somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ (জন্ম: ১৯৭১, মৃত্যু: কত??)

১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে এক বিদেশী পত্রিকায় বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট এসেছিল এই শিরোনামে "Bangladesh is set to disappear under the waves by the end of the century"। রিপোর্টের শেষে বলা হয়েছিল- Bangladesh, 1971-2071: born in blood, died in water.। আগে জানতাম এই শতাব্দীতে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ডুবে যাবার সম্ভাবনা আছে। এখন বলা হচ্ছে পুরোটাই ডুবে যাবে।

যাই হোক, যদি ডুবে নাও যায়, তবে কি হবে এই বাংলাদেশের। একটু মোটা দাগেই চিন্তা করা যাক। বাংলাদেশের যা খনিজ সম্পদ (তেল, গ্যাস, কয়লা)মজুদ আছে, তাতে আর ব্ছর ১৫/২০ পরেই টান পড়বে। আর যে হারে ব্যবহার বাড়ছে, আর যদি নতুন ক্ষেত্র আবিস্কার না হয় তবে এই সময়টুকুও চলে কিনা সন্দেহ আছে। আমদানী করা তেল দিয়ে আর কত দিন.... আর সেই ভান্ডারও তো শেষ হয়ে আসবে। তখন বিদ্যুৎ উৎপাদন হবে কি দিয়ে। নবায়নযোগ্য শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন কোন প্রস্তুতিও আমাদের নাই। আজ গরমকালে রাজধানী শহরেই ৬ থেকে ১০ ঘন্টা লোডশেডিং করা হচ্ছে। এই সমস্য মোকাবেলায় সরকারের সদিচ্ছায় খুব একটা কাজ হবে না। কারন মুল সমস্যা resource constrains। অপ্রিয় হলেও সত্য যে আমাদের সামনে শুধুই অন্ধকার.......

বিদ্যুত গেল.... রান্নার গ্যাস আসবে কোথা থেকে... এখানেও অন্ধকার....... গ্যাসের ব্যাপারে আশাবাদি হবার মতো খুব একটা তথ্য আমাদের হাতে নেই। নতুন বৃহৎ গ্যাসে ক্ষেত্র আবিস্কার হবার সম্ভাবনা নাই বললেই চলে। আর বিদ্যুত উৎপাদন ছাড়াও গ্যাসের সব থেকে বেশী ব্যবহার হয় শিল্প-কারখানা আর পরিব্হনে। সেগুলো কোথায় যাবে?

গ্যাস-বিদ্যুত গেল... পানি আসবে কোথা থেকে? ঢাকা পানির স্তর এখন প্রায় ২০০ ফুট (নাকি মিটার) নিচে নেমে গেছে। আর খুব একটা পানি সেখান থেকে তোলা যাবে না। ভুমি ধ্বস এর সম্ভাবনা আছে। আর ঢাকার আশেপাশের নদীর পানি প্রায় সবই শোধনের অযোগ্য। সুতরাং, ভবিষ্যত এখানেও অন্ধকার......

এটা গেল একদিক। ঢাকার যানজটের কি হবে? আজ ১০ মিনিটের রাস্তা পার হতে সময় নেয় ১ ঘন্টা। ১৫/২০ ব্ছর পরে কি ঢাকার যানবাহন বা জনসংখ্যা কমবে? ঢাকায় রাস্তা বাড়ানোর তেমন কোন উপায় নেই। মানুষের বাড়ীঘর ছেড়ে গ্রামে যাবারও সম্ভবনা কম। সেদিন ১০ মিনিটের রাস্তা পার হতে হ্য়ত সময় নেবে তিন ঘন্টা। মানুষের কর্মক্ষমতা রাস্তাতেই শেষ!

আর প্রাকৃতিক দুর্যোগ, রাজনীতি, দুর্নীতি, চাকরি, ব্যবসা-বাণিজ্য এখান থেকেও সুখবর আসার সম্ভাবনা খুবই কম। '৬০ বা '৭০ দশকে মালেশিয়া/ইন্দোনেশিয়া থেকে শিক্ষার্থীরা আসতো বাংলাদেশে উচ্চ শিক্ষার জন্য । আর আজ বিদেশী শিক্ষার্থীতো আসেইনা ববং আমরা ঐসব দেশের হাতে পায়ে ধরি যেন বাংলাদেশী শ্রমিকদের ঐ দেশ থেকে বের করে না দেয়া হয়। সাধের চিংড়ী শিল্প মার খেয়ে গেল, দর্জি শিল্পও (ভদ্র ভাষায় RMG Sector) মার খেতে সময় লাগবে না। কাজের বুয়া রপ্তানী ছাড়া আমাদের আর আশা করার মত কোন শিল্প নাই।

নৈরাশ্যবাদী হতে চাই না, কিন্তু স্বপ্ন দেখার মত কোন অবলম্বনও পাই না। ইন্ডিপেন্ডেট পত্রিকায় ডেডলাইন দিয়েছে ২০৭১ সাল পর্যন্ত। আর আমি দেখালাম ১৫/২০ ব্ছর পরে কি হতে পারে। এর পরে আর যাওয়ার সাহস পাইনি। কোথায় যেন পড়েছিলাম, আমাদের গৌরবউজ্জল অতীত আছে, দু:সহ বর্তমান আছে, কিন্তু কোন ভবিষ্যত নাই। কথাটা মনে হয় একেবারে ভুল না। এখন সমুদ্রের পানিতে ডুবে মরে বেচে যাবার প্রতীক্ষায় বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

গ্রেইস

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা মে, ২০২৬ রাত ২:০৯


এরা সাড়ে তিনফুট থেকে চারফুট দীর্ঘ,ছোট খাটো,পাতলা গড়ন বিশিষ্ট। চোখগুলো খুব বড়, নাক দৃশ্যমান নয়,ত্বক ছাই বর্ণের,অমসৃণ এবং কুঁচকানো। উন্নত প্রযুক্তি সম্পন্ন। পুরোই... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। ভাড়াটে খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে... ...বাকিটুকু পড়ুন

×