ধাঁধা
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীচের ধাঁধাটি সৈয়দ মুজতবা আলীর ১টি বই থেকে নেয়া। যারা ধাঁধা ভালবাসেন তাদের জন্য। যাদের উত্তর জানা আছে তাদের কাছে ক্ষমাপ্রার্থী। যাদের জানা নেই তাদের মগজ খাটানোর যথেষ্ট সুযোগ আছে:
এক ব্যাক্তি ঝড়ের মাঝ দিয়ে নদীতে নৌকা করে যাচ্ছে। বাতাসের শোঁ শোঁ শব্দ। সন্ধ্যা হয়ে যাওয়ায় রং ভালো বোঝা যাচ্ছেনা। নদীর তীরে তিনজন লোক দাড়ানো। কারো গায়ে কালো জামা কারো গায়ে সাদা। ঐ ব্যাক্তি প্রথম জনকে জিজ্ঞাসা করলেন, “তোমার জামার রং কি?” জবাবে কি বলা হলো তা বাতাসের শব্দে শোনাই গেলনা। দ্বিতীয় জন জবাব দিলো, “ ও বলেছে ও কালো, ও সত্যিই তাই এবং আমিও তাই।“ এরপর তৃতীয় জন বললো, “ওরা দুজনই সাদা, আমি কালো”।
এখানে কালোরা সবসময় সত্যি কথা বলে আর সাদারা মিথ্যা কথা বলে।
এথেকে বলুনতো কার জামার রং কি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন