আমার প্রিয় পোস্ট

দেখি তামাশা দেখাই

স্নানঘর থেকে শুরু...

০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:১৬

শেয়ারঃ
0 27 0


কারণ ব্যাখ্যায় যেতে নেই
ব্যাখ্যা করতে গেলেই
পুরুষের প্রেম হয়ে যায়
কামরূপকামাখ্যা

দ্যাখ উলঙ্গ পুরুষে
শিল্প সভ্যতার কতো দাগ
নারী বিবস্ত্র হলেই বৃষ্টি আসে

পাতার পোষাক খুলে
নারী পড়লো জলের অন্তর্বাস
ঝড় কিংবা নাবিকের শ্বাসে
শুধুই এলিয়ে পড়ে ধ্বনি

পুরুষেরা পোশাকেও সমান সুন্দর
আয়নার সামনে দাঁড়িয়ে
শার্টের কলার গোছাতে গোছাতে
কিংবা
বোতাম লাগাতে গিয়ে
তার নিজের পেছনে
একটা নারীর উপস্থিতি আশা করে

রমণী কোথাও বর্তমান নেই
কারণ সভ্যতা বলতে মানুষ
ইতিহাস বোঝে
পুরুষ লেখক
নারী মানে অতীতের কোনো ডোবা

ডোবার মলিন জলে
পুরুষের বহুরূপী ছায়া পড়ে
খাদ থেকে উঠে আসে আদিম জনতা

জলের নিকটে গিয়ে মনে করা ভালো
পূর্ববর্তী নটীদের মুখ
স্তনের গোপন গুহাছিদ্রে
যারা ধরেছিল পুঁজ

রূপসী নারীকে ক্ষমা করে দাও
আর প্রেমিকের কাঁধে তুলে দাও
পৃথিবীর সব জঞ্জাল

আছে প্রেমিকের বাহু প্রসারিত
ধরা দাও বিনোদিনী নষ্টা ও নন্দিতা

মিলনের ক্ষণটুকু শুধু মনে থাকে
মিলনের আগে পরে কেবল শৃঙ্গার
শৃঙ্গার জেনেছে বহুগামী রাস্তা ধরে
চলা আর চলা

পুরুষ গিয়েছে পৌঁছে
রণাঙ্গনে
নারী তাকে চুমো খেয়ে বলেছিল
বীর্যবান থাকো
যোদ্ধা হও

রক্তপাতের শুরু ও শেষে
চাই কোমল শুশ্রুষা
সেবিকার ভালো নাম নারী

পুরুষের জন্মান্ধ হওয়া আছে
যখন সে প্রেমিকের ভূমিকায়
অর্ধোলঙ্গ আয়নার সামনে দাঁড়িয়ে
একা ও ভাবুক

কবির শিয়রে রাখো নাচের হাঙ্গামা

বিশুদ্ধ নর্তকী খোঁজে
বিদগ্ধ নটরাজের উন্মাদ আঙিনা
নর্তকীর পায়ে বাজে কোকিলার সুর

তেমন আদিম না হলে প্রেমের
সৌন্দর্য কোথায়
কেননা কামান্ধ না হলে চোখের
পরমায়ু কমে যায়

রাতের উরুতে ফোটে বেহায়া শর্বরী
ভোরের বাতাসে কাঁদে কুমারী শামুক

পুরুষ নারীকে সোহাগী নূপুরে বেঁধেছিল
পুরুষ দেখলো কলা
নারী শেকল ছেঁড়ার গান গেয়ে পাহাড়ে লুকায়

ক'মুঠো স্তনের বিশালতা
পাহাড় আঁড়াল করে আছে
পাহাড়ে বেড়াতে গেলে বাড়ে রমণেচ্ছা

যতোটা সমুদ্র দ্যাখ
ততোধিক নীলের ভাসান
কিশোরী কপোলে নাচে
অসম সাম্পান

ধরো নারী মানে
ভালো লাগার চিক্কন একটি মুহূর্ত
এই পাশে জল ওপাশে তরঙ্গ
নিচে ওপরে পিপাসা

তৃষ্ণার গভীরে গেলে
কামের ডায়েরি খুলে যায়
দীর্ঘ হতে থাকে পাঠের প্রক্রিয়া

যুবক ঢুকবে কেন জরাজীর্ণ গ্রন্থাগারে
তরুণী পুস্তকে সেতো নতজানু

পুরুষ উলঙ্গ হলে
পৃথিবীর সবক'টি নদী টলটলে
সব ধরনের ফল আপেল কমলালেবু

নারীকে ভাবতে হবে ফুল
নিজে সুবাসিত হবার আগেই
শুকে দেখুন পাপড়ি

সুগন্ধ ছড়ালে বোঝো
আশপাশে কোথাও চলছে
সহবাসের প্রস্তুতি

আকাশে তাকালে কেবল আকাশ
নারীতে মিশেছে সাহারা তাজমহল
নীলনদ আমাজন নিসর্গ ভূগোল

আজ কেন নগরের পর নগর বিলীন
পৃথিবীতে কেন ঈশ্বর বাঁচে না
এই রহস্য খুলতে পারে রমণীর নাভি

কতোটা গভীরে যেতে হয়
কেমন মধূতে স্নান করে সার্থক মৌমাছি
মানুষের জানা নেই

পুরুষ বোঝে না প্রেমিকার জল
যা প্রত্যহ ঝরে প্রতি মাসে ঝরে

দৃষ্টির সীমানা ভেঙে দূরে
হঠাৎ বিবর্ণ হয়ে যাওয়া দিগন্ত
তার নাম প্রেম
পুরুষের সাধ্য নেই ছুঁয়ে দ্যাখে
নারী অসহায়

প্রেমের বলিতে কাতর পৃথিবী
পুরুষাঙ্গ চুষে বাঁচে
পুরুষকে স্বার্থবান করে যায়

প্রেমিককে ভাবতে হয়েছে স্মৃতি
তাকে ভাঙতে দিও নদী
তীর ছাড়া সে হাঁটতে জানে বেশ
তীর ধরে যতবার গন্তব্য চেয়েছে
পেয়েছে সবই
হারিয়েছে ততোধিক

পুরুষের বাড়ি সেতো রমণীর ঘর

দীর্ঘ প্রণয়ের নাম করে
মানুষ শিখেছে ব্যথা পেতে
ব্যথা দিতে
পুরুষের বেদনা বুঝতে পারে কিনা কেউ

নারীর যাতনা হলো
রংধনুর নষ্ট সাত রং
নারী ডোম্বী
পুরুষের আছে কাপালিক ধ্যান

স্নানঘর থেকে আসে সাবানের ঘ্রাণ
স্নানঘর থেকে শুরু
কামের বাহানা

রন্ধনশালায় পোড়ে চুম্বনের ধোঁয়া
চুলার পাঁজর ভাঙে বাঁশির আগুন

ঘরে ফেরা মানে নারীর কোমরে ফেরা

ঘর ছেড়ে অজানায় চলে যেতে চেয়ে
কিংবা ফিরে আসার প্রান্তরে
উলঙ্গ বৃক্ষের মতো নারী
যোনিপথে ডাকে আর ডাকে

সেও তো পথের দিশা
যে গেছে সে যায় নাই
যে হারিয়েছে সে পেয়েছে কখনো




 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:৪২
আন্দালীব বলেছেন: প্রতিটা পঙক্তি, প্রতিটা শব্দ কীরকম যেন....আলতো করে ধরে ছেড়ে দেয়ার মতো।

মনে হয়েছে-
"স্নানঘর থেকে আসে সাবানের ঘ্রাণ
স্নানঘর থেকে শুরু
কামের বাহানা"
এই স্তবকে শেষ হলেও খুব খারাপ লাগতো না। শেষটায় এসে একটু যেন টলে গেছে এরকম মনে হয়।

তবে সবমিলে এ এক অদ্ভুতরকমের সুখপাঠ্য এবং পাঠককে 'ঘোর' এ পৌছে দেবার মতো লেখা।

কবিকে এরকম কবিতা শেয়ার করার জন্য বিশেষ ধন্যবাদ জানাই।
--------------------------
"দীর্ঘ প্রণয়ের নাম করে
মানুষ শিখেছে ব্যথা পেতে
ব্যথা দিতে..."

আহা!
২. ০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৬
প্রণব আচার্য্য বলেছেন: বেশ চমৎকার কবিতা... ভালো লাগলো


দ্যাখ উলঙ্গ পুরুষে
শিল্প সভ্যতার কতো দাগ
নারী বিবস্ত্র হলেই বৃষ্টি আসে


চিন্তার সাদৃশ্য খুঁজে পেলাম
৩. ০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:৫১
প্রচেত্য বলেছেন:
কামাদ্রতায় সিক্ত
পুরুষ বোধহয় এটাই ভাবে

৪. ০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৩
সোমেশ্বর অলি বলেছেন: আন্দালীব,
সুখপাঠ্য হয়েছে জেনে ভালো লাগলো। তবে শেষের দিকে টলে যাওয়ার ব্যাপারটি আমি ধরতে পারছিনা, হয়তো স্রষ্টা বলেই... ধন্যবাদ
৫. ০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৯
সোমেশ্বর অলি বলেছেন: প্রণব আচার্য, ধন্যবাদ।

প্রচেত্য, হয়তো সত্যি অথবা সত্যি যে, পুরুষ বোধহয় এভাবেই ভাবে।
৭. ০২ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
সিটিজি৪বিডি বলেছেন: দীর্ঘ কবিতা পড়তে কষ্ট হয়েছে।
৮. ০২ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১২
দুঃখবিলাস বলেছেন: প্রিয়তে করলাম তোমায় প্রেরণ
৯. ০২ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
সোমেশ্বর অলি বলেছেন: যীশূ , ধন্যবাদ।


সিটিজি৪বিডি , কষ্ট করে পড়েছেন, আমার শ্রম সার্থক হলো। সত্যি...
১০. ০২ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
সোমেশ্বর অলি বলেছেন: দুঃখবিলাস,

এ যে আমার সৌভাগ্য। ভালো থাকবেন...
১২. ০২ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
সোমেশ্বর অলি বলেছেন: সেজুল হোসেন , ধন্যবাদ।
১৩. ০২ রা জুলাই, ২০০৮ রাত ১০:৪৬
মুনমুন বলেছেন: আমার কাছে কিন্তু চমৎকার লেগেছে সোমেশ্বর আলী। কিপ ইট আপ।
প্লাস++++++++++
১৪. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ১:২৯
শামস শামীম বলেছেন:
মেঘের কোলে ভালই আকছেন সোনারোদ দুপুর


এক সময় সব উড়ুক্কুদেরই সাহসী সাইনবোর্ডের নিচে দাড়াতে হয়।
১৫. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:৪৬
শরিফ রনি বলেছেন: দীর্ঘ কবিতা আর সুদীর্ঘ বর্ণনায় আমি ভেসে গেছি দিগন্তের অন্যপ্রান্তে। শুনতে পাচ্ছি ইভের আর্তনাদ.....
১৬. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৬
সোমেশ্বর অলি বলেছেন: মুনমুন +শামস শামীম + শরিফ রনি , ধন্যবাদ- দীর্ঘ কবিতার দীর্ঘ সফরে সঙ্গী হবার জন্য,,,
১৭. ০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
বেবি রহমান বলেছেন: রমণী কোথাও বর্তমান নেই
কারণ সভ্যতা বলতে মানুষ
ইতিহাস বোঝে
পুরুষ লেখক
নারী মানে অতীতের কোনো ডোবা
................................................

হ্যা ঠিকই বলছেন ব্যাদনার কথা...
১৮. ০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
সোমেশ্বর অলি বলেছেন: বেবি রহমান,
ধন্যবাদ। বেদনাকে ব্যাদনা বলে কি বোঝাতে চেয়েছেন...?
১৯. ০৩ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
প্রান্তজাকির বলেছেন: কবিতা এমনিতে বুঝিনা। তার ওপর ম্যারাথন...............!
ভাবছি ইপিসড আকারে পড়বো। আমার অদক্ষতা ক্ষম গুরু........!
২০. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১১:১৪
সোমেশ্বর অলি বলেছেন: আমার অদক্ষতা ক্ষম গুরু.......
২১. ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১২:২৯
তারিক টুকু বলেছেন: বেশ ভালো লাগলো অলি।
২৩. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১৯
শাহাবুিদ্দন শুভ বলেছেন:
অনেক লম্বা কবিতা পরে পুরটা পড়ে নেব।
২৫. ০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১১
কাজী গোলাম রাব্বানী বলেছেন: কবি বন্ধুবর এগিয়ে যা,,,,,,,,,,,,,,
২৬. ০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
সোমেশ্বর অলি বলেছেন: চলছেই তো। তোর ছবিটা এতো হাস্যকর কেন?
২৯. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
মুয়ীয মাহফুজ বলেছেন: মোটামুটি দীর্ঘ কবিতা বোধহয় একে বলা যায়...
অনেক ভালো লেগেছে।
অন্য অর্থে বলা যায় খুবই ভালো লিখেছেন সোমেশ্বর।


ধন্যবাদ।
৩০. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
সোমেশ্বর অলি বলেছেন: এ কবিতাটা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত। এর পেছনে সময় দেয়া, কাটাকুটি, শিরোনামবদল ইত্যাদি করে করে বহুদিন গেছে। আর কোন কবিতায় এমন সময় দেয়া হয়নি। ফলে এটি ভালো লেগেছে শুনলে একটু বেশিই আন্দোলিত হই । ধন্যবাদ কবি- মুয়ীয...
৩১. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩৩
আলী প্রাণ বলেছেন: 'কবিতারা এভাবে ক'জনার হাতে ধরা দেয়!!!

খুব ভালো লাগলো আপনার লেখাটি.... অসাধারণ বললে কম হবে....
৩২. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৮
সোমেশ্বর অলি বলেছেন: আমি ধন্য। আপনাকে আমার ব্লগে স্বাগতম...
৩৩. ০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
পান্থ বিহোস বলেছেন: হেই মিয় অলি, কিছু কথা বল... অতো লম্বা করছেন কেন? প্রথম সাত লাইন পইড়া তো মনে হইছিলো জটিল লাইন... কিন্তু শেষে তো বিরক্ত হয়া গেলাম। ....
৩৪. ০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
সোমেশ্বর অলি বলেছেন: এ কবিতা অস্থির পাঠকের ভালোই লাগবে না- যারা দৌড়ের ওপড় কবিতা পড়ে, পৃথিবীর কোন কবিতাই তাদের ভালো লাগবে না। আপনাকে ধন্যবাদ যে, সাত লাইন তবু পড়েছেন...।
৩৫. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫৪
অশোক দেব বলেছেন: লেখাটা আমার ভাল লাগল।তবে দৈর্ঘের কারণে কোথাও কোথাও শিথিল
৩৬. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৯
সোমেশ্বর অলি বলেছেন: দাদা, ধন্যবাদ। মন্তব্য যথার্থই। দীর্ঘ কবিতায় এ দুর্বলতা মানতে আপত্তি নেই। তবে আমার চেষ্টা ছিল অক্লান্ত...
৩৭. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৫
হুমায়ূন সাধু বলেছেন: জব্বর হইছে!!!!!!!!!!! অলি ভাই,
তির্যক।
৩৮. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩০
সোমেশ্বর অলি বলেছেন: আপনার ধৈর্য্য আছে ভাই। এতো ব্যস্ততার ভিড়ে নাদানের কবিতা পড়েছেন আবার মন্তব্যও করেছেন, আমি আনন্দিত হে....
৩৯. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩৪
কৌশিক বলেছেন: মন্তব্যকারীদের জবাব দেয়ার জন্য মন্তব্যের নিচেই একটা অপসন আছে জবাব দিন। সেটা ক্লিক করে প্রতিউত্তর দিলে আপনি যার মন্তব্যের উত্তর দিচ্ছেন সেটা পাশাপাশি থাকবে। পড়েও আরাম।

কবিতা গেছে ফেভারিটে।
২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: তাই! এতে বার বার নিজের ছবি দেখার বিড়ম্বনা ঘুচবে। কবিতাটি ফেবারিট করেছেন বলে ধন্যবাদ। আছেন তো ভালো?

৪০. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪১
কৌশিক বলেছেন: হ্যা ভালো আছি নিজের চেষ্টায়। আপনার খবর কি?
৪১. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪৯
মুহিব বলেছেন: আমারও ভাল লাগল
২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ, মুহিব...

৪২. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৯
ইউনুস খান বলেছেন: এইডা কি আগেও দিছিলেন।
২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: জ্বি। কয়েক মিনিটের জন্য প্রথম পৃষ্টায় ছিল।সেদিন ঝামেলা হয়েছিল। তার কিছুদিন পর আবার পোস্ট দেয়া...

৪৩. ২০ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
নিঃশব্দ শিশির! বলেছেন: সব নারী আর পুরুষ!
অথবা
পুরুষ নারী

সবই ১১১১১১১১১১১১১১
এক
ভালো লাগলো যদিও একটু দীর্ঘ এই যা১
২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: এই যা...

৪৪. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৫০
দাউদ রনি বলেছেন: অলি,
এই দীর্ঘ কবিতাটি আমি আগেও পড়েছি... আবারও পড়লাম... এবং যথারীতি আমি দ্বিতীয়বারের মত মুগ্ধ হলাম।
আমার ভালো লাগছে এই ভেবে, এ কবির সঙ্গে আমার ব্যক্তিগত পর্যায়ে জানা-শোনা আছে। আজ থেকে ১০ বছর পর হয়ত এ কবির সঙ্গে আমার পরিচয় থাকবে বলে আমি নিজেকে ধন্য মনে করব।
....... এটা নিতান্তই একটি অকপট সত্য ভাষণ।
যুগ যুগ জিয়ো বাছা....
৪৫. ২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
জুয়েল মোস্তাফি. বলেছেন: অলি শেষ করতে পারলাম না। শেষ করে মন্তব্য করবো
২৯ শে জুলাই, ২০০৮ রাত ৮:০৭

লেখক বলেছেন: ভাই কোন অন্যায় করলাম? হু?

২৯ শে জুলাই, ২০০৮ রাত ৯:১৬

লেখক বলেছেন: হুমম২

৪৮. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৭
প্রান্তজাকির বলেছেন: আস্তে ধীরে তোমার কবিতার ভেতরে প্রবেশ করলাম অবশেষে! আর বের হতে ইচ্ছে করে না । কী করি বলতো গুরু?
৪৯. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫৯
সোমেশ্বর অলি বলেছেন: ভাবনায় পড়ে গেলাম হে পাঠকবর!
৫০. ৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১৩
নিহন বলেছেন: অলি ভাই জাক্কাচ লেগেছে
৩১ শে জুলাই, ২০০৮ রাত ৮:০২

লেখক বলেছেন: ঠিক্কাসে...

৫১. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯
সুতরাং বলেছেন: ওলি, বেশ বড় কবিতা লিখেছেন। পড়লাম। স্নানঘর নিয়ে এই অধমেরও একটা কবিতা আছে। যাহোক, আপনার কবিতাটি ভালো লাগলো।
৫২. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০১
সুতরাং বলেছেন: অলি, আমার ভুল করে আপনার নাম 'ওলি' লিখে ফেলেছি। স্যরি।
৫৩. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৯
সোমেশ্বর অলি বলেছেন: ঠিক আছে। আপনার কবিতাটা দেখার্ আশা থাকলো।
৫৪. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৩২
আমি ও আমরা বলেছেন: সুন্দর কবিতা বেশ ভালো লাগল।
১১ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: স্বাগতম। মন্তব্যের জন্য ধন্যবাদ থাকলো...

৫৫. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৩
পান্থ বিহোস বলেছেন: হেই মিয় অলি, কিছু কথা বল... অতো লম্বা করছেন কেন? প্রথম সাত লাইন পইড়া তো মনে হইছিলো জটিল লাইন... কিন্তু শেষে তো বিরক্ত হয়া গেলাম। ....



আমি কিন্তু পুরাটা পড়ছি। মনে হইলো প্রথম সাত লাইন কবিতা, পরেরটা বোনাস (মানে ফ্রি)........... কেমন যাচ্ছে দিনকাল.. নতুন কবিতা কই?
৫৭. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৮
ইমরান খান ইমু বলেছেন: ভালো লাগলো...অনেক...ধন্যবাদ
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: ধৈর্য ধরে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ...

৫৮. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৮
প্রভাৎ ঋষি বলেছেন: কবি ... ভালো লেগেছে ... অনেকগুলো একক পংঙ্কতি নিয়ে একটি দীর্ঘ কবিতা ...

এক কিন্তু একা না ............. মজার ...
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: মন্তব্য সানন্দে গৃহীত। ধন্যবাদ।

৫৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৭
মির্জা ইকবাল হাসান বলেছেন: "আজ কেন নগরের পর নগর বিলীন
পৃথিবীতে কেন ঈশ্বর বাঁচে না
এই রহস্য খুলতে পারে রমণীর নাভি "

কবি, অসাধারণ হয়েছে!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৩

লেখক বলেছেন: মেনেছি। ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে আবারো স্বাগতম...

৬০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০১
ষড়ৈশ্বর্য মুহম্মদ বলেছেন: অনেক ভালো লাগল। দীর্ঘ এই কবিতা পড়ে আমার আয়ু বেড়ে গেছে। কবিকে অনেক অনেক ধন্যবাদ।
৬১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১০
সোমেশ্বর অলি বলেছেন: ষড়ৈশ্বর্য মুহম্মদ, আপনার মূল্যবান সময়টা বৃথা যায়নি ভেবে আমি কৃতার্থ। ভালো তো সব?
৬২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪২
আন্দালীব বলেছেন: কি খবর?

আপনার ঘুম ভাঙ্গুক...
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: খবর আর কি, ঘুম ভাঙছেই না।
কিছুই লিখতে পারছিনা।
নিজেকে অথর্ব মনে হচ্ছে।
আপনি ভালো তো?

৬৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫২
অন্যমনস্ক শরৎ বলেছেন: এবং এখনো শেষ হচ্ছে না। দীর্ঘের লোক পাওয়া গেল, ভালো। সংরক্ষিত।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: কবিতা সংরক্ষণের জন্য আমি কৃতার্থ। ধন্যবাদ, অন্যমনস্ক শরৎ ...

৬৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭
পাপী বলেছেন: খাইসে এতো বিশাল!
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৯

লেখক বলেছেন: ..........!

৬৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৯
আমি ও আমরা বলেছেন: কবিতার সুখ বোধ করি মানুষের মনের অবস্থানের উপর নির্ভর করে। এর আগেও দেখে গিয়েছিলাম লিখাটা। আজ আবার এলাম অনেক অনেক অনেক দিন বাদে। প্রীয় পোষ্টে নিলাম। সেই সাথে আপনাকেও।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৪

লেখক বলেছেন: কবিতা সংরক্ষণের জন্য আমি কৃতার্থ। ধন্যবাদ....

১৩ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: তুমিও জব্বর মন্তব্য দিছো...

৬৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০১
খোমেনী ইহসান বলেছেন: এক কিশোরের অভিমানের অত্যাচারে মনটা খুব খারাপ যাচ্ছিলো। এই কবিতাখানি পড়ে খুব ভালো লাগছে। যতোদূর জানতাম ভালোই করেন। এতো ভালো করেন জানতাম না। সোমেশ্বর যুগ যুগ প্রবাহমান থাকুক।
৬৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯
সোমেশ্বর অলি বলেছেন: খোমেনী ইহসান,thanx...
৭০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৭
হায়দার কািরগর বলেছেন: অনেক ভাল লাগলো।

শুভেচ্ছা কবি।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।

৭১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৩
এরশাদ বাদশা বলেছেন: বাপরে বাপ!! এ যে রীতিমতো রিসার্চ!!!!!!!!!!!!

অলি ভাই; আপনার জবাব নাই! এটাকে দীর্ঘ বলার কোন যৌক্তিকতা খুঁজে পেলাম না। আমার তো মনে হলো, শুরু না হতেই শেষ!!

অঅঅঅআসাধারন!!!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: আমারও মনে হয়- আরো কিছু দূর হাঁটলে মন্দ হতো না। বরং আরো কিছু বাঁকের খবর পাওয়া যেত। সব মিলিয়ে হয়নি। তবে আপনার কাছে কবিতাটি '' অঅঅঅআসাধারন!!!!! '' মনে হয়েছে জেনে ভালোই লাগছে।

ভালো থাকুন...এরশাদ বাদশা ...

৭২. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১০
প্রণব আচার্য্য বলেছেন: সেই যে কবে কবিতাটি দিলেন...


নতুন কবিতা কি পাবো?
০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: দাদা, লিখতে পারছিনা।
আপনার খবর কি?

৭৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩০
মৈথুনানন্দ বলেছেন: আপনিও দেখি অশোক্দেবের মতো চানঘরে গান গান! ;)
৭৪. ০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২২
মুক্তি মণ্ডল বলেছেন: ভাল লাগলো কবিতাটা।
৭৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৫
মোর্শেদ শেখ বলেছেন:
ভাইজান
লম্বাটা আসলেই একটু বেশি এই সময়ের জন্য।
অন্য কথায় ভালো লাগছে বেশ...
১৩ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ হে গল্পকার...

৭৬. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: এটা কি কবিতা শুধু?
নাকি একটা দীর্ঘ জার্ণি?
ট্রেনের জানালার পাশে বসে বাইরের দিকে তাকালে যেমন করে দৃশ্যপট পাল্টায় দ্রুত.........
আর ভালোলাগাগুলো বিস্তার লাভ করতে থাকে......।
তেমন লাগলো।
ভালো অনেক লেখা পড়া বাকি।
আপনার ব্লগবাড়ি আসবো আবার ও....প্রায়শই।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
৭৭. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৩
সোমেশ্বর অলি বলেছেন: sagotom. aapnar gochalo montobbo aamake onupranito korbe...
৭৮. ১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০২
সৈ ক ত হা বি ব বলেছেন: প্রিয় অলি, তোমার গতি আর লম্বা দৌড় দেখে মুগ্ধ হয়েছি। এর মধ্যে যেমন অনেক সম্ভাবনা আছে, সমস্যাও আছে। কিন্তু যা ভালো লাগল, তা হচ্ছে তোমার সপ্রাণতা ও সারল্য। এটা কবিতার জন্য খুব জরুরি বলে মনে করি।
আশা করছি, তোমার কাব্যভ্রমণ অনেক দীর্ঘ হবে, তোমার এই দীর্ঘ কবিতাটির মতোই।
ভালো থেকো।
১৩ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: প্রিয়, সৈ ক ত হা বি ব (ভাই),

সপ্রাণতা আছে জেনে ভালো লাগছে। আপনার গঠনমূলক মন্তব্যটাই দরকার ছিল। সমস্যা- সম্ভাবনা তো থাকবেই। ভালো থাকুন।

৭৯. ২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
নাজনীন খলিল বলেছেন: অনেক দেরীতে হলেও কবিকে অভিনন্দন জানাই। চমৎকার কবিতা।
৮০. ২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
সোমেশ্বর অলি বলেছেন: নাজনীন খলিল,
aami aanondito. thanx
৮১. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৮
সবাক বলেছেন: সোমেশ্বর...

আমি মুগ্ধ


প্রিয় পোস্ট
৮২. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৯
সবাক বলেছেন:


plz give me a mail
২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: সবাক, কিসের মেইল? প্রিয় পোস্ট করার জন্য কৃতার্থ...

৮৩. ২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২১
সবাক বলেছেন:
একটি বিষয়ে জরুরী আলাপ আছে।
২৩ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: তাই হোক...

৮৪. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৪
আইরিন সুলতানা বলেছেন: ০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:১৬

এরপর আর কোন পোস্ট নেই কেন !!!!
২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: খুবই যৌক্তিক প্রশ্ন...

৮৫. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩১
প্রবর রিপন বলেছেন: আর প্রেমিকের কাঁধে তুলে দাও
পৃথিবীর সব জঞ্জাল.......

নাও আমাকে নাও আমিই তোমার কাধে প্রথম জঞ্জাল
হিসেবে উঠতে চাই।
যদি না নাও তবে আমিই তোমাকে জঞ্জাল ভেবে খুন করবো।

সৃষ্টির শুরুতে ঈশ্বর যখন লিঙ্গভেদ করছিল
তখন তাকে আমি সাবধান করেছিলাম
১ ভেঙ্গে যে ২ করছো , এরা শেষে সেই ১ এর(নিজের)
আত্ম রুপে
মুগ্ধ হয়ে আগুনের প্রেমে আত্মধংসের জন্য
নিজেদের দিকে বাড়িয়ে দেবে প্রিয়তম ছুরি



ভালো লাগলো আপনার কবিতা


আর আমি আবার আমার ব্লগ বাড়িতে নিওমিত
বেড়ায়ে যায়েন একবার

২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: শুভবার্তা। আমি সব সময় অনিয়মিত...
আসছি

৮৬. ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৯
সুতরাং বলেছেন: ঐ মিয়া, নতুন লেখা কই?
২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: ঐ মিয়া, নতুন লেখা নাই।

৮৭. ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০১
আজহার ফরহাদ বলেছেন: অলি বারবার ফিরে আয়।

নতুন লেখা কই?
৮৮. ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
সোমেশ্বর অলি বলেছেন: আমারও একই প্রশ্ন- অলি, নতুন লেখা কই?
৮৯. ২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৩
মুকুল _মল্লী বলেছেন: 'পুরুষের বাড়ি সেতো রমণীর ঘর'

পুরা কবিতাটাই অসাধারণ মনে হয়ছে।

ভালোথাকবেন আর এমন কবিতা মাঝে মাঝে উপহার দিবেন---------
২৮ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকুন...

৯০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
আফরোজা সোমা বলেছেন: ভাল্লাগলো।
শুরুটি খুব সুন্দর। তারপর কবিতাই টেনে নিয়ে যায়..অনেক দূর..
কিন্তু কবিতার শেষটায় কেমন যেনো ...পুনরাবুত্তি মনে হয়েছে..মনে হয়েছে শেষটায় এতবেশি না হলেও কমতি ছিলনা...
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: বিষয়টিই বোধহয় পুনরাবৃত্তির, তাছাড়া দীর্ঘ কবিতার ক্ষেত্রে এ অভিযোগ আমি এড়াতে চাই নাই বা হয় নাই...

সোমা, মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯১. ০১ লা মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
সালেহীন শিপ্রা বলেছেন: কারন তো ব্যাখ্যার জন্যই
হলোই বা পুরুষের প্রেম কামরুপকামাখ্যা
নারী কি শিখে নেয়নি ৬৪ কলা?
৯৩. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ২:১২
সুদীপ চৌধুরী বলেছেন:
============
এতোদিন কোথায় ছিলো এই কবিতা এবং কবি?
ভালো লাগলো।
৯৪. ৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
জানতাম
"অলি বারবার ফিরে চায়..........."
কোথায় এই বাগানের অলি?

শুভেচ্ছা।
ভালো থাকা হোক।
৯৫. ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১১
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: চমতকার এক দীর্ঘ ঘোর উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ অলি। অনেক অনেক ভালো লাগলো। +

Click This Link

যেও, পড়ে জানিও। শুভকামনা।
৯৭. ২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪১
কাজল রশীদ বলেছেন:
পুরাণ গীত নতুন সুর, আনেক সময় ভালো লাগে।
৯৮. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫২
খোমেনী ইহসান বলেছেন: কবি আপনের আর কোন কবিতা কেন পোস্ট করছেন না।

আপনার সাম্প্রতিক যাপন জানতে চাই।
৯৯. ১৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৩
হাসান মাহবুব বলেছেন: purata porinai. tobe kichudur poirai buzjhchi ze zinish hoise ekkhan.+++
১০০. ২৬ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
রাগ ইমন বলেছেন: সেই রকম কবিতা ! না পড়লে বিরাট বঞ্চনা হইতো ! অন লাইনে আসার জন্য ধন্যবাদ । নাম না দেখলে পোস্টে ঢুকতাম না , পড়াও হইতো না । ঃ)

কেমন আছো ?

---------------------------

এইটা পড়তে পারো ইচ্ছে হলে ।
Click This Link
১০১. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
স্বপ্নকথক বলেছেন: সুগন্ধ ছড়ালে বোঝো
আশপাশে কোথাও চলছে
সহবাসের প্রস্তুত।
১০২. ১১ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৩
রৃষী বলেছেন: ঘোর লাগানো।
১০৩. ১১ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৭
সুবিদ্ বলেছেন: নিশ্চয়ই সুখপাঠ্য........আর আমার মতোন যারা দীর্ঘ কবিতার ভক্ত, তাদের জন্য একেবারেই খাসা........মাঝে মাঝে আরেকটু ধাক্কা আশা করছি পরের দীর্ঘ কবিতাগুলোয়

শুভকামনা
১০৪. ১৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
সাইমুম বলেছেন: অলি মিয়া, কেমন চলছে দিনকাল?
১০৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১০
সরল মানুষ বলেছেন: দ্যাখ উলঙ্গ পুরুষে
শিল্প সভ্যতার কতো দাগ
নারী বিবস্ত্র হলেই বৃষ্টি আসে




অবাক হলাম !!!


..............................ভাল থাকবেন।
১০৬. ২৯ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৮
সকাল রয় বলেছেন:


সুসং দূর্গাপুর
মনে হয়.....................
কবিতা সুখপাঠ্য
১০৭. ০৩ রা জুন, ২০১০ রাত ৯:৫৭
আলী প্রাণ বলেছেন: অন লাইনেই তো আছেন, লেখা দেন না কেন?
১০৮. ১৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
নষ্ট কবি বলেছেন: খুব ই ভালো লাগলো.....
১০৯. ০৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫৭
ইন্দ্রজিৎ সরকার বলেছেন: হুম, দীর্ঘ অনুসন্ধান শেষে জনতার মঞ্চে এস দাঁড়ালেন কবি! পাঠ করলেন তার অসাধারণ কবিতাখানি! অভিবাদন।
একটু বেশি মাত্রায় কামাক্রান্ত। অবশ্য নর-নারীর ইতিহাসে এর চেয়ে উল্লেখযোগ্য ঘটনা আর কী-ই বা রয়েছে। আমিও মাঝে মাঝে খুব...সর্বগ্রাসী আগুনের ভেতরে সেঁধিয়ে যেতে চাই।

জগতের সকল প্রাণী নারী হোক, আমি হব একমাত্র পুরুষ!
১১০. ৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৯
সোমেশ্বর অলি বলেছেন: : মন্তব্যের জন্য ধন্যবাদ সবাইকে...। নতুন লেখা নিয়ে আসবো এবার...
১১১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫০
অরুদ্ধ সকাল বলেছেন:
কবে আসবেন নতুন লেখা নিয়ে

 

মোট সময় লেগেছে ১.২৮১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কী আমার চে' বড়ো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই