শুভ জন্মদিন। আজ আমার ছোট ভাই এক রাজকুমারের জন্মদিন। রাজকুমারের জন্মদিন বলে কথা। খাওন দাওন না হলে কি চলে? নেন, সবাই মিষ্টি মুখ করেন।
য
মিষ্টি মুখ তো হলো। এখন মিষ্টি মুখে তার জন্য দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি একজন অতিব সুন্দরী রাজন্যার দেখা সে পায়।
রাজকন্যার অভাবে আমার রাজপুত্র ভাইটি মাথায় মুকুট পরতে পারছেন না।
আহা!!! মুকুট বিহীন সম্রাটের যে মনে কত যন্ত্রনা!!!
থাক!!! এই শুভ দিনে আর কষ্টের কথা মনে করতে চাইনা। আসুন আমরা সবাই মিলে "মুকুট বিহীন সম্রাটকে" জন্মদিনের শুভেচ্ছা জানাই।
আর এই ফলের ঝুড়িটি শুধু মুকুট বা তার মতো যারা স্বর্গ থেকে বিতাড়িত হতে চান, তাদের জন্য। মনের সুখে নিষিদ্ধ সেই ফল খান, যা পৃথিবীতে আপনাদের জন্য সিদ্ধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



