নোটটি আকারে অন্য ২০ টাকার নোটের চেয়ে কিছু বড়।
মাঝের ভাঙ্গা ভাঙ্গা সুতোটাও মেলেনা। কেমন যেন ভেতর দিয়ে একটানা সরু একটা সূতার মত।
বাঘের জলছাপটা আছে বটে তবে আরও উজ্জ্বল আকৃতির বাংলাদেশ ব্যাংকের জলছাপটি নেই। আর ছাপার কাজও কেমন যেন ঘসা খাওয়া।
পেছন দিকে যে জায়গায় কত সালে মুদ্রিত থাকে সেখানে কিছুই নেই।
মনে করার চেষ্টা করলাম কোথা থেকে নোটটি পেয়েছিলাম, যথারীতি পারলামনা।
এরপর আরেকদিন এক ডিপার্টমেন্টাল স্টোরে কেনা কাটার পর কাউন্টার থেকে এ ধরনের আরও দুটি নোট পাই। আমি তা বদলে দিতে বলার পর ক্যাসিয়ার সেগুলো বদলে দিলেন।
এরপর পহেলা বৈশাখে আবারও এক রেস্তরায় এধরণের দুটি নোট দেয়া হয়। এবারও আমি বদলে দিতে বলায় তারা বদলে দেন।
আমি বুঝতে পারছিনা নোটগুলো কি জাল, না আমিই বেশি বাড়াবাড়ি করছি?
নীচে দুটো আসল নোটের ছবি দিলাম। কারো এব্যাপারে জানা থাকলে জানাবেন। মনে হয় ব্লগের সবাই উপকৃত হবে।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


