বিভিন্ন চ্যানেলর রিপোর্টারদের অনেকেই ভুল উচ্চারনে রিপোর্টিং করেন। নতুন চ্যানেলগুলিল রিপোর্টারদের অবস্থা তুলনামূলক বেশি খারাপ। পুরনো চ্যানেলেও এ সমস্যা রয়েছে। সমস্যা রয়েছে বিটিভিতেও। এটিএন এর একজন ক্রাইম রিপোর্টারের উচ্চারন তো খুবই বাজে লাগে। রিপোর্টার হিসেবে এ রিপোর্টার ভালো। কিন্তু উচ্চারনের কারনে তার রিপোর্ট দেখতে ইচ্ছে করেনা কিংবা কষ্ট করে দেখতে হয়। এ চ্যানেলে শুদ্ধ উচ্চারন করেন এমন বেশ কয়েকজন রিপোর্টার রয়েছে। যেসব চ্যানেলে অশুদ্ধ উচ্চারনের রিপোর্টার রয়েছেন সেসব চ্যানেলেও শুদ্ধ উচ্চারন জানা অনেক রিপোর্টারও রয়েছেন। যারা ভুল উচ্চারন করেন তারা, যারা শুদ্ধ উচ্চারন জানেন তাদের কাছ থেকে শিখতে পারেন। কিংবা ঢাকার কোন আবৃত্তি সংগঠনে যেতে পারেন। টিভিতে সংবাদ পাঠের বেশ কয়েকটি প্রতিষ্ঠানও গড়ে উঠেছে সেখানেও যেতে পারেন। শুধু রিপোর্টাররাই নয় , এ সমস্যা সাড়া দেশ থেকে আসা নিউজগুলি যারা পড়েন তাদের মধ্যেও রয়েছে। কয়েকজন খবর পাঠক আবার ইংরেজী শব্দের অদ্ভূত উচ্চারন করেন। যাই হোক যারা ভুল উচ্চারনে রিপোর্ট করছেন, খবর পড়ছেন তারা দ্রুত শুধরে যাবেন এ প্রত্যাশা করি। এবং তা আগামী ফেব্রোয়ারীর আগেই। নিজে শুদ্ধ উচ্চারনে সব কথা না বললেও আমার শুদ্ধ উচ্চারন শুনতে ভালবািস। আর সাড়াদেশের মানুষের মধ্যে আপনাদের এসব উচ্চারনেরও প্রভাব রয়েছে।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



