আমার প্রিয় পোস্ট
- মা - দীপান্বিতা
- মা, মাকে নিয়ে একটা দুঃখ স্মৃতি আর মাকে নিয়ে সামুর কিছু মাইনাচীয় পোষ্ট - ~মাইনাচ~
- হাউ টু মেক অ্যা পারফেক্ট পিজা.....অ্যা শিশির সিন্ধু রেসিপি - শিশির সিন্ধু
- ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ - রেজোওয়ানা
- আমার শৈশব, কৈশোর আর তারপরের লাগামহীন দিনগুলি - ১ - রিয়েল ডেমোন
- !!!বিদায় ২০১১!!! মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে~~~এসো নতুন !!! - শায়মা
- জমানো শীতে আনন্দময় সারদিন (ঘরোয়া ব্লগ আড্ডা) - শ্রাবনসন্ধ্যা
- শিক কাবাবের রেসেপি (ঘরোয়া পদ্ধতি)
- ডোরা রহমান
- স্মৃতির পাতা থেকে........ - নাআমি
- এ গানের কোন শিরোনাম পেলাম না মনের মত, শিরোনামহীন। - মেহবুবা
- সেই স্কুল পালানো ছেলেটা একদিন কোরআন অনুবাদ করে ফেললো..... - রেজোওয়ানা
- যাদুবিদ্যা ও ডাইনীতন্ত্র!! - রেজোওয়ানা
- গানের জগতে এক বিষ্ময়কর নাম সায়ান - নাআমি
- ~~আমরা তখন পাখি ছিলাম, আমরা তখন ফড়িং~~ - শায়মা
- গল্প: খেলাঘর বাঁধতে লেগেছি - রাত্রি২০১০
- আরশীতে জলমোতির ছায়া - শায়মা
- কেমন হয় যদি আপনার মরিচ গাছে একসাথে পাঁচশত মরিচ ধরে, তাও একেকটি ছয় ইঞ্চি লাম্বা সারা বছর জুড়ে । - ময়নামতি
- ব্যাক্তিত্ব পরিমাপে চোখ, মুখ বা চেহারা ও পা বনাম প্রালোজী। - শায়মা
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- পথে হল দেখা ১ - ত্রাতুল
- এদিন আজি কোন ঘরে গো খুলে দিলো দ্বার? -----উৎসর্গীত সুরন্জনা আপুকে....
- শাহ্রিয়ার খান
- আমের আচারের পাঁচ পদ আর আমার বাসায় না থাকার বিশেষ ঘোষণা
- রেজোওয়ানা
- কিছু প্রিয় গান------(২) - নাআমি
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- ফুল তবু ফুটবেই....(২য় অংশটুকু) - মাহী ফ্লোরা
- নজরুল গীতিঃ মানবেন্দ্র মুখার্জী - গানচিল
- ১৯৭৪ সালের দুর্ভিক্ষ হয়েছিল যেকারনে !! - মাহমুদ ইমতিআজ
- আমার প্রিয়তে রাখা,ভালো লাগা পোষ্ট সমগ্র (সংস্কার চলছে) - ২ - জিসান শা ইকরাম
- সুপ্ত অক্ষমতা : শিশু ও আমরা -১ - নুশেরা
- আমের কুলফি রেসিপিঃ এই গরমে মাথা ঠান্ডা করুন
- তেলাপোকার ডানায়
- রবিঠাকুর- আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে...... - শায়মা
- যে কবিতা পুরোনো হয়না-পর্ব ৪ - কথক পলাশ
- আমি ছন্দহারা এক নদীর মত চলে যাইঃ মাহমুদুন্নবী - গানচিল
- ফুল বাগান ................ - রাজামশাই
- নীল জল শৈশব-৭ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- আপনার পিসিকে বুলেটের মত ফাষ্ট করে ফেলুন উইনডোজ,এক্সপি,ভিসটা,৭,ম্যানাজার নামের ইউটিলিটি সফট ২০১১ দিয়ে না দেখলে মিস - কালো চিতা
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- মচমচে জিলাপীর প্যাচসম্বৃদ্ধ পোষ্ট

- মুনলাইট
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৩ - ত্রিশোনকু
- আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে। - ত্রিশোনকু
- ভালো থেকো সুরঞ্জনা, তোমার সমস্ত আকাশ জুড়ে ভালো থেকো তুমি - হানিফ রাশেদীন
- বাবার চিঠি - সুরঞ্জনা
- সোনার এ দিনগুলো, জীবনের দিনগুলো ঝরে যায়..........মান্না দে'র একগুচ্ছ গান। - গানচিল
- ১৯৭১ নিয়ে তৈরী হওয়া ৮৩টি ডকুমেন্টারীর সমন্বয়ে একটা পোষ্ট - নষ্ট কবি
- চির রহস্যময় কিংবদন্তী-খনা!!! - শায়মা
- সূর্যের রানী, রহস্যময়ী নেফরেতিতি........ - রেজোওয়ানা
- নবীনদের জন্য - নাদান
- তোমাদের আমাদের পার্থক্য অনেক। আমরা শহীদ জননী জাহানারা ইমাম এর আত্মার সন্তান। - জিসান শা ইকরাম
- মেয়ে - মহাবিশ্ব
- সমুদ্র ঝড়ের কবলে জাহাজী পোলা!!!
- জাহাজী পোলা
- কয়েকটি ইসলামিক নিদর্শন(নাস্তিকদের প্রবেশ নিষেধ) - সোহাগহোসেন
- কবর জিয়ারতের দোয়া........ - নাআমি
- আকাশে সূর্য আছে যতদিন ততদিন গান থাকবে , গান শোনার শ্রোতা থাকবে । - মেহবুবা
- এই ছবিটি তুলতে গিয়ে পল্লী কবি জসীমউদ্দিনের নিমন্ত্রন কবিতার সেই অংশ মনে পড়ে যায় - কামাল আহমেদ
- কিভাবে মেদ ভুঁড়ি বা পেট কমাবেন ? - ফিটনেস বাংলাদেশ
- বেগম সুফিয়া কামাল রচিত "পল্লী স্মৃতি" - নুরুন নেসা বেগম
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- যীশুর কফিনের কাপড়।ধর্মান্ধদের ছলচাতুরী নাকি সত্যি? - শূণ্য উপত্যকা
- নেহেরু, শ্যামাপ্রসাদ, গান্ধী, এলিজাবেথ, বুলগানিন, ক্রুশ্চেভ ... - ছায়া দে
- একটি আপেল গাছের গল্প - সিস্টেম
- ছোটগল্পঃ যখন বাড়ির নাম কিছুক্ষণ - সায়েম মুন
- বাঙালিদের কিছু ভুল খাদ্যাভ্যাস বা ডায়েটিং - ফিটনেস বাংলাদেশ
- বৃদ্ধাশ্রম : আমাদের উপলব্দি - মোহাম্মদ লোমান
- বাগদাদের ব্যাটারি এবং পীরি রইস এর ম্যাপ।রহস্যময় দুনিয়া-২ - শূণ্য উপত্যকা
- এ রকম আরও ১০/১২ টা নতুন চাঁদের আনন্দ নির্বাসনে গেলেও কিছু যায় আসেনা - সাঈফ শেরিফ
- আপনার শিশুসন্তানটি কি সঠিকভাবে বেড়ে উঠছে??? - নীল_পরী
- বাংলার ফুল - জেরী
- আসুন না আমরা সবাই নিজেকে বিশ্লেষণ করে নিজের চরিত্র স্বীকার করি

- রাজসোহান
- নাফাখুম...... বাংলাদেশের নায়েগ্রা! - নীল ভোমরা
- মোবাইলে নেট ব্যবহারের জন্য একটি জোস
সফটওয়্যার ও কিছু অন্যান্য। - খাই দাই গান গাই
- শ্রীমঙ্গল মুহূর্ত - আকাশ অম্বর
- ব্লগারদের নামে গীবত গাইলাম
আর সেই সাথে শায়মা আপিকে জন্মদিনের শুভেচ্ছা
- সোহানুর রহমান
- কামেরার ছবি নাকি তুলিতে আঁকা ছবি!!! - বায়োস্কোপ
- উর্বশীর দহনকাল - নৈশচারী
- মুক্তগদ্য: ওগ্গাটিঁয়া - নির্ঝর নৈঃশব্দ্য
- আজ সুরঞ্জনার (ব্লগের সুরঞ্জনা আপুর ) জন্মদিন!!! ( জীবানানন্দের কবিতার নয়) - শাহ্রিয়ার খান
- একটি হলুদ সন্ধ্যা ও আমার নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতগুলি - অপ্সরা
- কুষ্টিয়া আমার ভালবাসার শহর (১ম পর্ব) - সুরঞ্জনা
- কুষ্টিয়া আমার ভালবাসার শহর (২য় ও শেষ পর্ব) - সুরঞ্জনা
- একটা শিউলি ফুলের গাছ ছিল ঐখানে , এখন নেই । - মেহবুবা
- খোকাভাই এর চিঠি - শায়মা
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- আকাশ বাড়ির জীবন যেমন, স্বপ্নমাখা ছবির মতন............... - সুলতানা শিরীন সাজি
- ছন্দের যাদুকরদের ছন্দময় প্রিয় কবিতারা - শায়মা
- নিশি-মধ্যমায় একজন ভ্রমার্ত ব্লগার - অসমাপ্ত-মহাকাব্য
- ছন্দে ছন্দে দুলি আনন্দে - শায়মা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- পুনশ্চ এবং পুনর্বার....... - শায়মা
- ব্লগে ভিডিও আপলোড করার উপায় কি? - গুপী গায়েন
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ৩য় পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- সংগীতের কৌশিকী চক্রবর্তী - ইমন জুবায়ের
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি
- বাবুনি সুপ্তি
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- সব মানুষের ছবি গুলো অব্স্যই দেখা উচিৎ...............................এবং ভাবা উচিৎ - মো: মুসফিকুর রহমান (পরাগ)
- উপকথার এক আশ্চর্য আগুনপাখির নাম ফিনিক্স - ইমন জুবায়ের
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- ছড়াপ্রস্তুত কারখানা : দলে দলে যোগ দিন - সবুজ অঙ্গন
- ফিনিক্সের জীবন! - মানবী
- বারমুডা ট্রায়াঙ্গল: রহস্য কি ফুরাল? - ইমন জুবায়ের
- ফ্রি গেমস খেলুন অনলাইনে !! - এ.কে.এম. ওবায়েদ-উল হক
- সফদার ডাক্তার : একটা অতি প্রিয় ছড়া; পড়ুন আর স্মৃতির সাথে মিলিয়ে নিন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- একটি প্র্যক্টিক্যাল জোক!!! - হক মাহবুব
- লাউয়ের প্রতি ভালবাসা - কালপুরুষ
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- সামুর জন্য ইমেইজ আপলোডার - কমেন্টে ছবি আপলোড!
[আপডেট ১.৫] - আমড়া কাঠের ঢেকি
- আমার মাঝে বিখ্যাতদের সকল গুণাবলী থাকা স্বত্তেও.....


- শায়মা
- কথার বাঁশি-১৩ (মায়ের আদর) - হ্যামেলিন এর বাঁশিওয়ালা
- গল্পঃ কেটে আনি জল - ভাঙ্গন
- বাংলা গান ডাউনলোডের জন্য সবচে ভাল সাইট কোনটি? - কেএসআমীন
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- হলুদ গ্যাঁন্দা গাঁথো কইন্যা, কাজল চোখে চোখে - ভাঙ্গন
- পৃথিবী জুড়ে ওদের ঘর................ - সুলতানা শিরীন সাজি
- ষ্টেশনের মেয়েরা......... - সুলতানা শিরীন সাজি
- খলিল জিব্রান - ইমন জুবায়ের
- তুমিই তবে জোনাকের ফুল - ভাঙ্গন
- শাজাহান সাজুর মা মারা গেছেন......... - মাহবুবা আখতার
- চোখে দেখা ও অনুভবে পাতাদের হাসিকান্নার রং......... - সুলতানা শিরীন সাজি
- রাখাল শুধু তুমি না থাকলেই এমন হয়........ - সুলতানা শিরীন সাজি
- এ কোন কবিতা নয়, এ এক মেয়ের জীবন.......... - সুলতানা শিরীন সাজি
- লিলুয়া বাতাস এবং ভাবনার দুই পরী........ - সুলতানা শিরীন সাজি
- বাংলার ফুল - ফুলবাগান - রাজামশাই
- ভোর বেলার স্নিগ্ধ রাগ: ভৈরব। - ইমন জুবায়ের
- রাগের নাম: ইমন - ইমন জুবায়ের
- ভোরের প্রার্থনার রাগ: আহির ভৈরব - ইমন জুবায়ের
- আসন্ন সন্ধ্যার বিমর্ষ রাগ: পূরবী ... - ইমন জুবায়ের
- রাগের নাম: ভৈরবী - ইমন জুবায়ের
- কাশ্মীর গিয়ে কি দেখবেনঃ - জুল ভার্ন
- শবেবরাতের পূর্ণিমা এবং প্রার্থনা.......... - সুলতানা শিরীন সাজি
- খুঁজে পাওয়া নোটবুক এবং কিছু পংক্তিমালা......... - সুলতানা শিরীন সাজি
স্মৃতি ১৯৭১ (১)
১১ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
স্মৃতি ১৯৭১ (১)
১৯৬৯ এর গন অভ্যুথানের সময় আমরা ময়মনসিং ছিলাম। তারপর সে বছর না তার পরের বছর আব্বা বদলি হয়ে এলেন মৌ্লভীবাজারে তা মনে নেই। তখন মৌ্লভীবাজার বৃহত্তর সিলেট জেলায় ছিলো। মনু নদীর তীরে ছোট্ট ছিমছাম শহর।
আব্বা তদানিন্তন হাবিব ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। এখানে আসার কিছু দিন পরই ব্যাঙ্কের একটি কোর্স করার জন্য আব্বাকে ৬ মাসের জন্য পশ্চিম পাকিস্তানে যেতে হয়। এখানে আম্মা আমাদের তিন ভাই বোনকে নিয়ে থেকে যান।
আমাদের পাড়ার নামটি ছিলো শান্তি পাড়া। আমাদের বাসার সামনেই ছিলো বড় একটি পুকুর। বাসার পিছনে ছিলো দুটো বাসা। একটি আমাদের বাড়িওয়ালা মিছিরউল্লাহ মোক্তারের, অপরটি বিক্ষ্যাত সাহিত্যিক সৈ্যদ মুজতবা আলীর। কয়েক বাসা পরেই ছিলো এক উকিলের বাসা। আমরা উনাকে দাদু ডাকতাম। উনার মেয়েরা আমার পিসিমনি, আর ছেলেরা কাকু। ওদের একটি ময়না পাখি ছিলো। খাঁচায় বসে সুন্দর শীষ দিতো, কেউ সামনে গেলেই বলত,"ভাস্কর, অথিত আইছে,বইতে দাও"। খুব মজা
লাগত আমার। উকিল বাবু আব্বাকে পুত্রবৎ স্নেহ করতেন। আব্বার অনুপস্থিতিতে দাদু, কাকারা, পিসিরা আমাদের খোঁজখবর করতেন। ব্যাঙ্ক থেকে আব্বার খবরাখবর পেতাম, হয়ত চিঠি পত্রও আসত। দেশের পরিস্থিতি কেমন হচ্ছে, বা কেমন চলছে তা সঠিকভাবে না বুঝলেও, এটূকু বুঝতে পারছিলাম চারিদিকে অশান্ত পরিবেশ বিরাজ করছে। মাঝে মাঝে স্কুল বন্ধ হচ্ছে, মিছিল মিটিং, টগবগ করে ফুটছে শহর। এর মাঝেই হঠাৎ করে আব্বা চলে এলেন। উনার মুখেই শুনলাম, ওখানে গুজব শোনা যাচ্ছিলো ফ্লাইট বন্ধ হয়ে যাবে। আর ওখানকার সহকর্মিদের কথা বার্তা, ব্যবহার অনেক বদলে যাচ্ছিলো। আব্বা দেশে ফেরার জন্য ব্যাস্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু ওখানে নানা টালবাহানা করা হচ্ছিলো। শেষ পর্যন্ত আব্বা চাকুরি ছেড়ে দেয়ার হুমকি দেয়ায় কাজ হয়েছে। যে ফ্লাইটে আব্বা এলেন, সেটাই ছিলো পশ্চিম পাকিস্তান থেকে আগত শেষ ফ্লাইট।
আব্বা, আম্মার কথায় বুঝতে পারছিলাম, দেশে, আমাদের জীবনে কিছু একটা ঘটতে চলছে। কিন্তু সেই কিছুটা যে কি তাই বুঝতে পারছিলাম না। এর মধ্যে ৭ই মার্চ এলো, চারিদিকে খুব উত্তেজনা, পাড়ায় পাড়ায় জটলা, সবার মুখেই একই প্রশ্ন, কি হবে?
২৬ মার্চের সকালে শুনতে পেলাম কত রকম কথা, শেখ মুজিবকে মেরে ফেলেছে, আর নানা রকম কথা, এর মধ্যে কারফিউ ঘোষণা করা হয়েছে, রাতের বেলা ব্ল্যাক আউট। হেরিক্যানের চিমনিতেও লাগানো হলো চারকোনা করে কাটা কাগজ।
আব্বা অফিস থেকে এসে নানা খবর জানাতেন, আর ছিলো ছোট্ট রেডিওতে বিবিসি, ভয়েস অব আমেরিকা, আকাশবানীর খবর শোনা। আমাদের বাড়িওয়ালা মিছিলউল্লাহ মোক্তার শান্তি কমিটির চেয়ারম্যান হলেন। তার বাড়িতে পাকসেনাদের আনাগোনা শুরু হল। শহরের মানুষগুলো রাতারাতি কোথায় যেন হারিয়ে গেলো। এক সকালে দাদুর বাড়ির দরজাতেও দেখলাম তালা ঝুলছে। আব্বা আমাদের সদর দরজায় তালা লাগালেন, বাসার পিছন দিক দিয়ে আমাদের চলাচল শুরু হোল।
আব্বার কঠোর নির্দেশ, বাসার বাইরে পা দিবে না। ভাইয়া শান্তশিষ্ঠ লক্ষ্মী ছেলে, আব্বার কথা অক্ষরে অক্ষরে পালন করলেও আমার পক্ষে এই নির্দেশ মানা সম্ভব ছিলো না। অব্যাবহারে পুকুরটা যতই পানার জঙ্গল হোক, তাতে ডুব না দিলে কি আমার চলবে? আর এই নিঃঝুম পাড়াতে একটু ঘুরাঘুরি তো করতেই হবে। একদিন গিয়ে দাদুদের বাসায় ঢূকলাম। যদিও গা ছমছম করছিলো, তারপর ও আমার কৌতুহলি মন থামছিলো না।
দরজা হাট করে খোলা। ঘরে কোন আসবাব পত্র নেই, সারা বাড়ি লণ্ডভণ্ড,কাগজের ছড়াছড়ি। ঠাকুর ঘরে উঁকি দিলাম, শুন্য ঘর। ছোট্ট পিতলের দোলনায় দুলত ছোট্ট পিতলের রাধা কৃষ্ণের মুর্তি, ঘুমানোর জন্য ছোট্ট পিতলের খাট, ছোট ছোট থালা বাটি, যেগুলো আমার মনে লোভ জাগাত, কিছুই নেই। ফিরে আসার সময় কাগজের স্তুপের নিচে শক্ত কিসে যেন পা পড়ল, হাতে নিয়ে দেখি শঙ্খ। এই দুধসাদা শঙ্খটি কত সন্ধ্যায় শুক্লা পিসিকে গাল ফুলিয়ে বাজাতে দেখেছি। বাসায় ফিরে আম্মাকে দেখালাম, আম্মা বললেন, তুলে রেখে দাও, ওরা এলে ফিরিয়ে দেবে। আম্মার মুখ থেকে আব্বা শুনেই ধা করে আমার গালে এক থাপ্পর বসালেন।
আব্বা ধমকে বললেন,"কেন তুমি বাইরে গেলে, কেন অন্যের জিনিস হাতে নিলে?"
কি করে বুঝাই, পিসিমনিদের শঙ্খ পড়ে ছিলো অনাদরে, কেউ যদি নিয়ে যেত?
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ভাঙ্গন, ৩টি পর্ব লিখেছি, তোমার মত সবার আগ্রহ দেখে
আমার লেখার আগ্রহ বেড়ে গিয়েছে।
আজকাল স্মৃতি বড় বেশী বিশ্বাষ-ঘাতকতা করছে, পুরোপুরি
বিস্মৃত হওয়ার আগেই তাই সেগুলো তোমাদের সামনে তুলে ধরার
চেষ্টা করছি। অনেক ভালোবাসা ভাইটি আমার।
রুবেল শাহ বলেছেন:
বুবু লেখা গুলি পড়ছি.......
আমার একটাই দাবী থাকবে এই লেখা গুলো মলাট বন্ধি করার.....
শুভ কামনা সব সময় ........
লেখক বলেছেন: রুবেল, নাছোড়বান্দা তোমার পাল্লায় পড়লে কি না লিখে পারা যায়?
তোমার দাবী সাদরে গ্রহন করলাম। তোমাদের এত ভালবাসা আমায়
ঋনী করে ফেলছে। ভালো থেকো ভাই।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আপু তোমার বাড়ি আসিনি ম্যালাদিন........
এসে এসে ঘুরে গিয়েছি এর আগে........
যা লিখতে শুরু করেছো.........সেই ইতিহাস শুনতে প্রতিদিন পারি।
অপেক্ষায় থাকলাম এই লেখার ধারাবাহিকতার।
অনেক ভালো থেকো তুমি।
সবসময় পাশে আছি।
অনেক অনেক ভালোবাসা।
লেখক বলেছেন: সাজিমনি, অনেক ঝামেলায় মন বিক্ষিপ্ত ছিলো, তাই কিছুই লেখা হয়নি।
ব্লগেও আসা হয়নি ঠিক মত। হঠাৎ করেই মনে হলো স্মৃতি এলোমেলো হবার
আগেই আমার কিছু কর্তব্য আছে, সেটা শেষ করে যাই। হয়তো গুছিয়ে, তারিখ
মোতাবেক লিখতে পারবো না, তবুও স্মৃতি থেকে তুলে ধরার চেষ্টা করে যাবো।
অনেক করে ভালো থেকো গো সোনামনি।
ভাঙ্গন বলেছেন:
দিদি, আপনার এই পোস্টটা সিরিজ শেষ হলে আমি এক সাথে প্রিয়তে নেবার ইচ্ছা পোষন করি।শেষ করতে হবে কিন্তু!
চিকনকালা বলেছেন:
আপনার ৭১ এর স্মৃতি নিয়ে লেখা খুব ভাল লেগেছে। আরো লিখবেন। পড়ার ইচ্ছা থাকল। আমার এক চাচা ছিলে. তিনি ঢাকায় ছিলেন পুরো ৭১ সাল। তাঁর কাছে বিভৎস সব কাহিনী শুনেছি। তিনি অনেক কিছু দেখেছিলেন, জানতেন। অনেক বলেছি তাঁকে লিখতে।লেখেন নাই। দূঃখের বিষয় তিনি বেঁচে নাই।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেছি, তাদের উচিত
এই প্রজন্মএর কাছে সেই সব দিনের কথা তুলে ধরা।
আপনাদের জন্যই আমার এই পিঁছু ফিরে দেখা।
মোঃমোজাম হক বলেছেন:
এই প্রথম আপনার লেখা পড়লাম।সাবলীল ভাষায় লেখা।ভাল লাগছে,চালিয়ে যান।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো তোমার স্মৃতিকথা। আমারো একটু একটু অনেক কথা মনে পড়ছে সেই সময়ের, যুদ্ধের দিনগুলোর কথা। প্রায় ৯ মাস গ্রামের বাড়ীতে থাকার নানা ঘটনা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। যা মনে পড়ছে লিখে ফেলুন দাদা।
এই প্রজন্ম কে জানাতে হবে তো...
আপনার লিখনীতে সেই ইতিহাস অনেক জীবন্ত হয়ে উঠবে।
ইমন জুবায়ের বলেছেন:
অনেক ধন্যবাদ। ৭১ নিয়ে লেখার সময় কাজে লাগবে। প্রিয়তে নিলাম।
লেখক বলেছেন: কেমন আছো ইমন? অনেক শুভকামনা।
লেখক বলেছেন: ভালো আছি দীপা। তুমি ভালো তো?
অনেক শুভেচ্ছা।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
কি আনমনে এসেছিলাম, ভক্ত হয়ে ফিরে গেলাম।
দিদি, অসাধারণ। নিশ্চয়ই বাকীগুলোও পড়বো।
লেখক বলেছেন: তোমাদের জন্যই তো এই স্মৃতিচারন। যারা মুক্তিযুদ্ধ দেখোনি।
আমার বালিকা চোখ, আর মন দিয়ে দেখা, অনুভবের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম।
মাহমুদহাসান বলেছেন:
ছাপ্পান্নো হাজার বর্গমাইলআমার দেশ, আমাদের দেশ, ছাপ্পান্নো হাজার বর্গমাইলের দেশ।
আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম?
ভালো লাগল, বাকি পোস্ট দুটোও পড়ব। বালিকার চোখে দেখা সেই দুঃসহ দিনরাত্রির কথা জানতে ভালো লাগবে ভীষণ।
বি দ্রঃ ছাপ্পান্নো হাজার বর্গমাইল এবং আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম কথা দুটি মূলত প্রিয় লেখক ড. হুমায়ুন আজাদ এর দুটি বইয়ের নাম। পড়েছেন কি?
লেখক বলেছেন: আমার এই লেখাটি পড়ায় খুব খুশী হলাম। ছাপ্পান্নো হাজার বর্গমাইল বইটি আমার সংগ্রহে আছে। অন্যটা পড়া হয়নি।
অনেক অনেক ধন্যবাদ তোমায়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















.............
অনেক ভাল লাগলো স্মৃতির এই গল্প পড়ে। এভাবে চলুক দিদি।