মনে হয় এই তো সেদিন সামহ্যোয়ারইন ব্লগে সুরঞ্জনার জন্ম হলো। দেখতে দেখতে তিন বছর তিনটি দিন পেরিয়ে গিয়েছে।
সুরঞ্জনার যেমন বদল ঘটেছে, বদল ঘটেছে চিরচেনা এই ব্লগটিরও। শিশু সুরঞ্জনা বাংলা টাইপ করতে যেয়ে নাকাল হয়ে পোস্ট দেয়ার ইচ্ছে বাদ দিয়ে ব্লগ-চষে বেড়াতো। তখন ব্লগ-বাড়ীটি অনেক নিরাপদ ছিলো শিশুদের জন্য। একেকদিন এক এক ব্লগারের সব পুরোনো পোস্ট ঘেটে ঘেটে পড়ে শেষ করতো। যখন যার পোস্ট পড়তো তখন সে তার নামের শেষে ডে লাগিয়ে দিতো। যেমন, শ্রাবণসন্ধ্যা ডে, আরিয়ানা ডে, জুলভার্ণ ডে, ইমন জুবায়ের ডে, শামসীর ডে, নাজনীন ডে, ভাঙ্গন ডে, অপ্সরা ডে, মেহবুবা ডে, এমনি করে মানবী, সুলতানা শিরিন সাজি, সহেলী, সামছা আকিদা, সাঈফ শেরিফ, স্বপ্নজয়, নুশেরা, দীপান্বিতা, জেরী, বাবুনী সুপ্তি, বড় বিলাই কথক পলাশ, কাব্য, কালপুরুষ, আরো অনেকের ব্লগ পড়ে শেষ করেছি। ( ভুলো মনা হিসেবে আমার দুর্নাম আছে তাই সব নাম মনে পড়ছেনা
সুরঞ্জনা স্বপ্ন দেখতে ভালোবাসে। তাই স্বপ্ন দেখে তার প্রিয় এই ব্লগটি আবার আগের মতই একে ওপরের সুখে, দুখে পাশে এসে দাঁড়াবে। এক জনের দোষ হলে সেটাকে শুধরে দেবে। ক্ষমা, ও সহনশীলতায় একে ওপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে।
সুরঞ্জনার স্বপ্ন যেন সত্যি হয়। এ কামনাই করি।
সেই সোনালি দিনগুলো ফিরে আসুক। ফিরে আসুক হারিয়ে যাওয়া মুখগুলো। ভালো থেকো সামহ্যাওয়ারইন, ভালো থেকো সুরঞ্জনার ব্লগ বাড়ীর প্রতিটি বাসিন্দা। সবার জন্য শুভ কামনা।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


