খেলা নিয়ে উৎসবমুখর মিরপুর স্টেডিয়াম......................
০৪ ঠা মার্চ, ২০১১ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলাকে কেন্দ্র করে উৎসব চলছে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলের খেলোয়াড়রা ইতোমধ্যে মাঠে এসেছেন। দর্শকদের ঢোকাও শুরু হয়েছে।
বি গ্র"পের খেলায় শুক্রবার বেলা আড়াইটায় মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের আগের দুই খেলায় দুই দলই একটিতে জয় পেয়েছে। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য তাই দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ এ খেলা।
সকাল ১১টায় গ্যালারি খুলে দেওয়া হয়। খেলোয়াড়রা মাঠে আসেন দুপুর সোয়া ১২টার সময়।
খেলা আড়াইটায় হলেও সকাল থেকেই জনারণ্য ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন মিরপুর স্টেডিয়াম এলাকা। মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১ নম্বরের সনি সিনেমা হল পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশের পতাকা আর রঙ-বেরঙের ফেস্টুন নিয়ে গ্যালারি মাতাতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা স্টেডিয়াম এলাকায় হাজির সকাল থেকেই। দর্শকের বিশাল সমর্থনই যে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণশক্তি তা দলের অধিনায়ক সাকিব আল হাসান থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধারাও বলছেন।
১১টায় স্টেডিয়ামের ফটকগুলো খুলে দেওয়ার পর সারি বেঁধে দর্শকদের ঢোকা শুরু হয়। কয়েক দফা তল্লাশির পরই একেকজন স্টেডিয়ামে ঢুকতে পারছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন