somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্কটিক এর দ্বীপে আবিষ্কৃত হওয়া ক্রান্তীয় অঞ্চলের বনের ফসিল দিচ্ছে উদ্ভিদের বিবর্তন ও অতীত পৃথিবীর পরিবেশ সংক্রান্ত অনেক তথ্য

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আর্কটিক মহাসাগরে নরওয়েজিয়ান দ্বীপ Svalbard এ সম্প্রতি একটি ট্রপিকাল ফরেস্ট উদ্ধার করা হয়েছে। এখানে বিজ্ঞানীগণ এই গ্রহের প্রথম দিকের গাহগুলোর কয়েকটা আবিষ্কার করেছে যা আমাদেরকে ৪০০ মিলিয়ন বছর পূর্বে কিভাবে পৃথিবীর জলবায়ু নাটকীয়ভাবে পরিবির্তিত হয় এটা সম্পর্কে মূল্যবান সংকেত দেয়।

এই ব্রিটিশ রিসার্চারগণ ৩৮০ মিলিয়ন বছর পূর্বের ডেভোনিয়ান পিরিয়ডের সংরক্ষিত অনেক গাছের গুড়ি উদ্ধার করেছেন। এই পিরিয়ডে পৃথিবী বিভিন্ন ধরণের গাছ গাছালির রাজত্ব ছিল বলা যায়।

বনগুলো খুবই গভীর ছিল। গাছগুলো ৪ মিটার বা ১৩ ফুট লম্বা ছিল আর এক একটি গাছের মধ্যবর্তী দূরত্ব ছিল ১৫ থেকে ২০ সেন্টিমিটারের মধ্যে। বনগুলোর গাছগুলো ছিল লাইকোপড গাছ (Lycopod trees)। এরা কারবনিফেরাস যুগে যে গাছগুলো সমগ্র পৃথিবী আচ্ছাদিত করে রেখেছিল তাদের পূর্বপুরুষ। এই লাইকোপড গাছ গুলো পরবর্তীতে কয়লায় পরিণত হয়ে যায়।

গবেষণার প্রধান লেখক বলেন, "এই ফসিলগুলো আমাদের ৩৮০ মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে প্রথম গাছ এর সূচনা হবার সময় এর ভেজিটেশন ও ল্যান্ডস্কেপ কিরকম ছিল এ বিষয়ে অনেক তথ্য দেয়।" ডেভোনিয়ান পিরিয়ডের সময় Svalbard পৃথিবীর বিষুব রেখার কাছাকাছি স্থানে অবস্থান করত। পরবর্তীতে প্লেট টেকটোনিক্স এর কারণে এটা ধীরে ধীরে সরে যায়।

গবেষণার তথ্যগুলো ডেভোনিয়ান পিরিয়ডে আমাদের পৃথিবীর অবস্থা সম্পর্কে আমাদের ধারণা দিতে পারে।বিজ্ঞানীদের কাছে প্রমাণ আছে যে সেই সময়ে পৃথিবী থেকে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ প্রচুর পরিমাণে কমে এসেছিল। আর এটা হয়েছিল মস ও ছোট ছোট প্ল্যান্ট এর গাছে বিবর্তিত হয়ে বনাঞ্চল তৈরির মধ্য দিয়ে। এই বনাঞ্চলের গাছগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন নিঃসরণ করেছিল।

http://www.sciencedirect.com/science/article/pii/S0012821X09003148

Dr. Berry বলেন, "ডেভোনিয়ান পিরিয়ডে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড লেভেল অনেক নিচে নেমে এসেছিল। কার্বন ডাই অক্সাইড লেভেল একেবারে এখনকার থেকে ১৫ গুণ বেশি থেকে কমে গিয়ে প্রায় এখনকার কার্বন ডাই অক্সাইড লেভেলে এসে পৌঁছায়। বিবর্তনের মাধ্যমে প্ল্যান্টগুলোর আকার পরিবর্তন করে গাছে রূপ নেয়ার ফলেই কার্বন ফাই অক্সাইড লেভেলের এই নাটকীয় পরিবর্তন ঘটেছিল। কারন গাছেরা সালোকসংশ্লেষণের মাধ্যমে তাদের টিস্যু তৈরি করতে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এছাড়া মাটি গঠন প্রক্রিয়া বা সয়েল ফর্মিং প্রোসেসের স্বারাও এটা ত্বরান্বিত হয়েছিল।"

যে গাছগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো আর্দ্র এলাকায় বৃদ্ধি পেয়েছিল। আর সেই অঞ্চলটি খুব দ্রুত সরে যাওয়া বেসিনের উপর ছিল। এই বৈশিষ্ট্যগুলোর সাথে উচ্চ ঘন বনাঞ্চল মিলে এরা অনেক শক্তিশালী সয়েল ওয়েদারিং বা মাটি ক্ষয় ঘটিয়েছিল। এই ব্যাপারটা Dr. Berry এর আমেরিকান কলিগদের সাথে মিলে করা আগের গবেষণায় পাওয়া ফল থেকেও বেশি।

Dr. Berry বলেন, "এই ব্যাপারটা বলছে এদের বিবর্তিত হবার সাথে সাথেই ফরেস্ট প্ল্যান্ট টাইপের জিওডাইভার্সিটি এবং ইকোলজি তৈরি হয়ে গিয়েছিল।" অর্থাৎ এই গাছগুলোর বিবর্তিত হওয়ার খুব কম সময়ের মধ্যে বনে বনে বিভিন্ন ধরণের গাছ এসে যায় এবং তাদের মধ্যে বাস্তুসংস্থান তৈরি হয়ে যায়।

এই গবেষণাটি Geology জার্নালে প্রকাশিত হয়।

http://geology.gsapubs.org/content/43/12/1043
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×