মনটা খুব অস্থির। এই জন্যই এখনো আপডেট দেয়া হয়নি.. এখন দিয়ে দিবো..
আনিসুর র বলেছেন:
এই মাত্র দেখলাম। খুব খারাপ লাগতাছে। বিস্তারিত যানাবেন।
লেখক বলেছেন: আমি জানতে পারলেই জানিয়ে দিবো..
লেখক বলেছেন: ফোন তো দিয়েই যাচ্ছে সবাই.. বাড়ি চিনিনা বলেই এই সমস্যা!
কি যে হচ্ছে দেশটাতে....একের পর এক খারাপ খবরই শুধু...!!
দোয়া রইল মহান রাব্বুল আলামীনের কাছে.....
আপডেট পেলে জানাবেন দয়াকরে....সবার মত টেনশানে থাকব পরবর্তী খবরের জন্য।।।
লেখক বলেছেন: জানাবো ভাই...
নীজর্ন বলেছেন:
মনটাই খারাপ হয়ে গেল....কি যে হচ্ছে দেশটাতে....একের পর এক খারাপ খবরই শুধু...!!দোয়া রইল মহান রাব্বুল আলামীনের কাছে.....
নিজের পতি যত্ন নিবেন। আপডেট জানাবেন ঝখন সম্বব হয়.....।
লেখক বলেছেন: অবশ্যই ভাই..
আর আমি? আমি ভালো থাকবো আমার পাশের মানুষ গুলো ভালো থাকলে..
স্তব্ধতা' বলেছেন:
আরও কিছু সংগ্রহ করার চেষ্টা করছি ইংল্যান্ডে।রবিবার পর্যন্ত অপেক্ষা করবো, রবিবারে নীর্জন এর একাউন্টে পাঠিয়ে দেবো।আর আপনি সাবধানে থাকবেন।অন্তত সাথে একজনকে নিয়ে চলাচল করুন।
লেখক বলেছেন: আমি কখন কোথায় থাকছি, লিখন ছাড়া আর কেউ জানছে না..
তিন-চার জন হলে আমার সাথে কুলিয়ে উঠতে পারবে না। আগেও একবার ছিনতাইকারী পিটিয়েছি।
আপনাদের প্রচেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই..
স্তব্ধতা' বলেছেন:
খুব খারাপ লাগছে হোসেইন এর জন্য।ভালো মানুষগুলোকেই কেনো এসব পোহাতে হয়?
লেখক বলেছেন: জানিনারে ভাই, ঘুম আসছেনা... খালি ওর জন্য চিন্তা হচ্ছে..
মাহামুদ রাহি বলেছেন:
টিকিট কাটব আজকে, গতকাল ফোন দিতে পারিনি, যদি সম্ভব হয় আজকে হয়ত হাসপাতাল যেতে পারি, ভাল লাগে না, যদি আমার পানে ৪ জোড়া চোখ তাকিয়ে না খাকত তবে হয়ত আপনাকে এত কস্ট করতে দিতাম না। ক্ষমা করবেন আমাকে। জেনে রাখবেন আমি আছি, থাকব, কিভাবে কি করব জানি না।
লেখক বলেছেন: আপনি এভাবে লিখবেন না, আমার খুব কষ্ট হয়। আপনি একা যা করেছেন, যথেষ্ট! আপনাকে স্যালুট জানাই।
মাহামুদ রাহি বলেছেন:
Oh dear GOD..relief AZMERI...আমি তো চলেই যাব, না হয় আমার কিছু সময় তাকে দাও, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও।
লেখক বলেছেন: ভালো মানুষ দের কেন এতো তাড়াতাড়ি চলে যেতে হয়!
আল্লাহ! তুমি এ কি পরীক্ষায় ফেলো?
কি বলবো জানি না।মাঝে মাঝে খুব রাগ হয়।কি খেলা খেলেন ঈশ্বর?
লেখক বলেছেন: আমি বুঝিনা...
পল্লী বাউল বলেছেন:
দাদা, ১৩ তারিখ বিকালে কি বইমেলায় থাকবেন?
লেখক বলেছেন: থকবো দাদা, গেটের সামনে। বক্স হাতে।
লেখক বলেছেন: পোস্টে দিয়ে দিচ্ছি
ভাঙ্গন বলেছেন:
শুভ কামনা।
লেখক বলেছেন: ধন্যবাদ
সাইফ সামির বলেছেন:
আগামীকাল শুক্রবার বিকাল তিনটার পর থেকে আমি এবং ব্লগার পাপী ০০৭ চট্টগ্রাম শহরের স্যানমার ওশান সিটির প্রবেশদ্বারে বোন আজমেরীর চিকিৎসা তহবিল সংগ্রহের উদ্দেশ্য উপস্থিত থাকবো। আমাদেরকে সহযোগীতা করার জন্য চট্টগ্রামের ব্লগার ও পাঠকদের অনুরোধ করছি। আপনারা যারা এই কার্যক্রমে অংশ নিতে চান তারা দয়া করে আমাকে ফোন করবেন ০১৭১২ ৯৪৫ ০০৭ নাম্বারে কিংবা পাপী ০০৭ -কে ০১৬৭৫ ৪৬৮ ৪৯৬ নাম্বারে।
লেখক বলেছেন: পোস্টে আপডেট দিচ্ছি...
লেখক বলেছেন: আসবে, থাকবে.. মানবিক আবেদনে সাড়া দিবে
লেখক বলেছেন: না না ঠিক আছে... আসলেই আমরা বড়ো অসহায়!
আমার কাছে সব মিলিয়ে এখন আছে £৮০.২৩
ধন্যবাদ ভাই ওরাকল।।।।।
লেখক বলেছেন: আমাকে উনি মেসেজ পাঠিয়েছিলেন। আপনার কথা বলেছি।
চোখেরবালি বলেছেন:
আমি কাটাবনে থাকি। আমিও তোমাদের সাথী হতে চাই। চাই ঐ বোনটির সাহায্যে এগিয়ে আসতে। কি করে? আমায় জানিও। বিস্তারিত পড়তে পারলামনা। কেননা আমি খুব ব্যস্ত সময় কাটাই।
লেখক বলেছেন: আমাকে ফোন দিন...০১৯১৩২২১৪৪৮। কাল ৩টায় থাকবো বইমেলার টিভি যে গেটে আছে, সেই গেটের সামনে।
স্তব্ধতা' বলেছেন:
আমি আপডেট দিব রোববারে এখানকার রাত (বাংলাদেশে ভোর)।ইংল্যান্ডে পরিচিত যারা যারা দিতে চেয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করে রোববার রাতে আপডেট দিব।ব্লগার নীর্জনের (ফয়সাল) একাউন্টে পাঠিয়ে দিব।ওর সাথে একাউন্ট ম্যাচ করাতে আমার সুবিধা হবে ওর কাছে পাঠাতে।সফল হোক সবার প্রচেষ্টাগুলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, সেই সুদূর থেকে যেভাবে আপনারা এগিয়ে এসেছেন তাতে বোনটি আপনাদের ওপর কৃতজ্ঞ।
আর মাত্র কয়েকটি টাকা... আপনাদের সহযোগীতায় তা জোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ্
স্তব্ধতা' বলেছেন:
ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই একসাথে আছিনা।আর ধন্যবাদটা না দিলে প্রীত হই।ধন্যবাদ যদি কারও প্রাপ্য হয় সেটা আপনার সবার আগে।আর মেয়েটা আগে সুস্থ হয়ে উঠুকতো, ধইন্যা পাতার খাঁচা পাঠায়া দিমুনে।ভালো থাইকেন।
লেখক বলেছেন: ভাইরে, এটা যে কেউ হলেই আমি করতাম... নিজের বোনের জন্য কাজ করাতে ধন্যবাদ আশা করিনা.. যান, দেশে আসেন.. একলগে চা খামুনে..
কি এবার খুশীতো?
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
উনি ভাল হয়ে যাবেন ইনশাআল্লাহ।
লেখক বলেছেন: ইনশাল্লাহ্
লেখক বলেছেন: হুম...সাইফের সাথে কথা বল- রবিবার দাঁড়াতে চায়.. দেখ কি করা যায়..
তীরান্দাজ বলেছেন:
স্বপ্নকথককে ধন্যবাদ, মানবতার পাশে দাঁড়ানোর জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ দেয়ার কিছু নেই ভাই..এটা দ্বায়িত্ব..বোনের প্রতি একজন ভাইয়ের..
সাইফ সামির বলেছেন:
পাপী, আজকে তো আসতে পারলা না - তুমি রবিবার আসতে পারবা কিনা দেখ। 'শ্রাবণ এর বৃষ্টি' ও আমার ইউএসটিসির বন্ধু সেদিন থাকতে পারে। পরের তিন দিন কিন্তু আমি বিজি থাকবো।
চট্টগ্রামের ব্লগাররা কোথায়?
লেখক বলেছেন: আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন...এজন্য ধন্যবাদ।
পাপীর সাথে মোবাইলে আলাপ করে দেখুন কি বলে..
প্রবাসী রনি বলেছেন:
আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আজমেরীর সুস্থতার জন্য প্রার্থনা জানাই। ইনশআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন।আর আপনি যা করতেছেন তার জন্য আপনাকে সাধুবাদ জানানোর ভাষা আমার নাই। এটুকু বলব যারা মানবতার কাজে নিজেকে নিয়োজিত করেন। আল্লাহ সয়ং তার পক্ষে থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
প্রবাসী রনি বলেছেন:
স্বপ্নকথক ভাই আবুদাবী থেকে কোন লিংক থাকলে জানাবেন,আরব আমিরাত থেকে কেউ কি আজমেরীর জন্য টাকা কালেকশন করতেছেন কিনা? যদি কেউ থাকেন তাহলে যোগাযোগ করলে খুশি হবো।
লেখক বলেছেন: আরব আমিরাতে কেউ নেই ভাই.. পাঠাতে চাইলে ওয়েষ্টার্ণ ইউনিয়নে পাঠাতে পারেন।
ট্যামটেমি বলেছেন:
আমার দোয়া রইল ও ভালো হয়ে উঠুক, আবার হাসুক, ভোরের আলোর মত।
লেখক বলেছেন: আপনাদের দোয়াতে সে দ্রুত ভালো হয়ে উঠছে..
সরল মানুষ বলেছেন:
আজকে কি করতে চাচ্ছেন জানাবেন।
লেখক বলেছেন: আজ ঢাকার বাইরে যাবোরে রে ভাই..তার আগে ঢাকাতেই কিছু কাজ আছে...
চন্দন বলেছেন:
সাথে থাকতে চাই, আপডেট দিয়েন।
লেখক বলেছেন: জ্বি দিবো..
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটির জন্য..
প্রবাসী রনি বলেছেন:
ভাইজান আপনার মেইল আইডি টা দিবেন, সাথে মোবাইল নাম্বার টা ও
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
আপনাকে স্যালুট !
লেখক বলেছেন: আমাকে স্যালুট দেবার কিছু নাইরে ভাই...
যারা সাহায্য করেছেন তাদেরকে দিন..
সাইপ মাহমুদ বলেছেন:
সাইফ সামির আজ ৩ টায় সানমার এর সামনে থাকবেন তো । আমি আসছি।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। পাশে থাকবেন আশা রাখি আগামীতেও..
প্লিজ পেলে জানাবেন...আর জানাবেন কত হলো টাকায়।
দেখি আরো যদি কালেক্ট হয়, জানাবো।।।।
ইনশাল্লাহ হয়ে যাবে।।।।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। আমি পাওয়ার সাথে সাথে আপডেট দিয়ে দিবো।
স্তব্ধতা' বলেছেন:
আজ ব্লগার নির্জনের একাউন্টে ট্রান্সফার করেছি ৬১ পাউন্ড।তনি: ২৫
মোতালেব:১০
আখতার: ১৩
মোজাম্মেল:৫
অন্যান্য:৮
------------------
মোট: ৬১
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। আমি পাওয়ার সাথে সাথে আপডেট দিয়ে দিবো।
সুশীল সুমন বলেছেন:
শুভকামনা
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: কষ্ট করছিস শুনেছি... আর মাত্র কয়েকটা দিন। আজমেরী সুস্থ হলেই ওর হাস্যোজ্বল মুখের একটা ছবি দেবো।
ফজলে রাববী বলেছেন:
প্রিয় স্বপ্নকথক ও অন্যান্যরা, আমি আমার নিজের ব্যস্ততার জন্য আপডেট দিতে পারিনি। তবে অনুরোধ করেছি অনেককে, যখনই সুযোগ পেয়েছি। তবে কোন ব্লগারের কাছ থেকে এখনো কিছু পাইনি। শুধু এক ভাইয়া (ওনার নাম উল্লেখ করতে অনুরোধ করেছিলেন) বলেছিলেন যে উনি ওনার লোক দিয়ে হাসপাতালে আজমেরির জন্য টাকা পাঠিয়ে দিয়েছেন। তবে অামি অামার রিলেটিভস্ অার বন্ধুমহলের কাছ থেকে যা তুলতে পেরেছি তা কাল পাঠিয়ে দিব ইনশাল্লাহ্। অস্ট্রেলিয়ার অন্য কেউ যদি কিছু দিতে চান তবে আজকের (১৫ তারিখ) মধ্যে দিবেন প্লিজ। আমি অাজ অারো কিছু হয়তো পাবো। অার এপর্যন্ত অারো পেয়েছি:১। মাহবুব মোরশেদ : $৫
২। লিপু :$২০
৩। দিবাকর সমদ্দার :$১০
৪। আরিফ :$৩০
লেখক বলেছেন: ব্যাপার না ভাই। আপনার ব্যাস্ততার মাঝে যে কাজ করেছেন... আপনাকে ধন্যবাদ। হাতে টাকা পাওয়া মাত্র আপডেট দিয়ে দেবো।
মাহামুদ রাহি বলেছেন:
কলকাতা যাচ্ছি, (ঘুনপোকা দমন করতে) ফিরে এসে যোগাযোগ করব। ততদিন আপনি চালিয়ে নিন। জানিনা আমি কতটুকু কি করতে পারব, তবে জানি করব, আপনার পাশে থাকব।নিজের প্রতি যত্সন নিন। সকল ব্লগার বন্ধুদের শুভ কামনা, আজমেরির জন্য বাকিটুকু করুন।
আমি ধনী লোক নই, মাত্র বিশ হাজার টাকায় সংসার চালাতে হয়, তারপর বাচ্চাদের পড়াশুনা, খুব হিমশিম খেতে হয়।
আজমেরির জন্য কিছু করব, সিদ্ধান্ত নিতেই, কি ভাবে কি হল বলতে পারব না, আমার সাধ্যে যতটুকু সম্ভব করেছি। দোয়া করবেন যেন আরও কিছু করতে পারি। (যদি আপনি সুযোগ দেন)।
ধন্যবাদ সকলকে।
লেখক বলেছেন: ভাইরে, আপনি আপনার অসুস্থতা নিয়ে একা যা করেছেন, তাতে আমার আর বলার কিছু নেই! আমি আছি, দোয়া করি আপনি আমাদের মাঝে থেকে যান, এই দুনিয়ার যে আপনাদের মতো মানুষের বড়ো প্রয়োজন!
আর এখানে সুযোগ দেবার বা নেবার কিছু নেই, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন একজনকে সাহায্য করতে, আমরা উছিলা মাত্র।
আপনাকে মিস করবো, তাড়াতাড়ি ফিরে আসবেন। আপনি পাশে থাকলে বুকে বল পাই, মনে হয় মাথার উপর কেউ একজন আছেন।
নীজর্ন বলেছেন:
@ ভাইটামিন বদি ভাই, আপনার এমাউন্ট পেয়েছি। ধন্যবাদ। আমি দেখি আমি বুধবার shopnoder acc. e pathabo. asole wait krchi স্তব্দ্ধতা bhai er amount tr jonno. duto pele ak sathe patiye dibo.sry bhai blog e kisudin dore oniyomito. asole samne exam dourer upor achi tai kom dukha hocche. abaro sry niyomito reply dite nah paray. sobai valo thakben , ajmeri druto sustho hok ae asay n amr jonno akto dua koiren re bhai samne final xm. thnx n bye.
লেখক বলেছেন: আরে! সরি হবার কিছু নেই! পরীক্ষার জন্য দোয়া রইলো। স্তব্ধতা ভাই সম্ভবত কোন প্রবলেমে পড়েছেন, উনার মন্তব্য দেখে মনে হলো।
ফজলে রাববী বলেছেন:
প্রিয় স্বপ্নকথক, আমার খুব কাছের এক বন্ধু, মি: কামরুজ্জামান, আপনাকে ফোন করবে ইনশাল্লাহ। আপনি ওর কাছ থেকে আপনার সুবিধামতো নিয়ে নিবেন। আর আমি আজ অারো দু'শ দশ ডলার যোগাড় করতে পেরেছি। সব মিলিয়ে হয়তো ২০,০০০ টাকা হবে ইনশাল্লাহ। আর এজন্য আমি ধন্যবাদ জানাই :১। শিমুল ও তার বন্ধু প্রবির কে
২। রাসেল, মেহেদি ও আমেনাকে।
সর্বপরি, আজমেরির জন্য দোয়া রইলো। আর ধন্যবাদ স্বপ্নকথক সহ অন্য সবাইকে এই সৎ উদ্যোগের জন্য। ভালো থাকবেন সবাই।
লেখক বলেছেন: কামরুজ্জামান ভাই ফোন দিয়েছিলেন, আমি এখন যাবো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, সেই সুদূর থেকে বোনটির জন্য যে ভালোবাসা দেখালেন, বোনটি সারা জীবন দোয়া করবে আপনাদের জন্য। আজ রাতে আমি সম্পূর্ণ আপডেট দিয়ে দিবো।
অনেক কষ্ট করেছেন, বোনটি সুস্থ হয়ে চলে ফিরতে পারলে আমাদের সবারই ভালো লাগবে। বোনের পক্ষ থেকে আগাম শুভ কামনা রইলো।
স্তব্ধতা' বলেছেন:
@নীর্জন: আমি গত কালকে অনলাইন ট্রান্সফার করেছি আপনার একাউন্টে কিন্তু টাকাটা দেখলাম এখনও যায়নি আমার একাউন্ট থেকে।আমি যতবার এডিট করে এএসএপি সিলেক্ট করে দিচ্ছি ততবার ও নিজে থেকেই ষোল তারিখ করে ফেলছে।বুঝতে পারছিনা কি হচ্ছে, একটু ষোল তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন প্লিজ।ইতমিদধ্যেই তিন বার কমান্ড চেঞ্জ করেছি।যদি মাল্টিপল কমান্ড নিয়ে নেয় তাইলে আমার খবর আছে.... লেখক বলেছেন: ইয়ে, চেক করে দেখেনতো আপনার সব টাকা চলে আসছে কিনা। ![]()
যাইহোক, ভাই..টাকাটা হাতে পেলেই আমি আপডেট দিয়ে দেবো।
সাইফ সামির বলেছেন:
ধন্যবাদ পাবার মতো তেমন কিছু করা হয়ে ওঠেনি। গতকাল (১৫।০২।১০) বিকালে আমরা স্যানমার গিয়েও ওখান থেকে কালেকশন করতে পারিনি কারণ কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি। ওনারা বলছেন দাঁড়িয়ে কালেকশনের অনুমতি দেন না তবে বক্স বসাতে দিতে পারেন। কিন্তু বতমানে অন্য একজনের জন্য বক্স বসানোর কারণে মাসখানেকের আগে আমরা বক্স বসাতে পারছি না। বিফল মনোরথে আমি ও পাপী বন্ধু মাহী (ইউএসটিসি) আসার পর প্ল্যান পরিবর্তন করলাম। আমরা চিটাগং শপিং কমপ্লেক্সের আউটডোরে সন্ধ্যা ৭টায় কালেকশনের জন্য অবস্থান করি। এক ঘন্টার প্রচেষ্টায় আমরা ১০৩০/- টাকা সংগ্রহ করি। পাপীর বন্ধুর ১০০/- ও মাহীর ১০০/- মিলে মোট সংগ্রহ দাঁড়ালো ১২৩০ টাকা। যা হোক, কয়েকজন ব্লগার আসবেন জানিয়েও আসননি বা আসতে পারেননি।
লেখক বলেছেন: আমি শুনলাম। আর কয়েকটা দিন দাড়ান অন্যান্য শপিং মল গুলার সামনে। স্যানমারের কথাটা মাথায় থাকলো... চিকিৎসা পরবর্তী কিছু খরচ আছে, সেটা ওখান থেকে উঠতে পারে...
ধন্যবাদ।
প্রবাসী রনি বলেছেন:
মেইল চেক করেন।
লেখক বলেছেন: করেছি...আপনাকে এনসার করেছি...চেক করেন। ধন্যবাদ।
স্তব্ধতা' বলেছেন:
কথক, আজমেরীর কি অবস্থা জানিয়ে একটা আপডেট দেবেন? দুদিন ধরে কোন সংবাদ পাচ্ছিনা।
লেখক বলেছেন: টোটাল আপডেট রাতে দিবো...আমি ঢাকা পৌছেঁছি রাত ২টার দিকে.. লিখনকে ফোন করেছিলাম.. ও বললো আজমেরী সুস্থ আছে। প্রতিদিনই টেস্ট করা হচ্ছে, সেগুলোর রেজাল্ট পজিটিভ আসছে। ডোনার কে আগামীকাল ডিসচার্জ করবে। কোন শারীরিক সমস্যা নেই। ইনশাল্লাহ্ সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
আপনাদের এই উদ্বেগ সত্যিই প্রশংসনীয়! স্যালুট!
লেখক বলেছেন: ধন্যবাদ।
স্তব্ধতা' বলেছেন:
নীজর্ন বলেছেন: @ ভাইটামিন বদি ভাই, আপনার এমাউন্ট পেয়েছি। ধন্যবাদ। আমি দেখি আমি বুধবার shopnoder acc. e pathabo. asole wait krchi স্তব্দ্ধতা bhai er amount tr jonno. duto pele ak sathe patiye dibo.-----------------
নীর্জন, টাকাটা আপনার একাউন্টে ট্রান্সফার হয়েছে।দু:খিত দেরী হবার জন্য।আমি বুঝিনি কেনো দেরীতে ট্রান্সফার হলো।একই ব্যাংক, ইন্সট্যান্ট হবার কথা ছিলো।যাই হোক, অনেক ধন্যবাদ আপনার প্রচেষ্টার জন্য।
@কথক: ভালো লাগছে আজমেরী ভালো আছে জেনে।আপনওি ভালো থাকবেন।বুঝতে পারছি আপনার ওপর দিয়ে কি ধকলটা যাচ্ছে।
লেখক বলেছেন: আমি ভালো আছি.. খুব আজব লাগছে, টাকা যেভাবে উঠছিলো...ফ্লোটা হঠাৎ বনধ হয়ে গেছে! কেনো, বুঝলামনা!
আর আমার দৌড়াদৌড়ি করে অভ্যাস আছে, এটা ব্যাপারনা।
স্বপ্নকথক বলেছেন:
Dhut...net e ki jani prob hoise....bangla likhte parsina..Apdate:
Fazle Rabbi- 19477
Boimela+ Amar blog- 500
___________
19977
Total= 231794
Akhono baki....68206 taka.
mul post e banglai update pore dibo...net problem thik hoile...
লেখক বলেছেন: ঐ বেটা! বাংলা লিখতে পারোস না?
প্রবাসী বলেছেন:
Paypal এর মাধ্যমে পাঠানোর কোনো email আছে?
লেখক বলেছেন: একদম উপরে দেখেন ইংল্যান্ডের ফোন নম্বরের নীচে পেপালের একটা ইমেইল একাউন্ট দেয়া আছে
স্তব্ধতা' বলেছেন:
@প্রবাসী: একদম উপরে দেখেন ইংল্যান্ডের ফোন নম্বরের নীচে পেপালের একটা ইমেইল একাউন্ট দেয়া আছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নীজর্ন বলেছেন:
নীর্জন, টাকাটা আপনার একাউন্টে ট্রান্সফার হয়েছে।দু:খিত দেরী হবার জন্য।আমি বুঝিনি কেনো দেরীতে ট্রান্সফার হলো।একই ব্যাংক, ইন্সট্যান্ট হবার কথা ছিলো।যাই হোক, অনেক ধন্যবাদ আপনার প্রচেষ্টার জন্য।.....................................................................................................
ভাই টাকাটা পেয়েছি।দু:খিত দেরীতে রিপ্লাই দেয়ার জন্য। আসলে পরীখা ছিল। আমি কথকদার সাথে কথা বলেছি। উনি সব ক্লীয়ার করে বলবে।আসলে বাংলা টাইপ খারাপ তু তাই কথকদার উপর কাজটা চাপাই দিলাম। হাহাহা। অনেক ধন্যবাদ আপনাদের বিশেষ করে স্তব্দ্ধতা, ভাইটামিন বদি ন আরও সবাই যারা ইউকে তে আমাকে সাহায্য করেছে। ভাল থাকেন এই আশায়...........
লেখক বলেছেন: হা হা হা...আমারো প্রথম প্রথম একই অবস্থা ছিলো।
নীজর্ন ভাই এসাইনমেন্ট নিয়া খুব বিজি ছিলেন। বদি ভাই ও স্তব্দ্ধতার এমাউন্ট উনি পেয়েছেন। কাল হয়তো টাকাটা হাতে পাবো...উনি বললেন টাকাটা না পাঠিয়ে ঢাকার উনার এক বড়ো ভাইয়ের কাছে অনুরোধ করবেন সমপরিমান টাকা(কনভার্ট করার পর যা হয়) আমাকে দিতে। এতে শিপিং খরচটা বাঁচবে। এতো সাহায্য করবেন, আমি ভাবিনি!
যাইহোক, বাংলা টাইপ না করতে পারেন- বাংলা বলতে পারেন এতেই আমি খুশী। ![]()
সুস্থ হয়ে উঠুক আজমেরী, এমন সব নিবেদিতপ্রাণ ভাইদের ভালোবাসায়...
লেখক বলেছেন: এইতো আর অল্প একটু! মারো জোরে হেইয়ো...
নীজর্ন বলেছেন:
@ভাইটামিন বদি, জোশ কইছুন ভাই...। দেহি আইও এ্কখান ধাক্কা দেই............ভালো থাইকেন আর ধাক্কা দিলে আওয়াজ দিয়েন।
লেখক বলেছেন: উনার উৎসাহ প্রদান বড়ই উৎসাহ ব্যান্জক!
ওহ আরো একটা কথা বলতে ভুলে গেছি, নীজর্ন ভাই চিকিৎসা পরবর্তী খরচের কথা চিন্তা করে আরো কিছু পদক্ষেপ নিতে যাচ্ছেন... সময়ে সবাইকে আপডেট জানানো হবে, হ্যাটস অফ নীজর্ন ভাই।
দেন ধাক্কা... আমাকেও সাথে পাবেন...
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আচ্ছা।
প্রবাসী রনি বলেছেন:
কেমন আছেন, আপনার এবং রোগীর খবর কি. কাকার সাথে কি আপনার যোগাযোগ হয়েছে। হলে জানাবেন।
লেখক বলেছেন: আমি একটু অসুস্থ ছিলাম, সাথে পরীক্ষা...পুরাই দৌড়ের উপর...
কাকার সাথে যোগাযোগ হয়েছে, উনি সোমবারে টাকা দিবেন বলেছেন।
মৌনোতা বলেছেন:
আসুন আজমেরীর মতো আমরা একটা পুরো পরিবারকে বাচাই- বেঈমান ঢাবি প্রসাসন ও সরকার কেউ আবু বকরের পরিবারের পাশে দাড়ালো না।
লেখক বলেছেন: লিন্ক ব্রোকেন।
স্তব্ধতা' বলেছেন:
কথক, সব টাকা গুলি হাতে পেলে একটা আপডেট দেবেন? আর কত বাকী লক্ষ্যে পৌঁছতে? খুব ব্যস্ত আছি কয়েক দিন তাই ঠিক মতো ব্লগে ঢুকতে পারিনা।একটু সময় পেলে ঢুকি আর আজমেরীর আপডেট আর দুই চারটা কমেন্ট করে চলে যাই। নীর্জনের উদ্যোগ এর কথাটা পড়ে ভালো লাগলো।ভালো থাকবেন।চালিয়ে যান।সাথে আছি।আজমেরী ভালো হয়ে উঠুক।লিখন এর প্রতি শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন: দুঃখিত, অসুস্থ ছিলাম আর পরীক্ষা ছিলো। একদিন আপডেট দিবো বলে লগইন করেও ঘুমিয়ে গেছিলাম...অসুস্থতার জন্য।
আপডেট আমি দিয়ে দিচ্ছি।
আরো কয়েকদিন অপেক্ষা করে দেখি; যদি আরো কেউ আমার পেপ্যাল এ দিতে চান প্লীজ আগামী ৩/৪ দিনের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। আমি সবটা একসাথে আগামী শনিবার ব্লগার নিজর্ন এর একাউন্টে ট্রান্সফার করে দিব ইনশাল্লাহ।
লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ্।
ঠিক আছে ভাইয়া, যেটা ভালো মনে হয় করেন।
স্তব্ধতা' বলেছেন:
দু:খিত অসুস্থ ছিলেন জানতামনা।সুস্থ হয়ে উঠুন দ্রুত।শুভ কামনা রইলো।পোষ্টটি দেখলাম ষ্টিকি নেই আর।মডুরা আর কয়েকদিন রাখলেই পারতো ।
লেখক বলেছেন: এখন সুস্থ। ধন্যবাদ।
মনে হয় আপডেট দিতে পারিনি বলেই স্টিকি থেকে পোস্ট সরিয়ে দিয়েছে।
নিজর্ন প্লীজ সময় করে পাঠিয়ে দিবেন কষ্ট করে।।।।
লেখক বলেছেন: ওকে! থ্যাংকু!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















.jpg)







লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না