somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শ্রাবন্তী
ভালোবাসি সত্য ও সুন্দরকে।

১৯৭১ এর মার্চ- এর উত্তাল দিনগুলোর ঘটনাপঞ্জী।

০২ রা মার্চ, ২০১১ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্চ, ১। ইয়াহিয়া খান পরিষদের অধিবেশন মুলতবি ঘোষনা করেন এবং পূর্ব পাকিস্তানের গভর্ণর ভাইস অ্যাডমিরাল এস, এম, আহসানকে বরখাস্ত করেন।
পরিষদের অধিবেশন মূলতবি ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় সাধারণ ধর্মঘট আহবান করেন।

মার্চ, ২। ঢাকায় এবং অন্যান্য স্থানে আগ্নেয়গিরির বিস্ফোরণের মত প্রচন্ড গণবিক্ষোভ দেখা দেয়। সেনাবাহিনীর লোকেরা তাদের কজে নেমে পড়ে এবং সান্ধ্য আইন জারী করা হয়।

মার্চ,৩। আওয়ামী লীগ অহিংস অসহযোগ আন্দোলন শুরু করে। রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে ইয়াহিয়া খানের বৈঠকের প্রস্তাব শেখ মুজবুর রহমান প্রত্যাখ্যান করেন।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

মার্চ, ৫ । আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক ও সমর্থকদের বিরুদ্ধে সেনাবাহিনীর কর্মব্যবস্থা গ্রহনের ফলে প্রায় ৩০০ লোককে হত্যা করা হয়।

মার্চ, ৬। ইযাহিয়া খান ঘোষণা করেন যে, ২৫ শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসবে।

মার্চ, ৭। ঐতিহাসিক ভাষনে শেখ মুজিবুর রহমান জনগণকে কর পরিশোধ করতে নিষেধ করেন এবং তাঁর কাছ থেকে আদেশ নেয়ার জন্য সরকারি কর্মচারীদেরকে নির্দেশ দেন। তিনি পরিষদের অধিবেশনে যোগদানের জন্য চারটি শর্ত আরোপ করেন।
ইস্ট বেঙ্গল রাইফেলস বাহিনীর লোকেরা বাঙালী বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করতে অস্বীকার করে।

মার্চ, ৮। আইন অমান্য আন্দোলন শুরু হয়।

মার্চ, ৯। পূর্ব পাকিস্তানের বিচারপতিগণ লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে গভর্ণর হিসেবে শপথ করাতে অস্বীকার করেন।

মার্চ, ১৪। কেন্দ্রীয় সরকার ১৫ ই মার্চের মধ্যে সরকারি কর্মচারীদেরকে কাজে যোগদানের জন্য চরম আদেশ জারি করে।

মার্চ,১৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বায়ত্ত্বশাসনের কথা ঘোষণা করেন। ইয়াহিয়া খান ঢাকায় আগমন করেন।

মার্চ, ১৯। ইয়াহিয়া ও শেখ মুজিবের মধ্যে শাসনতান্ত্রিক আলাপ-আলোচনা শুরু হয়।

মার্চ, ২১। জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আগমন করেন এবং পশ্চিম পাকিস্তানের দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। ইযাহিয়া খানের সঙ্গে সলা পরামর্শ করেন। শেখ মুজিব ইয়াহিয়া খানের সঙ্গে একটি অনির্ধারিত বৈঠকে মিলিত হন।

মার্চ, ২২। ইয়াহিয়া খান পুনরায় জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন মূলতবি ঘোষণা করেন।

মার্চ, ২৫। পশ্চিম পাকিস্তান থেকে আরো সেনাদলের আগমন ঘটে। ইয়াহিয়া, ভুট্টো এবং অন্যান্য নেতা রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। জগন্যতম গণহত্যা শুরু হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দী করে পশ্চিম পাকিস্তান নিয়ে যায়।

তারপর..........................................................।

সূত্রঃ The Rape of Bangladesh - Anthony Mascarenhas.
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১১ রাত ২:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×