somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরুতে ১৭ লাখ গ্রাহককে থ্রি-জি সেবা

২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চ থেকে ১৭ লাখ গ্রাহককে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) সেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক।

এ তথ্য জানিয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, থ্রি-জি সেবা দিতে গ্রাহকদের আলাদা সিম সরবরাহ করা হবে।

বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ জানিয়ে তিনি বলেন, মার্চের আগেই টেলিটকের গ্রাহক সংখ্যা আরো ১৮ লাখ বাড়বে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বড় বড় শহরের গ্রাহকরা থ্রি-জি সেবা পাবেন বলে জানান তিনি।

অন্য অপারেটররা বাজারে আসার আগেই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিটক আগামী মার্চ থেকে ছয় মাস পরীক্ষামূলক থ্রি-জি সেবা দেওয়ার অনুমতি ইতিমধ্যে পেয়েছে।

এদিকে গত বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ জানিয়েছেন, আগামী জুন মাসে থ্রি-জি লাইসেন্সের উন্মুক্ত নিলাম হবে।

এতে বেসরকারি অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল ও রবির পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানও অংশ নিতে পারবে।

থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহন সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব।

এ সেবা দ্রুত চালু করতে গত ৯ অগাস্ট সংশ্লি¬ষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘থ্রি-জির ঘোষণায় গ্রাহক বাড়ছে’

টেলিটক এমডি মুজিবর বলেন, আগামী ২৬ মার্চ থেকে গ্রাহকদের থ্রিজি সেবা দিতে টেলিটক পুরোদমে কাজ করে যাচ্ছে।

থ্রি-জি সেবা বিষয়ক ঘোষণার পর থেকে এর গ্রাহক সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।

প্রতিমাসে টেলিটকের ৫০ হাজারের বেশি সিম বিক্রি হচ্ছে জানিয়ে মুজিবর বলেন, “আগামী ফেব্র“য়ারি নাগাদ গ্রাহক সংখ্যা ৩০ লাখে নিয়ে যেতে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে।”

শুরুতে টেলিটকের সর্বোচ্চ ১৭ লাখ গ্রাহক থ্রি-জি সুবিধা পাবেন বলে জানান টেলিটক এমডি।

তিনি বলেন, ফেব্র“য়ারি নাগাদ ৩০ লাখ গ্রাহক হলে তাদের মধ্যে থেকে বিভিন্ন অফারের মাধ্যমে থ্রি-জি সেবা দেওয়া হবে।

“এ জন্য টেলিটকের মাকের্টিং বিভাগ বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে,” যোগ করেন তিনি।

থ্রি-জি সেবা দিতে আলাদা সিম সরবরাহ করা হবে জানিয়ে মুজিবর রহমান বলেন, “এই সিমে একইসঙ্গে টু-জি ও থ্রি-জি সেবা পাবেন গ্রাহকরা।”

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিটক আগামী বছরের ২৬ মার্চে পরীক্ষামূলকভাবে থ্রি-জি মোবাইল সেবা চালু করবে বলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজীউদ্দিন আহমেদ রাজু গত ৭ সেপ্টেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছিলেন।

প্রথমে বড় শহরে

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বড় বড় শহরের গ্রাহকরা থ্রি-জি সেবা পাবেন বলে জানান মুজিবর।

তিনি বলেন, মার্চের পর নেটওয়ার্ক আরো স¤প্রসারণ করে সারা দেশে সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

টেলিটকের নেটওয়ার্ক পরিকল্পনা সম্পন্ন হয়েছে জানিয়ে মুজিবর রহমান বলেন, সারা দেশে টেলিটকের আরো আড়াই হাজার বিটিএস (বেইজ ট্রান্সিভার স্টেশন) স্থাপন করা হচ্ছে।

বর্তমানে টেলিটকের ১৭৩০টি বিটিএস রয়েছে।

এছাড়া শুধু থ্রি-জি’র জন্য সারা দেশে ৭০০টি বিশেষ বিটিএস স্থাপন করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বলেন, এর পাশাপাশি ৫০০টি নতুন ট্রান্সমিশন রিসিভার ইকুইপমেন্ট স্থাপন করা হবে।

থ্রি-জি প্রযুক্তি চালু করতে অচিরেই মূল যন্ত্রপাতি দেশে পৌঁছাবে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/২১০৭ ঘ.
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×