আমার প্রিয় পোস্ট

দেখি তামাশা দেখাই

নাকফুল টের পাচ্ছি

৩১ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:০৯

শেয়ারঃ
0 0 0

সারারাত ঝরতেছে নাকফুল।

তোমার মুখের বাগিচায়, আমার হাতের
এইটুকু চাষাবাদ। মনে রেখো।

নাকফুল ফুটতেছে সারারাত,
তোমার ঘুমন্ত মুখের আলোয়। আমি
তাকাতে পারিনা নাকফুলে...

এইটুকু মুখের বাগান !একে প্রদক্ষিণ করে
আসতে সময় লেগেছে শতাব্দী কাল

নাকফুলে রাত শুরু ,এভাবে সকাল...

প্রিয় নাকফুল, উজ্জ্বল আসনে বসে আছো
মুখপ্রাণকেন্দ্রে। তার চোখ ভুলে যাচ্ছি,
ঠোট ভুলে যাচ্ছি,
হাতে অজুহাতে শুধু নাকফুল টের পাচ্ছি...

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ৮:১১
এরশাদ বাদশা বলেছেন: চমৎকার কবিতা! নাকফুল...., এক কিশোরী পরতো, তার কথা মনে করিয়ে দিলেন।৫
৫. ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ১০:২৬
ফিরোজ কবীর বলেছেন: নাকফুল কিভাবে টের পাওয়া যায়?
৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২২
সোমেশ্বর অলি বলেছেন: কবিতায় টের পাওয়া যায়...
৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৪
জি.এম.তানিম বলেছেন: লাস্টের আড়াই লাইন ভাল্লাগসে।
৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:১৪
সোমেশ্বর অলি বলেছেন: কবিতার ক্ষেত্রে একটি শব্দও যদি ভালো লাগে তবু ভালো... আড়াই লাইন তো বহুত...
৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৩৬
নীলাঞ্জনা বলেছেন: এইটুকু মুখের বাগান !একে প্রদক্ষিণ করে
আসতে সময় লেগেছে শতাব্দী কাল
............ চমতকার।
১০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৩৭
নীলাঞ্জনা বলেছেন: ৫ দিতে ভুলে গেছিলাম!
১১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫২
সোমেশ্বর অলি বলেছেন: যার যা প্রাপ‌্য সে তাই পাবে। না?
১২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:০৩
ফিরোজ কবীর বলেছেন: নাকফুলে রাত শুরু ,এভাবে সকাল...(ভালো)
সহমত @নীলা
১৪. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫২
মোসতাকিম রাহী বলেছেন: নাকফুল টের পাচ্ছি...
১৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৯
মুনিয়া বলেছেন: ভালো লাগলো।
১৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৫
কালপুরুষ বলেছেন: তোমার হীরের নাকফুল কেটেছে আঁচড় আমারই নাকে,
‘নাককাটা’ বলে, দুষ্টু হাসি ছড়িয়ে দিলে ঠোঁটের বাঁকে।
নাক ফুলিয়ে বললাম, “বিষ আছে হীরেতে, ঐ নাকফুলে;
বিষের জ্বালা নয় ভালবাসা দাও, নাকফুলটা রাখো খুলে”।

ভোরের বেলা স্নানটা সেরে একটু না হয় আসলে কাছে,
দেখবে তোমার নাকফুলটা বালিশের নীচে রাখা আছে।
আদর করে না হয় আবার পড়িয়ে দেবো নিজের হাতে,
দিনের আলোয় জ্বলেনা হীরে, জ্বলবে শুধু আঁধার রাতে।
১৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২২
সোমেশ্বর অলি বলেছেন: কালপুরুষ সুন্দর
১৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৩
সোমেশ্বর অলি বলেছেন: রাহী ও মুনিয়া ধন্যবাদ
১৯. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩২
যীশূ বলেছেন: ভালো লেগেছে।
২১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৮
বিজ্ঞ পোকা বলেছেন: "এইটুকু মুখের বাগান !একে প্রদক্ষিণ করে
আসতে সময় লেগেছে শতাব্দী কাল"

অভাবনীয় ৫
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: আন্দালীব,
কিছুদিন আগেও কবিতাটি আমার ভালো লাগতো। এখন মনে হয় এটা অত ভালো কবিতা না। তবু আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। পুরনো লেখাটি যে খুঁজে পেয়েছেন...!

 

মোট সময় লেগেছে ০.৯২৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কী আমার চে' বড়ো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই