তরুণী ও মাদক
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যাচ্ছিলাম North South University’র পিছন দিয়ে রিক্সায়। চোখ গেলো সামনের এক ঢাউস গাড়ীর ভেতরে বসা তরুণীর দিকে। অনিন্দ্য সুন্দরী তরুণী, কিন্তু তার চেয়ে বেশী চোখ গেলো তার দুটো হাতের দিকে। হাফ্ হাতা টি-শার্টের জন্য তার বাহু পর্যন্ত দেখা যাচ্ছিলো। প্রথমে বুঝতে কিছুটা সময়ই লাগলো। কব্জিরও সামান্য ওপর থেকে নিয়ে কনুই পর্যন্ত হাতের চামড়া কোঁচকানো। বুঝলাম এত বেশী মাদকের ইন্জেক্শান পুশ করা হয়েছে যে চামড়ার ঐ অবস্থা হয়েছে। হায় মাদকাসক্তি! ঢনাঢ্য সুন্দরী, কিন্তু তার ভবিষ্যত কি? এ বয়সেই ঐ পরিমাণ drug consume করলে শরীরের আর কি বাকী থাকে?
এক স্কুলের বন্ধুর জীবনই চলে গিয়েছিলো এই কারণে। কম বয়সেই তার হার্ট ফেল করেছিলো। তার আগেতো তার পরিবার, প্রেম সবই কি অবস্থায় ছিলো তাতো বুঝতেই পারছেন। আরেক মেধাবী বন্ধুরও শিক্ষাজীবনের গুরুতর ক্ষতি হয়েছিলো। অনেক পরে সে ধীরে ধীরে তার শিক্ষাজীবন শেষ করে অবশেষে ডাক্তার হিসেবে বর্তমানে South Africa’য় কর্মরত আছে। এক কাজিনের স্বামী ভাল চাকরী করতো। কিন্তু একই কারণে তার সার্বিক বিবাহিত জীবনে চরম অশান্তি।
অগণিত পরিবারে এই নিয়ে সমস্যা। দেশের ভবিষ্যত যে কিশোর-তরুণেরা, তারাই যদি এর ফাঁদে আটকে যায় তবে সমাজের কি অবস্থা দাড়াবে?
বড় ভালো হত যদি পৌরপিতাগণ এই বিষাক্ত কালোথাবা নিজ দেশে প্রয়োগ না করতেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন