১.
শপথ আসমানের ঐ চাঁদকের
জ্যোৎস্নার আলোতে উদ্ভাসিত যে চাঁদনী রাতে।
শপথ সেই অসংখ্য তারকারাজীর
গ্রহ উপগ্রহের
অবারিত তোমার অনুগ্রহ,
নিজ কক্ষ পথে ঘুরছে যে।
তুমি সৃজিয়াছ আমায়, পূর্ণ জীব জাতি।
আরও শপথ, আদি পিতা আদমের
যাঁর হতে সৃজিলে মানব জাতিরে।
২.
রিযীক, করুণা
দিয়াছ অবারিত অনুগ্রহের বাসনা
জগতের মোহে কেটে যায় দিবা-রাত্র কোন আনমনে......
শপথ সকল অনুগ্রহের
অবারিত যা করেছ মানব জাতিরে
ভুল পথে এগিয়ে পা হয়েছি নিশাচর
আলো থেকে অন্ধকারে
আমি-ই সাক্ষী রইলেম আমার-ই পাপের।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



