তোমার আবেদন, অনুভুতির মিশ্রণ ভর করে তোমার দেহে
তুমি প্রজাপতির মতন রঙ্গিন
তা যা বলেছো, ছড়িয়ে কী গেছে তোমার মাঝে,
প্রদিপ্ত আলো, আকাশের হাতছানী ?
হুম, সে আর বলতে,আমি উজ্জিবীত, তৃষ্ণা বেড়ে যাচ্ছে
জলপান করো শীতল হও
জীবন এখানে কুয়াশা আমার নিঃশ্বাস জল,
তোমার কখনো একা লাগে না?
চারপাশ ভরপুর মাতাল আনন্দ ডুবে থাকি ভালোবাসার ভরা নদীতে
একা হবার সময় কই?
আজকের বাতাসে দূর পৃথিবীর ঘ্রাণ
অদৃশ্য বাজাচ্ছে বুনো গিটার আমি অবগাহণ করতে চাই।
কুড়ি বছর আগে হলে
হয়তো বা এক সাথে জলে বা আগুনে ঝাঁপ দিতাম।
আহা আগুন! ভাবতেই গা শিরশির করে উঠছে,
ইচ্ছে হয় শব্দের ডানা বেয়ে ছুঁই আফ্রোদিতি,
ভেনাসের মরাল গ্রীবায় রাখি হাত ।
পায়ে বাঁধা আগুন-শিকলে জড়িয়ে
চুম্বন দেই অধরে তোমার ।
এমন করো না, যাও ঘুরে এসো ছবির হাঁট থেকে।
সেখানে মাধবীলতা ধূঁয়ায় আচ্ছন্ন, থুতু দেই আমি থুতু দেই
ভালোলাগে না এমন আটপৌরে জীবন?
জীবন আশ্চর্য মরিচীকা এক, অপেক্ষায় থাকো
ঠিক পেয়ে যাবে,যা চাও একদিন।
উচাটন মন বন্য শুয়োর, উন্মাদ যেন জখমি মাতাল
ছিঁড়ে খেতে চায় এখনি এখনি ...অপেক্ষার কাল আর কতকাল?
ঘুম পাচ্ছে ..ঘু...ম...
দুচোখ জড়িয়ে আসছে ঘুম কতদিন ঘুমাই না
তুমি আমাকে বাহুতে জড়িয়ে রাখো আমি ঘুমাই
এই শোন ঘুমিয়েছো তুমি ...?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

