somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেড়ার দু'পাশে হাজারো স্বজন

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঠাকুরগাঁও, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁটাতারের বেড়া ভৌগোলিক সীমা অতিক্রম করতে না দিলেও স্বজনদের সঙ্গে মিলনে বাধা দিতে পারেনি দুই বাংলার মানুষকে।

শুক্রবার দুপুরে ঠাকুগাঁওয়ের হরিপুর উপজেলার চাঁপাসার সীমান্তে দুই বাংলার কয়েক হাজার নরনারী সমবেত হয়েছিলেন স্বজনদের সঙ্গে মিলতে।

স্থানীয় জিউ কালী পূজা (পাথরকালী) উপলক্ষে প্রতিবছর এই বিশেষ দিনে এখানে হিন্দু স¤প্রদায়ের লোকজন মেলা উদযাপন করে।

মেলাকে ঘিরে প্রতিবছরই এখানে দুই বাংলার মানুষ জমায়েত হয় সীমান্তের ৩৪৬ নম্বর পিলার এলাকায়।

দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতে থাকে। এক সময় প্রায় দুই কিলোমিটার এলাকা কয়েক হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

প্রথম অবস্থায় দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী এপার ও ওপারের কাউকে সীমান্তরেখার কাছে ঘেঁষতে দেয়নি।

এক পর্যায়ে তারা মানুষকে আর দূরে ঠেকিয়ে রাখতে পারেনি। সীমান্তরক্ষী বাহিনী তাদের কাঁটাতার ঘেঁষে দু'পাশে জমায়েত হওয়ার অনুমতি দেয়।

বেড়ার দু'পাশ থেকে স্বজনদের মধ্যে আদান-প্রদান হয় নানা রকমের উপহার ও খাদ্য সামগ্রী।

পীরগঞ্জ উপজেলার দানাজপুর গ্রামের চৈতি (৪৫) এবার দেখা করেছেন তার মেয়ে বাসন্তী রাণীর সঙ্গে।

বাসন্তী থাকেন পশ্চিমবঙ্গের পানিদিঘী গ্রামে। ১৫ বছর পর মেয়েকে দেখে প্রথমে কান্নায় ভেঙে পড়েন চৈতি। পরে মেয়ে ও মেয়ে জামাইকে কাপড় ও মিষ্টি উপহার দেন।

ওপার থেকে আসা জয়পুরহাটের পূর্ণিমা জানান, ২০ বছর পূর্বে তার ছোট বোন পুর্মিলার বিয়ে হয় ভারতের আলিয়াগঞ্জ গ্রামে। এরমধ্যে আর দেখা হয়নি তাদের। দু'বোনের মিলনে দু'জনই আবেগাপ্লুত হয়ে পড়েন।

ওপারের মলিন চন্দ্র ১৫ বছর পর দেখলেন মা'কে। তারের ফাঁক দিয়ে তিনি মাকে মিষ্টি ও শাড়ি দিতে পেরে খুবই খুশি।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাঁপাসার ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার রেজাউল করিম বলেন, মিলনমেলার দু-দেশের কোন অনুমতি ছিল না। কাঁটাতারের বেড়ার দু'পাশে থেকে দু'পারের লোকজন কথা বলেছেন, খাদ্য ও উপহার বিনিময় করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩১ ঘ.
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×