অসহায় জাতি মরিছে ডুবিয়া,জানেনা সন্তরণ,
কাণ্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি -পণ!
সকল ঈমানদার মুসলিম ভাইদের প্রতি আহ্বান করছি - প্রথম আলো বিষয়ক এই ঘটনা এখানেই ক্ষ্যান্ত দেয়া হোক। অপরাধিকে গ্রেফতার এবং বরখাস্ত করা হয়েছে। তারা তাদের উপযুক্ত শাস্তি পাবেই। তাই সেটা নিয়ে আমরা আর বাড়াবাড়ি না করি। আবার ব্লগেও কিছু বুদ্ধিপ্রতিবন্ধী বলে যাচ্ছে-এটা ছিল একটা শিশুতোষ কৌতুক! আরে বেটা, শিশুতোষ কৌতুক কি এই একটাই ছিল দুনিয়াতে? ওরাকি জানেনা, এইসব বিষয় খুবই স্পর্শকাতর? কৌতুকটি শিশুতোষ হতে পারে কিন্তু, " মুহাম্মদ বিড়াল" (নাউজুবিল্লাহ, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহিসসালাম এর কাছে ক্ষমাপ্রার্থী) এই রকম ঘৃণ্য শব্দ ব্যাবহার কোনমতেই শিশুতোষ হতে পারেনা। অনেকেই তুবড়ি ছুটাচ্ছেন, এই রকম কৌতুকতো ছোটবেলায় অনেক বলেছি,শুনেছি। আপনারা বলে এবং শুনে থাকতে পারেন কিন্তু এটা ছিল একটা লিখা, আর মুখের কথার চাইতে হাতের লিখার একটা আবেদন সবসময়ই বেশি থাকে যা অনেকের মনেই গভীর দাগ কাটতে পারে- এতকিছু বোঝেন উনারা এটা বোঝেননি? এটা কোন ভুল নয় যে দুঃখ প্রকাশ করলাম আর সব শেষ হয়ে গেল, এটা একটা পাপ, আর প্রত্যেক পাপেরই একটা শস্তি হওয়া উচিত। তবে তা যেন সীমার মধ্যে থাকে। ড্যানিশ এক পত্রিকা একবার এরকম একটা ঘটনার জন্ম দিয়েছিল। সাত সমুদ্র তের নদীর পারের দেশ বাংলাদেশেও তা নিয়ে প্রতিবাদ করা হয়েছিল। ডেনমার্কের ঐ ঘটনাকি আমাদের ২৩ বছরের এই শিশু আরিফ শোনেনি কখনও? ডেনমার্কের পণ্য বর্জন করায় তাদের শেয়ার সূচক শূণ্যের কোঠায় নেমে যায়নি? তারাকি ক্ষমা চায়নি? আর এটাতো খোদ বাংলার মাটিতে বসেই এহেন জাহিলি কর্ম কাণ্ড!!! তাতে প্রতিবাদ করায় আমাদের কিছু ব্লগারের হৃদয়ে চরম চোট লেগেছে!!এইসব ব্লগারের জ্ঞান আসলেই শিশুতুল্য।
চিরকাল এমন করেই কিছু ইসলাম বিরোধী বাপে তাড়ানো মায়ে খেদানো অকালকুষ্মান্ড জন্ম নেবেই। তারা যতই চিল্লাফাল্লা করুকনা কেন ইসলামের শক্তি কখনই দমে যাবেনা। ইসলামকে সুউচ্চে উঠানোতে এক অর্থে নিজের অজান্তেই কাজ করে যাচ্ছে এইসব উঁই পোকার দল! বলা বাহুল্য,উঁই পোকা জন্মান্ধ! "নাইন ইলেভেনের পর ম্যারিকাতে ইসলাম ধর্ম গ্রহনকারীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে"- অষ্ট্রেলিয়ান চ্যানেল এস বি এসের ' কারেন্ট আ্যাফেয়ার' এ একজন ম্যারিকান সমালোচকের এই প্রমানিত সত্য কথার পর এ ব্যাপারে আর বিশেষ কিছু বলার অপেক্ষা রাখেনা।
ইসলামের অবস্থান সব সময়েই সুউচ্চে। শান্তির এই ধর্ম বিরোধীদের পাল কে উপরের দিকে তাকিয়ে থুথু ফেলতে দিন, উপরে থুথু ছুড়ে মারলে সেই থুথু নিজের গায়ের উপরেই পড়ে! আমরা আবারো যাব সকল নোংরা ধুয়ে ফেলার পানি হিসেবে আল্লাহর কালাম নিয়ে তাদের কাছে, মেনে নিলে নিল নইলে নিজের থুথুর সমুদ্রে তাদেরকে স্নান করতে দিন। কোন একজন আরিফের অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত ধৃষ্টামীতে ইসলামের পশম পর্যন্ত নড়ানো যাবেনা জানি। কিন্তু তবুও যেহেতু আমরা মানুষ এবং ধর্মের ব্যাপারে খুবই স্পর্শকাতর তাই এধরণের নষ্ট কর্ম আমাদের মেনে নিতে খুবই কষ্ট হবে জেনেও আমি বলছি,যেন কোন প্রকার বাড়াবাড়ি না করা হয়। আমরা যতবেশি এটা নিয়ে তাদের কথার জবাব দিতে যাব ততবেশিই তারা বিকৃত এইসব কথা বলে তৃপ্তি পাবে, তাদেরকে এই তৃপ্তিটা পেতে না দেই। আইন চলুক তার নিজস্ব গতিতে। একেকজন গ্রেফতার আর বরখাস্তের প্রতিবাদ করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে, টপলিস্টে উঠার ধুম পড়ে যাচ্ছে। তাদেরকে ফেনা তুলতে দিন, টপে উঠতে দিন। নামের মাঝে 'রহমান' আর শেষে ' আহমেদ' লাগালেই মুসলিম হয়ে যায়না। এরকম ভাবে এরাও মুসলিমের বেশ ধারী সাক্ষাত শয়তান! শয়তানের সাথে তর্ক করে নিজের সময় নষ্ট করা বোকামি হবে। তারাতো এটাই চায়! তাই আসুন তাদেরকে তাদের মত পর্বতের পাদদেশে মাথা কুটে মরতে দেই। কেননা, মাথ দিয়ে পর্বত ঠেললে কেবল নিজের মাথাই ক্ষয় হবে সর্বংসহা পর্বতের তাতে কিছুই আসবে যাবেনা।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার,
আজ পরীক্ষা, জাতির অথবা জাতের, কাণ্ডারী হুঁশিয়ার!!
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।