somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

মানুষ

০৯ ই মার্চ, ২০১০ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচমকা হেসে উঠো মনে হয় অমানবীক বা পৈশাচিক
খরখরে চোখে আতংক নিয়ে তাকায় সবাই তোমার দিকে
অশরীরি কোন প্রভাব নাকি অতিরিক্ত পান!
দ্বিধানিত মানুষ ভাবতে চেষ্টা করে।
তুমি হাসো আপন মনে শতভাগ নিশ্চিত সুস্থতায়
তুমি ভাবছো- নারী এ শুধু তোমার অবমাননা নয়
এ শক্তির খেলা, বুদ্ধিমান ও হেরে যায় র্নিবোধ পুরুষের কাছে-
আর তুমি তো নিতান্তই অবলা মায়াবতী, স্নেহময়ী,
দুগ্ধধারায় বাঁচাও প্রজন্ম, জরায়ু চিরে উৎপাদন করো ফসল
আবাদের খামার আগলে রাখো দশভোজা দূর্গা।
করুণায় শিক্ত তোমার দুনয়ন নদীর বহমানতা
চুলেরধারা- ঝর্ণা সৌন্দর্য ছড়ায়,
তোমার দেহ সৌষ্টব পাহাড়ি বাঁক আদিম উত্তাপ
যেমন তুমি তৈরী হয়েছো ফুলের মতন সুন্দর।
তুমি সাবধান থাকো তবু
লকলকে লোলুপ জিব ছোঁয়ে যায় তোমাকে অজান্তে
দগ্ধতায় পুড়ায়; দেহ মন ঘৃণায়
এজন্য কী তুমি দায়ী নারী! তুমি দায়ী?
অট্টহাসিতে ভাঙ্গ তুমি আপন ভাবনায়
রমনী তুমি নম্র এবং সহজ অবদমিত হওয়ার জন্য ।
জোয়ান অব আর্ক, খনা বা ফ্রিদা কাহলো,
দীপ্ত আলোর ইশারায় জ্বলে ছিল যাদের চোখ
বেগম রোকেয়া, ইলামিত্র বা জাহানারা ইমাম
কে পেয়েছে মুক্তি সহজ গতিময়তায় আপন মহিমায়?
অথচ নির্বোধ পুরুষ ভেঙ্গে দিল ট্রয়নগরী
হেলেনের সৌন্দর্যে আপন আনন্দে।
আপনমনে হাসো মানবী তুমি
ওরা তো ছাড়ে না সত্যদ্রষ্টা পুরুষকেও-
সক্রেটিস বা গ্যালীলিও অতি সচেতন,
সত্য আবিষ্কারের জন্য মৃত্যুবরণ দূর্দান্ত অত্যাচারে-
হেমলক বিষ পান করতে হলো যেমন
ওরা তবে মানুষ ছিল, তোমার মতন নারী বা পুরুষ নয়।
তুমি নিজেকে ভাবতে পারো যিশু
ক্রশ বিদ্ধ হয়ে আছো গৃহে নেমে আসবে আসমান থেকে
সুসময় ডাক দিলে অপেক্ষায় থাকো নারী।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৫২
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×