গত সোমবার এক ব্লগার চ্যানেল আইয়ের সুপার ষ্টার প্রতিযোগিতায় তার বোনকে ভোট দেয়ার অনুরোধ জানিয়ে একটা পোষ্ট দিয়েছিলেন। তারই সূত্র ধরে গতকাল অনুষ্ঠানটি দেখতে বসেছিলাম।
কিছুক্ষণ পরই বুঝলাম কেন লোকে বাংলা চ্যানেল দেখতে গিয়ে গালাগালি করে? ইংরেজী চ্যানেলগুলোওতো বিজ্ঞাপণের টাকায় চলে। তাহলে তারা কিভাবে অনুষ্ঠান সূচীর সময় ঠিক রাখতে পারে? তাছাড়া এই চ্যানেলগুলোতো সারা বিশ্বব্যাপী প্রচার হচ্ছে, সেক্ষেত্রে তাদের এই বোরিং ডিলের কারণ কি?
এর আগে চ্যানেল আই সহ আরও অনেক চ্যানেলেই দেখলাম তার বিজ্ঞাপণ, যাতে সুষ্পষ্টভাবে বলা হচ্ছিলো সময় রাত ৯:৩৫। একসময় শুরু হলো ৯'টার সংবাদ। সেটাই চললো ৯:৪৫ পর্যন্ত!
তারপর শুরু হলো বিজ্ঞাপণ। কয়েক মিনিট বিজ্ঞাপণের পর আগের অনুষ্ঠানের ইচ্ছাকৃতভাবে বাজিয়ে রাখা লেজ শেষ হলো। এরপর আবার বিজ্ঞাপণ। এ যেন সেই কৌতুকের মত - "ম্যাডাম বড় ব্যাগ বন্ধ করে ছোট ব্যাগটি খুললেন..."। এই বিজ্ঞাপণগুলোর মাঝে সুপারষ্টার অনুষ্ঠানটির বিজ্ঞাপণটিও ছিলো যাতে যথারীতি বলা হচ্ছিলো "রাত ৯:৩৫ মিনিটে।" হয়তো একদল গরুছাগল রাখা হয়েছে চ্যানেল আই প্রতিষ্ঠানে যাদের কমনসেন্সটিও নেই।
যাহোক অবশেষে ১০:০৪ মিনিটে বিজয়দিবসের পোষাকে সজ্জিতা দুই উপস্থাপিকা জানালেন যে অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। এরপর শুরু হলো আবার বিজ্ঞাপণ। প্রায় ১০:১০ এর দিকে অনুষ্ঠানটি শুরু হলো। প্রথমে রি-ক্যাপ, তারপর একটি নাচ। এরপর বিচারক পরিচিতি পালা। আফসানা মিমিকে দেখলে আমার জয়ন্তীদির কথা মনে পড়ে যায়। মনে হয় তার খুনের পিছনে পরোক্ষভাবে তারও হাত আছে।
যাহোক ১০:২১ মিনিটে আবার জানালো হলো বাকী অংশ রাত ১০:৩০ এর সংবাদের পর। নয় মিনিট বিজ্ঞাপণের পর সুদীর্ঘ সংবাদ পরিবেশিত হলো, চললো ১১: ২০ পর্যন্ত। এরপর আবার বিজ্ঞাপণ। অবশেষে ১১: ২৯ এ অনুষ্ঠানটি পুনরায় শুরু হলো। এবার অবশ্য খুব ছোট ছোট বিজ্ঞাপণ দিয়ে বেশ দ্রুতই অনুষ্ঠানটি শেষ হলো। এজন্যই চ্যানেল আইকে ধন্যবাদ দিচ্ছি তাদের পিউবিক হেয়ার এক্সফোলিয়েশন সংক্ষেপ করার জন্য।
বাঙ্গালীর সময়জ্ঞান সারাবিশ্বে প্রচারিত চ্যানেলের ক্ষেত্রেও অপরিবর্তিত! বাস্তবিকই আমরা এগুচ্ছি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

