একদিন পূর্ণিমার চাঁদ অনেক বড় হবে
গোমতির দুই ধার জোয়ারে ভাসবে।
পৃথিবী সব দুঃখ হারিয়ে
চোখের কোনে সুখ রাখবে জিয়িয়ে।
বটপাতার আড়ালের লাল বটফল খেয়ে
ঝুটকুলি পাখির দল পেট ভরিয়ে
আনন্দে আকাশে উড়ে মাতাবে প্রকৃতি
পেটের ভেতরের বীজ দূরে পড়ে আবার হবে বৃ অতি।
জলের তলে ফসল ডুবে
ছোটনের সাইকেল কেনার সাধ মাটি হবে।
পরদিন মেটারি মেলায় পাঁচ টাকার টিকেটে
ফোনিক্স সাইকেল পেয়ে ছোটন আসবে ছুটে।
আজকে যে কাচি চাঁদ হারিয়েছে
কালকে সে পূর্ণিমার জ্যোৎস্না পাবে।
জগতের নিয়মে চেয়ে যে হারাবে একবার
তিপূরণ অনেক বেশি পাবে বার বার।
কাল তোমাকে চেয়েছিলাম
আজ তুমি হও নি আমার
আশা রাখি কাল তুমি হবে আমারি
জেনে রাখ শূন্যের যাত্রী পাপড়ি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



