somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন মৌল কণার সন্ধানে...

০৯ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যাপারটি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে বহু বৈজ্ঞানিক আশাবাদী যে এক নতুন মৌল কণার আবিষ্কার প্রতিষ্ঠিত হতে চলেছে।



আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের বাটাভিয়ায় ফার্মিল্যাব পরিচালিত টেভাট্রন অবস্থিত। LHC'র আগে এটাই ছিলো সবচে শক্তিশালী ত্বরণ যন্ত্র। ২০০৮ এর এক পরীক্ষায় প্রথম ব্যাপারটি ধরা পড়ে। তবে সাম্প্রতিক এক পরীক্ষার পর বৈজ্ঞানিকেরা ধারণা করছেন যে এ যাবৎ অনাবিষ্কৃত এক নতুন মৌল কণার সন্ধান পাওয়া গিয়েছে। তাহলে অবশ্য পদার্থবিদ্যায় বেশ বড় পরিবর্তন আসবে।



এখন পর্যন্ত চারটি মৌলিক বলের অস্তিত্ত্ব স্বীকৃত, ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটি, উইক এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এ কণার অস্তিত্ত্ব প্রমাণ হলে "Technicolor" থিওরীর মাধ্যমে নতুন মৌলিক বলের সন্ধান প্রমাণিত হবে।

টেভাট্রন প্রোটন এবং অ্যান্টি-প্রোটন এর কলিশান ঘটায়। এর শক্তি অবশ্য LHC'র চেয়ে বেশ কম। এর CDF(Collider Detector at Fermilab) ডিটেক্টরে পাওয়া তথ্যে বেশ ব্যাপক গরমিল পাওয়া যাচ্ছে। সংঘর্ষের ফলে W বোসন এবং এক ধরণের jet পাওয়া যায়।

এই jet গুলো অন্য মৌল কণার সমষ্টি। বিশেষতঃ Top quark নির্গমনের ফলে বহু মৌল কণার আবির্ভাব ঘটে। ৪৫০ বিলিয়ান ইলেক্ট্রন ভোল্টের ওপর এনার্জি লেভেলে ৪৫% টপ কোয়ার্ক, প্রোটন বীম বরাবর রওনা হয়, যেখানে মাত্র ৯% এর যাওয়ার কথা। তথ্যের এ বিষয়টি গবেষকদের কাছে এক ধরণের bump। এই বিষয়টির নিশ্চয়তার ওপরই নির্ভর করছে এর সত্যতা। মোটামুটিভাবে প্রতি ১০০০ ভাগে ১ ভাগ সম্ভাবনা রয়েছে এটা ভুল হবার। যদি এক মিলিয়ান ভাগে এক ভাগ পর্যন্ত যাওয়া যায়, তবেই সবাই এটার সত্যতা মেনে নেবেন।


অনেকে আবার বলছেন এই ভারী মৌল কণাটি টেভাট্রনের পরীক্ষায় পাওয়া যাবেনা। সুতরাং আরও শক্তিশালী কলিশান এনার্জির পরীক্ষা করতে সক্ষম LHC কে কাজে লাগানো হোক॥


বিগ ব্যাংয়ের পর কিভাবে ভর সম্পন্ন মৌল কণার উৎপত্তি হয় তার বহুল প্রচলিত তত্ত্বের মূলে রয়েছে Higgs Boson। এটাও অবশ্য এখনও আবিষ্কৃত হয়নি। এছাড়াও অন্য কিছু তত্ত্বও রয়েছে। নতুন এ কণার আবিষ্কার সে ধরণের থিওরীর ভিত শক্ত করবে।



টেভাট্রনের গতি পথে CDF ছাড়াও D0 নামের আরেকটি ডিটেক্টর রয়েছে। সেখানের পরীক্ষার পর মোটামুটি এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।



এ বছরই সেপ্টেম্বর মাসে শেষ সংঘর্ষের পর টেভাট্রন বন্ধ হয়ে যাবার কথা। তার আগে এটাই হয়তো ছিলো তার শেষ চমক।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×