অ্যাডাম টিজিং
অনুশীলন দেখতে আসা সাংবাদিকদের কাছে খুব কৌতূহল নিয়ে প্রশ্নটা করলেন মাশরাফি বিন মুর্তজা, ‘মেয়েদের টিজ করলে ইভ টিজিং বলা হয়, ছেলেদের টিজ করলে সেটাকে কী বলব?’ কে একজন সমাধান দিলেন, ‘অ্যাডাম টিজিং’। মাশরাফির পরের প্রশ্ন, ‘ইভ টিজিংয়ের শাস্তি আছে, কোনো ছেলেকে কোনো মেয়ে কিছু বললে তার শাস্তি নেই...?’ ততক্ষণে কৌতূহল জন্মে গেছে সাংবাদিকদের মধ্যেও। হঠাৎ ইভ টিজিং-অ্যাডাম টিজিং নিয়ে পড়লেন কেন মাশরাফি! কারণ কিছুই না, পরশু বিকেলে নাকি অ্যাডাম টিজিংয়ের শিকার হয়েছিলেন জাতীয় দলের এই পেসার, ‘বাসা থেকে হেঁটে মাঠে আসার সময় দুটি মেয়ে আমাকে টিজ করেছে। ওদের বলেছি, পুলিশে কমপ্লেইন করব। হা. হা.. হা।’ টিজিংয়ের ভাষা কী ছিল, তা বলেননি মাশরাফি।’
হায় টিকিট!
বিশ্বকাপের টিকিট নিয়ে কত হাহাকার! দাঁড়ান, দাঁড়ান, এটি শুধু বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার ম্যাচের জন্য। অন্য ম্যাচের টিকিট কীভাবে বিকোবে এই চিন্তাই করতে হচ্ছে আয়োজকদের। ঝামেলা ভারত ও শ্রীলঙ্কারই, বাংলাদেশ ঝামেলামুক্ত। কারণ, বাংলাদেশে বাংলাদেশের ম্যাচ ছাড়া অন্য দলের গ্রুপ ম্যাচ নেই। কিন্তু ভারত ও শ্রীলঙ্কায় আছে। শুরুতেই ফাঁকা গ্যালারি ভাবনায় ফেলেছে দুই দেশের আয়োজকদেরই। শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার ম্যাচ বাদে কিছু ম্যাচের টিকিটের দাম অর্ধেক কমিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম হবে ৩০ ও ২০ শ্রীলঙ্কান রুপি! কাল আহমেদাবাদে অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে ম্যাচেও কমানো হয়েছিল টিকিটের দাম। উপমহাদেশ এখনো ক্রিকেটপাগল, তার মানে এই নয়, অন্য দেশের ম্যাচ দেখতেও হুমড়ি খেয়ে পড়বে দর্শক!
বিয়েতেও
ধোনি-টেন্ডুলকারদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন এবার পূর্ণ না হয়ে পারেই না! এত এত দোয়া-আশীর্বাদ সবই কি বিফলে যাবে? ধোনিদের সাফল্যপ্রত্যাশায় ভারতীয়রা যে যেভাবে পারছে আশীর্বাদ করছে। গত রোববার গুজরাটে দোয়াপ্রার্থনা করল ৮২ জোড়া বর-কনে। গুজরাটের এক ক্রিকেট মাঠে গণবিবাহের আয়োজন করা হয়েছিল। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ উত্তেজনার ঢেউ এই মঞ্চেও আছড়ে পড়ে। ফলাফল বিয়ের মঞ্চটা রূপ নেয় শুভকামনার আসরে। বিশাল কেক কেটে ৮২ জোড়া নবদম্পতি আশীর্বাদ করলেন ধোনির দলের জন্য। ভারত বিশ্বকাপ জিতলে তাদের বিয়েটাও স্মরণীয় হয়ে থাকবে! ওয়েবসাইট।
রাজকীয় ক্ষোভ
প্রিন্স উইলিয়ামের সঙ্গে সুসম্পর্কই ছিল সেপ ব্ল্যাটারের। সে কারণেই তাঁর বিয়েতে নিমন্ত্রণ পাওয়ার আশা করেছিলেন ফিফা সভাপতি। আগামী ২৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উইলিয়াম। ওয়েস্টমিনস্টার অ্যাবের বিশাল সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন ১৯০০ অতিথি। কিন্তু নিমন্ত্রণ পাননি সেপ ব্ল্যাটার। ২০১৮ বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ড প্রচারণা চালায় প্রিন্স উইলিয়ামের নেতৃত্বে। কিন্তু শেষ পর্যন্ত আয়োজনভার পেল রাশিয়া। ইংল্যান্ড মনে করে, এর পেছনে হাত রয়েছে ফিফা সভাপতির। তাই বিয়েতে দাওয়াত না দিয়ে শোধ তুললেন উইলিয়াম। ‘রাজকীয় ক্ষোভ’ বলে কথা।
ক্রিকেট স্লেজিং :
ক্রিকেটের অনেক বড় বড় স্লেজিং-এর ঘটনা আছে। সৌরভ গাঙ্গুলি আর পাইলটেরটা শেয়ার করি। অভিষেক টেস্টে পাইলট ভাই চরম ঠেকান ঠেকাইছিল। সৌরভ গাঙ্গুলি এসে বলে " এত বিরক্তিকর ব্যাটিং শিখলে কোথায় বাপু?" পাইলট ভাইও কম জাননা। তার দারুন জবাব, " তোমাদের সুনিল গাভাস্কারের কাছ থেকে। সে তো ৬০ ওভার পুড়া টিকে ১৭৪ বলে ৩৬ করেছিলেন।" (ভারতের প্রথম বিশ্বকাপ ম্যাচ ছিল সেটা)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

