somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিপাহ ভাইরাস (এনকেফালাইটিস থেকে বাচঁতে হলে জানুন)...............

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিপাহ ভাইরাস কি?

নিপাহ ভাইরাস একটি Emerging zoonotic ভাইরাস অর্থাৎ জন্তু থেকে মানুষে ছড়ানো ভাইরাস। ভাইরাসটি মস্তিষ্ক বা শ্বসনতন্ত্রে প্রদাহ তৈরীর মাধ্যমে মারাত্মক অসুস্থতার সৃষ্টি করে। এটি Henipavirus জেনাস এর অন্তর্গত একটি ভাইরাস।
নিপাহ ভাইরাস দ্বারা সৃষ্টরোগঃ

230px Hsv encephalitis নিপাহ ভাইরাস (এনকেফালাইটিস থেকে বাচঁতে হলে জানুন) | Techtunes

নিপাহ ভাইরাস দিয়ে এনসেফালাইটিস নামক মস্তিস্কের প্রদাহজনীত রোগ হয়। এই রোগটি হার্পিস ভাইরাস (herpes simplex), ফ্লাভিভাইরাস (Flaviviruses) সহ অন্যন্য ভাইরাস দ্বারাও হতে পারে। তবে আমাদের দেশে বর্তমানে নিপাহ ভাইরাস দিয়ে সংক্রমনের খবর পাওয়া যাচ্ছে।
ইতিহাসঃ

ভাইরাসটি প্রথম সনাক্তকরা হয় মালেশিয়ায় 1999 সালে শুকরের খামারে কাজ করা চাষীদের মাঝে। এ পর্যন্ত এ ভাইরাস দ্বারা 16 টি মহামারীর কথা জানা যায় যার বেশিরভাগই দক্ষিণ এশিয়ায়।

যেভাবে ছড়ায়ঃ

ভাইরাসটি মালেশিয়া ও সিঙ্গাপুরে শূকরের মাধ্যমে প্রথম ছড়িয়েছিল। আক্রান্ত শূকরের সংস্পর্স, তাদের লালা ও সংক্রমিত মাংশের মাধ্যমে এর বিস্তার ঘটে। বাংলাদেশ ও ভারতে বাদুরের মাধ্যমে রোগটি বিস্তার লাভ করে। আধা খাওয়া ফল ও খেজুরের রস যেগুলোতে সংক্রমিত বাদুর মুখ দিয়েছেল বা তার উপর প্রসাব করেছিল, তার মাধ্যমেই রোগটি বিস্তার লাভ করে বলে WHO এর সূত্র মতে জানা যায়। পরবর্তীতে রোগটি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে।
লক্ষণঃ

ভাইরাসে আক্রান্ত হবার পর কোনো লক্ষণ প্রকাশ ছাড়া ভাইরাসটি ৪-৪৫ দিন পর্যন্ত সুপ্তাবস্থায় থাকতে পারে। এরপর এটি এনসেফালাইটিস এর লক্ষন দেখায়। লক্ষণগুলো অনেকটা ইনফ্লুয়েন্জা জ্বরের মত। যেমনঃ

১. জ্বর
২. প্রচন্ড মাথাব্যাথা
৩. পেশীতে ব্যাথা
৪. বমি বমি ভাব
৫. আলো সহ্য করতে না পারা

এছাড়া অন্যন্য উপসর্গগুলো হচ্ছে-

- মাথা ঝিমঝিম করা (dizziness)
- ঘুমঘুমভাব (drowsiness)
- জাগ্রত/সচেতন অবস্থার পরিবর্তন (altered consciousness) সহ অন্যন্য নিউরোলজিক্যাল সাইন।

ডায়াগনোসিসঃ

* serum neutralization
* enzyme-linked immunosorbent assay (ELISA)
* polymerase chain reaction (PCR) assay
* immunofluorescence assay
* virus isolation by cell culture.

টেস্টগুলোর মাধ্যমে ভাইরাসটিকে সনাক্ত করা হয়।
চিকিৎসাঃ

সরাসরি নিপাহ ভাইরাস নিরাময়ে কোনো ওষুধ বা প্রতিষেধক ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি। রোগের লক্ষণ বিবেচনা করে চিকিৎসকগণ সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে থাকেন।
মৃত্যুর হারঃ

এলাকা ভেদে মৃত্যুর হার 40% থেকে 75% বলে WHO এর তথ্যসূত্রে জানা যায়।
প্রতিরোধক ব্যবস্থাঃ

যেহেতু এই ভাইরাসের জন্য কোনো প্রতিষেধক টিকা নেই, তাই প্রতিরোধক ব্যবস্থা হিসেবে-

১. বাদুর থেকে প্রাদুর্ভাবের ক্ষেত্রেঃ পাখি দ্বারা আধা খাওয়া ফল ও খেজুরের কাঁচা রস পান না করার জন্য ব্যাপক জনসচেতনতা তৈরী করতে হবে।
২. মানুষ থেকে মানুষে ছড়ানো প্রতিরোধেঃ আক্রান্ত মানুষের সরাসরি ফিজিক্যাল কন্টাক্ট এড়িয়ে চলতে হবে। রোগীদের ব্যবস্থাপনায় ডাক্তারদের/স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা গ্লাভস ও মাস্ক ব্যবহার করতে হবে।
৩. ভালোভাবে সাবান দিয়ে হাত ধোবার ব্যবস্থা করতে হবে যেন হাতের মাধ্যমে ভাইরাসটি না ছড়ায়।

বিস্তারিতঃ WHO এর ওয়েবসাইট

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×