নভেম্বর শুরু হতে না হতে দেখা যায় বিভিন্ন মল,প্লাজার সামনে লাল লাল পপি ফুল ট্রেতে সাজিয়ে সেই ট্রে গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফেরত বয়স্ক সৈনিক বা নতুন প্রজন্মের তরুণ অত্যন্ত বিনম্র ভাবে। এক বা একাধিক ফুল সাধ্য মতন সাহায্য দিয়ে কিনে কোট, জ্যাকটে এ সেটে রাখছেন, যে যার পছন্দ মতন। নভেম্বরের এগার তারিখ, এগারটার সময় সমস্ত শহর নিরবতা পালন করে এক মিনিটের জন্য। ১৯১৮ সালরে ১১ মাসরে ১১ তারখি ১১টার সময় প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তী ঘোষনা করা হয়। যুদ্ধে নিহত নয় মিলিয়ন সৈন্যের স্মরণে রিমেম্বার্নস ডে এভাবইে পালিত হয়।
খুব ভালো লাগে দেখতে অসংখ্য লোকের জামায় আটা লাল পপি কাউকে বাধ্য করা হয় না এই ফুল পরতে যারা এই কাপড়ের ফুল বিক্রি করেন তারা শুধুই স্ট্যাচুর মতন দাঁড়িয়ে থাকেন ট্রেতে ফুল সাজিয়ে গলায় ঝুলিয়ে, কেনার জন্য একটি কথাও বলেন না। নিজের আবেগে ভালোলাগায় প্রায় প্রত্যেকে একটি লাল পপি সেটে রাখেন নিজের জামায়। ১১/১১ তারিখ ১১টার সময় বিভিন্ন যুদ্ধ স্মরণিয় মেমোরিয়ালে নিজের গায়ের ফুলটি উৎর্সগ করতে হয়। অনেকে অবশ্য না জানার কারণে সারা মাস ধরে পরে থাকেন লাল পপি।
সরকারি ভাবে ফুলের তোড়া দেয়া হয় এই সময়ে যুদ্ধ স্মরণিয় বেদীগুলোতে পপি ফুলটি সিম্বল হিসাবে ধরা হয় রিমেম্বারনস ডের। ফ্লান্ডার ফিল্ড নামক যুদ্ধ ক্ষেত্রে অসংখ্য মৃত সৈনিকের লাল রক্ত পপির লাল রঙে ধারণ করা হয়েছে।
কানাডার বিখ্যাত কবি ল্যাফটনেন্টে র্কনলে জন ম্যাক ক্যারী (১৮৭২-১৯১৮) ..ইন ফ্লান্ডার ফিল্ড নামে একটি কবিতা যুদ্ধ মৃতদের স্মরণে লিখে নিজেও বিখ্যাত হয়ে আছেন,কবিতাটিও স্মরণিও হয়ে আছে রিমেম্বার্নস ডের স্মরণে কবিতাটি ৮ ডিসেম্বর ১৯১৫ তে প্রথম ছাপা হয়। কবিতাটির ভাবধারা এরকম যে সারি সারি মৃতদহ শুয়ে আছে বিশাল প্রান্তর জুড়ে তাদের স্মরণে সারি সারি পপি ফুল ফুটে আছে যুদ্ধে নিহতদের আত্মার শান্তি ভালোলাগায় ভরিয়ে দিতে অপরূপ অপার্থিব এক প্রাকৃতিক প্রার্থনা যেন মৃত দেহের সারি আর লাল পপির সারির মাঝে।
যুগে যুগে যুদ্ধ এসেছে নিগৃহিত হয়েছে সাধারণ মানুষ। স্বাভাবিক জীবনধারা বদলে গেছে মানুষের কষ্ট যুদ্ধের কারণে অবর্ননিয়। নিয়ম র্নিধারিত হয়েছে যুদ্ধ না হওয়ার জন্য শান্তির পক্ষে তবু আজও প্রাণ হারাচ্ছে দেশে দেশে মানুষ যুদ্ধ। উৎকন্ঠা উৎবিগ্ন চোখের জলে ভাসছে স্বজন। শিউরে উঠে মানুষ ভয়ংকর আতংকে যুদ্ধের ভয়াবহতার স্মরণে এটম, নাপাম বোমের ভয়াবহতার প্রতিবাদের ঝড় তুলে শান্তি প্রিয় মানুষ। আজও কি যুদ্ধ থেমেছে পৃথিবীর বুকে? প্রতিটি মানুষ এই পৃথিবীর আলো হাওয়ায় জীবন যাপনের অধিকার নিয়ে জন্ম গ্রহণ করে অথচ তাদের বাঁচার অধিকার হরণ করছে সবল স্বার্থ সন্ধানি কিছু মানুষ। ভুলে যাক হিংসা, ভুলে যাক হানাহানি মানুষ হাসুক শান্তির করুণাধারায় লাল পপির উজ্জ্বল হাসি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

