somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজার গুনে রাজাঃ আমাদের খারাপ রাজা/রানী’র জন্য দায়ী কে?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুযোগ পেলেই আমরা জ্ঞানীগুণী, আমজনতা একযোগে রাজনীতিকে ধুয়ে মুছে সাফ করে দেই! নিজেরা কি পারি, আর না পারি, তা না ভেবে, খুঁজে বেড়াই এর দোষ ত্রুটি। আর রাজনৈতিক নেতা বা কর্মীদের বেলায় তো কথাই নেই, সমালোচনার যত রকমফের আছে তার সবই উগড়ে দেই। দেই যথাসম্ভব গালমন্দ, পাড়লে গুষ্টি সহ উদ্ধার করি। অথচ নিজেদের দিকে ফিরে তাকালেই কিন্তু সবকিছুই স্পষ্ট দেখতে পাড়তাম, ক্লিয়ার হতো সব, একদম ক্লিয়ার! কিন্তু তা আমরা করি না, হয়ত আগামীতেও করবোও না, এটাই আমাদের প্র্যাকটিস! স্বভাব!

আবার আমরাই এদের কাছে স্বাধীনতা চাই, চাই সুশাসন, অর্থনৈতিক মুক্তি, বিপদে পড়লে চাই সাহায্য সহযোগিতা। এমনকি পড়শির সাথে বাড়ির সীমানা নিয়ে ঠেলাঠেলি হলে, মেয়ে-ছেলের বিয়েতে কেউ বাগড়া দিলে, তা থেকে মুক্তি পেতে এদেরই দ্বারস্থ হই। পারলে তাদের পায়ের তালু থেকে চাটতে থাকি লজ্জা শরম পকেটে রেখে। অথচ একটু আগেই তাদের গালি দিয়ে এসেছি।

আবার আমরাই টাকা নিয়ে ভোট দেই, দলবাজি করি অন্ধের মত। লাঠালাঠি করি নিজ পরিবারের মধ্যে, বন্ধু বান্ধব, ক্লাসমেটদের সাথে। মিথ্যাকে সত্য বলে অপপ্রচার চালাই জোরেশোরে। করি ধর্মের মিথ্যা ব্যবহার জেনেশুনে, নিজস্বার্থে। আর সবসময় চেষ্টা থাকে, কিভাবে নিজের বাড়ীর, জমির সীমানাটাকে বাড়িয়ে অন্যের জায়গা জমি দখল করা যায়? আর রাস্তা, নালা, নর্দমা দখল করে কিভাবে নিজের সুখটাকে আরও বাড়িয়ে অন্যের অসুখ বাড়িয়ে মায়া কান্না দেখিয়ে সরকার আর রাজনৈতিক নেতাদের গালাগালি করা যায়। কিভাবে বছর শেষে ভাড়াটিয়াদের গলা টিপে ধরা যায়? সারা বছর শুধু তাই নিয়েই ভাবি! যদিও নিজে সরকারকে এক পয়সাও ট্যাক্স দেই না কিন্তু সরকারের কাছে চাই ষোলআনা সুযোগ সুবিধা! সরকার ঈদের ছুটিতে বন্ধ বাসায় তালা লাগাতে বললেও দোষ!

অমুকে খারাপ, তমুকে খারাপ, এদের দিয়ে কিছু হবে না! দেশটা গোল্লায় গেছে, না, এদেশে আর থাকা যাবে না, কোন ভবিষ্যৎ নেই – এই মনোবৃত্তি নিয়ে নিজে একবারের জন্যও রাজনীতিকে পরিষ্কার করার জন্য, দেশের ভালোর জন্য রাস্তায় নামি না, নির্বাচন করি না, দেই না মিশতে ছেলে-মেয়েকে রাজনীতির সাথে, আবার জোর গলায় চাই গণতন্ত্র! শত ভাগ খাঁটি!

একজন উচ্চ শিক্ষিত ছেলে নিজ দেশে এসেছে, নিজ মানুষের সাথে মিশতে, কথা বলতে। শেয়ার করতে চাচ্ছে তার ভাবনা চিন্তা অপরের সাথে। সেটা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য এবং তা প্রকাশ্যে ঘোষণা দিয়েই ...

তাতেও দোষ?

কথায় আছে-প্রজার গুনে রাজা!

তাহলে আমাদের রাজা/রানী’রা যদি খারাপ হয়, তাহলে এর জন্য দায়ী কে?

১৪/০৯/২০১৩
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি সরকার মেয়াদ পূর্ন করতে পারবে কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১:০৩



এখন বিএনপি সরকার ক্ষমতায়।
বিএনপির অতীত ইতিহাস মোটেও ভালো না। এরা যখন ক্ষমতায় ছিলো তখন শুধু দূর্নীতি করেছে। দেশের উন্নয়ন হয়নি। গত ১৭ বছর আওয়ামিলীগ বিএনপিকে কোনঠাসা করে... ...বাকিটুকু পড়ুন

Narrative warfare এর যুগে আপনাকে স্বাগতম

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩২


২০২৫ সালের মে মাসে যখন ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ল, তখন দিল্লির একটি প্রেস কনফারেন্স রুমে দাঁড়িয়ে ছিলেন দুজন নারী সামরিক কর্মকর্তা। একজন হিন্দু, একজন মুসলিম। ক্যামেরার সামনে তারা কাঁধে... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ হারে না

লিখেছেন কাছের-মানুষ, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩০


বেশ কয়েক বছর দেশে যাই না, এবার ভাবছিলাম দেশে গিয়ে ঘুরে আসব! সামারে আমাদের ছুটি থাকে লম্বা তিন মাস, কোন ক্লাস নেই। আমেরিকায় একাডেমিক লাইনে এটা... ...বাকিটুকু পড়ুন

ইরানের আকাশ প্রতিরক্ষা অলমোস্ট ধ্বংসের পথে | It's time for a new middle east B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:৪৬



আপনারা সবাই জানেন যে ইরানের পোষা সশস্ত্র গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে পুরো মধ্যপ্রাচ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে; মধ্যপ্রাচ্যের এমন কোন দেশ নেই যারা কোন না কোন ভাবে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ ও আমেরিকার ডলার সংকট

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৬ ই মার্চ, ২০২৬ দুপুর ২:২৩



মধ্যপ্রাচ্যেতে থাকা প্রচুর বাংলাদেশী আছেন যারা আট দশ বছরেও দেশে আসতে পারছেন না। করোনার কারণে অর্থনৈতিক ভাবে হাত পা ভেঙ্গে গিয়েছে। এরা স্ত্রী সন্তান রেখে বছরের পর বছর যুগের... ...বাকিটুকু পড়ুন

×