somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫-২৫ বছর বয়সীদের জন্য স্কেটবোর্ডিং, শুরু না করলে মজা কিভাবে বুঝবে? (৩০-৪৬ বাবা-মা'রাও দেখতে পারেন)

৩১ শে মার্চ, ২০১১ সকাল ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় আমাদের স্কেটিং এর শখ প্রায় সবারই থাকে। বাংলাদেশের পরিবেশ, অর্থনৈতিক অবস্থা, চালানোর মত পার্কের অভাবে আমাদের বেশিরভাগ মা-বাবা আমাদের স্কেটিং এ নিরুৎসাহিত করেন। তবে মনের মাঝে যদি ইচ্ছার বীজটা একবার রোপণ হয়ে যায় তখন ছয় বা ছাব্বিশ, যে কোন বয়সেই আপনি সুযোগ পেলেই আপনার ভেতরের ইচ্ছাটা বেড়ে উঠবে। আমার কথাই বলি, প্রাইমারি তে পড়ার সময়ই টিভিতে দেখে দেখে রোলারব্লেডের বাহানা ধরি, গ্রামে চালানোর জায়গা নাই বলে আব্বু আমাকে শান্ত করলেও আম্মুর কাছ থেকে ঠিকই ঝাড়ি খাইছিলাম হাত-পা ভাংবে এমন কথা বলে।

এবার কথা না বাড়িয়ে স্কেটবোর্ডিং এর বিষয়ে আসি। স্কেটবোর্ডিং একটা খেলা যেখানে নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতাই একজন স্কেটবোর্ডার করে, আর এক একটা ট্রিক আয়ত্ব করা একজন স্কেটবোর্ডারের কাছে কতটা খুশির সেটা শুধু সে'ই জানে। প্রথমেই যেটা লাগবে সেটা হল একটা স্কেটবোর্ড। সংক্ষেপে একটি স্কেটবোর্ডের উপরের কাঠের পাটাতনটা হল ডেক, গাড়ির এক্সেলের মত যে দুটা থাকে এবং আদতে এক্সেলের কাজ করে সেগুলোকে বলে ট্রাক। ট্রাকে চারটা হুইল লাগানো থাকে। ডেকের উপরে আরো একটা জিনিস থাকে সেটাকে বলে গ্রিপ। অনেকটা আমাদের রং-মিস্তিরা পলিসের জন্য যে ষিরিষ কাগজ ব্যবহার করে সেটার মতই। যে বোল্ট দিয়ে ডেক আর ট্রাক সংযুক্ত হয় সেগুলোকে বলে হার্ডওয়্যার।বুঝা গেছে জিনিসটা :D?



আরো একটা খুব আকর্ষণীয় জিনিস বাদ গেছে, সেটা হল গ্রাফিক্স। ডেকের নিচে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস প্রিন্টেড থাকে, সেটাই গ্রাফিক্স, আমার কাছে স্কেটবোর্ডে চড়ার আগ পর্যন্ত গ্রাফিক্সটাই সবচেয়ে মজা লাগে। দোকানের বেশিরভাগ গ্রাফিক্সই পছন্দ হয় কিন্তু......./:)



যেহেতু বিগিনারদের জন্যই আমি লিখছি, তাই একদম শুরুতে স্কেটিং এর সময় অবশ্যই হেলমেট, এলবো গার্ডস, নি গার্ডস পরতে হবে। অবশ্যই জুতা পরতে হবে এবং এমন জুতা পরা ভালো যেটায় এংকেল সুরক্ষিত থাকে। তবে এমন না যে অবশ্যই ডিসি'র মত দামি জুতা পরতে হবে। আমাদের দেশে চাইনিজ অনেক জুতা পাওয়া যায় কম দামের মধ্যে। স্কেটিং এর সময় জুতা পরবে পা বাঁচানোর জন্য, ফ্যাসনের জন্য নয় :)

এবার আসা যাক স্কেটবোর্ডের সাইজ বিষয়ে-
মিনি: এই সাইজের ডেক ৫ থেকে ১০ বছরের বাচ্চাদের জন্য প্রযোজ্য। অবশ্যই ডেকের সাথে মিনি ট্রাক জুড়তে হবে।
৭.৫": ১০ বছরের বড় বা ৫ফিট উচ্চতা থেকে ৫'৫" পর্যন্ত রাইডার রা এটায় স্কেটিং করটে পারবে।(এর বড়রাও পারবে, তবে তাদের পা ডেক থেকে বেশি বেরিয়ে যাবে বলে স্কেটবোর্ডে কন্ট্রোল টা কমে যাবে)
৫.৭৫" সবচেয়ে কমন স্কেটবোর্ড, ৫'৫" থেকে ৬ ফিট উচ্চতার সবার জন্য আদর্শ। যদি বোর্ডের সাইজ নিয়ে কনফিউজড থাকেন তবে নির্দিধায় এখান থেকে শুরু করতে পারেন।
৮.০"/৮.০"+:স্পেসাল ট্রিকস এর জন্য ব্যবহৃত হয়, ঐসব ট্রিকস কখনো শিখতে পারলে তবে এটা নিয়ে লিখব:P



এবার বলি কেমন মানের/দামের বোর্ড কিনবে(বা ছোটদের কিনে দিবেন)। ওয়েল, স্কেটবোর্ড ব্যপারটাকে খুব ছোট মনে হলেও মোটামোটি দামি। সুপারশপে/আমাদের স্টেডিয়ামের দোকানে যেসব ডেক পাওয়া যায় সেগুলো শুরুতে ব্যালেন্সিং, পুশ এবং রাইডিং শিখার জন্য ঠিকাছে। এরপর যখন বিভিন্ন ট্রিকস শিখতে চাইবে তখন হয়তো একটা ওয়াইল্ড স্টেপেই ডেক ভেঙগে যাবে। তাই একটু বড়দের জন্য ভালো ব্র্যান্ডেড ডেকই রিকমেন্ড করছি। আর ১০ বছরের নিচের বেবিরা সাধারণ বোর্ডেই প্র্যাকটিস করুক, ওলি করতে জানলে বাবা-মা নিজেরা উৎসাহি হয়েই বেটার স্কেটবোর্ড কিনে দিবেন, আমি নিশ্চিত।




তুমি যদি ১৩ বছরের নিচের কিড হও তাহলে পরীক্ষায় ভালো করার পর বাবা-মা কে বল একটা স্কেটবোর্ড কিনে দিতে। ১৩-১৮ হলে বলব টিফিনের টাকা বাঁচাও, অর্ধেক জমিয়ে আর অর্ধেক মা-বাবার কাছ থেকে চেয়ে নাও। ১৮ থেকে ২৫ এর কারো স্কেটবোর্ডিং এ আকর্ষণ থাকতে পারে বলে আমার মনে হয়না, অন্তত আমার মত পাগল কেউ আছে বলে জানিনা যে ২০ এর পর স্কেটিং শুরু করেছিল B-)

আহ! অনেক লিখে ফেলছি!
কিডস, তোমরা স্কেটবোর্ড হাতে পাওয়ার অপেক্ষা করছি। এরপরের পর্ব শুরু হবে বিগিনারদের জন্য খুব সহজে স্কেটবোর্ডিং শুরু করা থেকে B-)
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×