somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাবিতে ছাত্রলীগের নেতৃত্বে আবারও ‘আদুভাই'

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাদের মধ্যে আবার পদের আশায় আদুভাই হওয়ার হিড়িক শুরু হয়েছে। কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় রয়েছে ভিসির অঞ্চলের এবং তার আশীর্বাদপুষ্ট একটি গ্রুপ। বর্তমান নেতাকর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাসে ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ উঠেছে।
গত বছরের ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ছাত্রলীগের দু‘পক্ষের সংঘর্ষের ঘটনায় জাবিতে সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি জাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ নেতা-কর্মীকে বহিষ্কার করে এবং পারভেজ ও আজগরের নেতৃত্বে নতুন ছাত্রলীগ প্রতিষ্ঠা করে। বাংলা বিভাগের ছাত্র পারভেজের ছাত্রত্ব এক বছর আগেই শেষ হওয়ার কথা থাকলেও সে পরীক্ষা না দিয়ে ছাত্রত্ব টিকিয়ে রেখেছে। আজগর আলী গতবছর পরীক্ষা না দিয়ে এবার মাস্টার্সের সকল পরীক্ষা শেষ করলেও মৌখিক পরীক্ষায় অংশ নেবে না বলে জানা গেছে। এ বিষয়ে আজগর আলী বলেন, হলে যদি কারো পাই তাহলে তার হাতে নেতৃত্ব দিয়ে ক্যাম্পাস ছেড়ে দেবো। তাছাড়া এখনো চিন্তা-ভাবনার সময় তো আছে। প্রক্টরের সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দখল নেয়া শামীম পর পর দু’বছর পরীক্ষা না দিয়ে আদুভাই হয়ে ক্যাম্পাসে ফিরে এসেছে। ওই হলের শরীফের ছাত্রত্ব গতবছর শেষ হলেও সে পদের আশায় হলে রয়েছে। এদিকে আজগরের নামে ঢাকা-আরিচা মহাসড়কে গ্রীনওয়ে, বোরাক, হানিফ ও সুপার বাসের কাউন্টার থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ করেছে জুনিয়র কর্মীরা। সদ্য সমাপ্ত হওয়া শহীদ রফিক-জব্বার হলের টে-ারের ১০ লাখ টাকা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক সোহেল-জনি, পারভেজ,আজগর ভাগবাটোয়ারা করে নেয় বলে একাধিক সুত্রে জানাগেছে। এছাড়া পুরাতনের কলাভবনের সামনে একটি পুরাতন ভবন ও মীর মশাররফ হোসেন হলের সামনে রাস্তা মেরামতের কাজ পাইয়ে দিয়ে ঠিকাদারদের কাছে ৩০ হাজার টাকা আজগর পারভেজ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পারভেজ এসব বিষয়ে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। আজগরের নিয়ন্ত্রণাধীন মওলানা ভাষানী হলের ছাত্রলীগ কর্মী স¤্রাট পাশ্ববর্তী এলাকার একটি পোল্ট্রিফার্ম থেকে ৩০ হাজার মুরগী চুরি করে বলে জানা যায়। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগের সভাপতি রাশদুল ইসলাম শাফিন বলেন, ভিসি আমাদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করে নিজ অঞ্চলের কর্মীদের দিয়ে নব্য ছাত্রলীগ প্রতিষ্ঠা করে ছিনতাই, চুরি, চাঁদাবাজি করে যাচ্ছে।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×