তোমাদের সন্তানেরা আসলে তোমাদের সন্তান নয়।
ওরা জীবনের আকাংখারই
পুত্রকন্যা।
তোমাদের মাধ্যমে আসে বটে, তোমরা তাদের উৎস নও।
যদিও তোমাদের সাথে ওদের জীবনযাপন
ওদের মালিক কিন্তু তোমরা নও।
স্নেহ দিলেও, তাদেরকে কীভাবে দেবে তোমাদের চিন্তার
উত্তরাধিকার
কেননা তাদের রয়েছে নিজস্ব চিন্তা ও চেতনা।
বড় জোর তাদের দেহকে আশ্রয় দিতে পারো, আত্মাকে
নৈবঃ নৈবঃ চঃ।
যেহেতু আগামীর গৃহে তাদের আত্মার নিবাস,
সেখানে ভ্রমনের সাধ্য তোমাদের নেই, এমনকি স্বপ্নেও।
শিশুদের মতো হতে চেষ্টা করতে পারো কিন্তু ওদেরকে
বানাতে চেওনা
তোমাদের মতো।
কারণ জীবন কখনো পেছনে হাঁটেনা
গতকল্যের জন্য অপেক্ষা করেনা।
তোমরা ধনুক হলে তোমাদের সন্তানেরা
জ্যা-মুক্ত জীবন্ত তীর।
তীরন্দাজ অনন্তের পথচক্রে লক্ষে দৃষ্টি রেখে
ঐশ্বরিক শক্তি বলে তোমাদের এমন বাঁকান
যেন তীর তাঁর বহু দূরে তীর বেগে ছোটে।
তীরন্দাজের হাতে এই যে আনত হলে,
একে প্রফুল্ল চিত্তে মেনে নিও;
কেননা তিনি যতোটা ভালোবাসেন উড্ডীন তীর
ততোটা ভালোবাসেন সুস্থিত ধনুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


