আপন ছোঁয়ায় প্রকৃতিকে করে দিব আরও সবুজ
আমি মৃত্তিকার পরশ নিয়ে-
ধুপছবি একে যাব নীল গগনের ঠিক মাঝখানটায়।
আমি প্রভাতি পাখিদের গান পৌছে দিব
গুহার আধার অন্ধ গহীনতায় ।
আমি ভালবাসার মেঘদূত হয়ে
প্রতিটি মনে দোলা দিয়ে যাব,
নীল নক্ষত্রের মত দূর হতে
পথ চিনিয়ে দিব বিপদাপন্নদের।
আমার অস্তিত্ব দিয়ে মিশে থাকবো
এই সুন্দর পৃথিবীর প্রতিটি আনন্দের ঘনঘটায়,
স্রষ্টার অপরিমেয় কৃপা আর সৃষ্টির অতুলনীয় স্বানিধ্য
একদিন নিয়ে যাবে আমায় লক্ষ্যের এ-স্বপ্ন সীমানায় ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




