আমি কেমন যেন হয়ে যাচ্ছি। সবার থেকে আলাদা, নিজের ভেতরে নিজে কিভাবে যেন গুটিয়ে যাচ্ছি। চরম বেঈমান ও স্বার্থ্পরের মতো বন্ধুদের থেকে আলাদা হয়ে যাচ্ছি। জানি এতে তাদের কোন ক্ষতি হচ্ছে না, বরং আমি তাদের মাঝে আমার স্থানটা হারিয়ে ফেলছি। কে দায়ী আমার এই পরিবর্তনের পেছনে ? আমার পরিবার ? না আমার হতাশা ? হ্যা, হতাশাই মনে হয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ইদানীং চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। কিছুতেই মনকে কোন কিছুর উপর স্থির করতে পারছি না। যেকোন জায়গাতে গিয়েই একরকম ইনফের্ওরিটিতে ভুগছি। সব জায়গাতেই এক অদৃশ্য শেকল আমার পায়ে জড়িয়ে পড়ছে। যতই তা ছাড়াতে যাই ততই তা আমাকে আষ্টেপৃষ্ঠে বেধে ফেলছে। জড়িয়ে যাচ্ছে আমার ব্যক্তিসত্ত্বা পর্যন্ত। কিভাবে মুক্তি মিলবে এর থেকে? হঠাৎ হঠাৎ নিজেকে বিশ্বের সবচেয়ে একা মানুষ মনে হয়। একাকীত্বের যন্ত্রনা না সওয়া যায় না ভুলে থাকা যায়। মনে হয় চারিদিকের অন্ধকার আমাকে গ্রাস করতে আসছে। আমার অন্যতম দোষ হলো চুপ করে থাকা। নিজের কষ্ট, দুঃখ অন্যের সাথে শেয়ার করি না। আর করলেই তো সেই "ঠিক হয়ে যাবে, ব্যাপার না, আমি/আমরা আছি না" টাইপের হুদাই স্বান্ত্বনা !! সৃষ্টিকর্তার এক আজব খেলার গুটি হয়ে এই কোর্ট থেকে ওই কোর্টে ছুটে চলেছি সারাক্ষন। কি করবো আমি, কিভাবে হতাশার সাথে যুদ্ধ করে জয়ী হবো ?? কিভাবে ?? কবে??
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।