বিশাল তার বাহিনী, কাহিনী।
যখন তখন লোকজনকে বিভিন্ন রসালো বাক্যে হাসাতে ওস্তাদ।
আশেপাশের লোকজনও তার প্রতি কথায় হুহা করে হাসে। যতটা না কৌতুকে তার চেয়ে বেশি ভিলেইনকে খুশি করতে।
ব্যক্তিগত জীবনে তিনি বিশাল বড়লোক। সারা দেশে তার ব্যবসার নেটওয়ার্ক।
তিনি যা কিছুর ব্যবসাই করেন না কেন সবই সাদা। তার বিশাল ইনকাম কিন্তু দলিল দস্তাবেজে কিছুই নাই। তাই তার ট্যাক্সও দেয়া লাগেনা!
একদিন এক বুকের পাঠা পুলিশ অফিসার আসলেন তাকে এক হাত দেখে নিবেন বলে। ভিলেইন আবার হুমকি ধামকিতেও বেশ ওস্তাদ। যেই তার রাস্তায় আসে তাকেই সরিয়ে দেওয়ার হুমকি দেয়!
তার দিকে অভিযোগ আসলে বলে, "টো টো! কারো সাধ্য নাই আমার নামে কিছু প্রমাণ করে।" ঐখানেও তার ক্লাউনগিরি!
অবশেষে নায়কের তথ্য-উপাত্যের ভিত্তিতে ভিলেইনের কোর্টে গমন। এর পরেরটা জানার জন্য মুভির সিক্যুয়েলের জন্য ওয়েইট করেন.....
^^^[এই স্পয়েলার The Untouchables (1987) মুভির আল-ক্যাপোন চরিত্রের অবলম্বনে রচিত, কোন রাজনীতিবিদের সাথে মিলে গেলেও মিলিয়ে নিতে পারেন^^^
*চরিত্রের/কাহিনীর প্রয়োজনে শিরোনামের সাথে মুভির নামের ব্যতিক্রম করেছি, এতে আমার ভুল ধরলেও ধরতে পারেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

