somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগলা ভ্রমন

০৮ ই মে, ২০১১ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন হঠাৎ ফেসবুক এর গ্রুপ চ্যাট এ রায়হান প্রস্তাব দিল একটা নিরুদ্দেশ tour করার। সেমিস্টার শেষ আমরা বাসায় বসে বসে bore হচ্ছিলাম। প্রস্তাব শুনে আমি লাফিয়ে উঠলাম। হৃদয় বলল সেও যাবে। এরপর আরও কয়েকজন রাজি হল। শেষে ঠিক হল ৭তারিখ আমরা tour টা করব। কিন্তু ৬ তারিখ এর মধ্যে যারা যাবে বলেছিল তারা সবাই বেঁকে বসল। অগত্যা কি আর করা। ইলিয়াস বলেছিল ও যাবে। আমি ওকে বলেছিলাম শনিবার ঠিক সকাল ১০ টায় কমলাপুর রেলস্টেশন এ হাজির থাকতে। ও বলল যে থাকবে।

প্ল্যান ছিল এমন আমরা কমলাপুর রেলস্টেশন এ সকাল ১০টায় যাব। তারপর যে ট্রেন পাব সেটাতেই উঠে পড়ব, এরপর ট্রেন আমাদের যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব। আবার ওই ট্রেন এই ব্যাক করব।



সকাল ৮টার দিকে আমি আর রায়হান কমলাপুর এর উদ্দেশ্যে রওনা দেই, ইলিয়াস কে ফোন দিলাম, হারামজাদা মোবাইল বন্ধ করে রেখেছে। আমরা কমলাপুর পোঁছেই ময়মনসিংহ এর ট্রেন পাই। ওটায় উঠি। ট্রেন ছাড়ল ১১.০০টায়। শুরু হল আমাদের নিরুদ্দেশ যাত্রা। ট্রেন journey টা উপভোগ করতে করতে ময়মনসিংহ পৌঁছলাম। দুপুর ঠিক ২.১৫ তে। স্থানীয় একটা রেস্টুরেন্ট এ গিয়ে কাচ্চি বিরিয়ানি আর বোরহানি দিয়ে লাঞ্চ সারলাম। ময়মনসিংহ বেড়ানোর মত তেমন যায়গা নেই। আমার ভাইয়া ফোন এ বলেছিল ভ্রম-পুত্র নদী আছে, তার পাড়ে যেতে। লাঞ্চ এর পর ২০টাকা রিক্সা ভাড়া দিয়ে নদীর পাড়ে পৌঁছলাম। মন উদাস হয়ে গেল। রায়হান তো চরম মজা পাচ্ছিল। এই সেই ভ্রম-পুত্র যার কথা ছোটবেলায় সামাজিক বিজ্ঞান বইতে অনেক পড়েছি। নদীর পাড় বাঁধ দেয়া খুব সুন্দর করে। নদীর পানি ছিল শান্ত, সে এক অপরূপ দৃশ্য। রায়হান তখনি ঠিক করল নদিতে নামবে। আমি একটু আপত্তি জানালাম, তাও আবার আলাদা কোন প্যান্ট আনিনি। ভিজাব কি? রায়হান হাফ প্যান্ট পরে লাফ দিল নদীর পানিতে। ও দারুণ উপভোগ করছিল, ওর মজা দেখে আমিও লোভ সামলাতে পারলাম না। Under Pant পরেই আমিও নামলাম নদী তে। আহ ভ্রম-পুত্র নদিতে গোসল করছি, এর feelings ই আলাদা।



গোসল করে নদীর পাড়ে কিছু সময় হেঁটে আমরা আগের রিকশাতেই আবার স্টেশন ফিরলাম। টিকেট কিনলাম। ট্রেন এলো ৫.৩০ এর দিকে। আমরা প্লাটফর্ম এ দারিয়ে দেখলাম ট্রেন এর ছাঁদে মানুষ নামছে আর কেউ উঠছে। রায়হান বলল চল ছাঁদে করে যাই, আমিও রাজি হলাম। স্টেশন এ একটা ওভার ব্রিজ আছে। ওটায় উঠে ওখান থেকে ট্রেন এর ছাঁদে লাফ দিলাম। ট্রেন ছাড়ল। আমার প্রথমে একটু ভয় মতন লেগেছিল, কিন্তু পড়ে সেটা কেটে যায়। বসে বসে গতিশীল অবস্থায় বিকালের গ্রামীণ বাংলা দেখছি উদাস নয়নে। আর শুনছিলাম গান। এ আরেক অন্যরকম অনুভূতি। বিকেল গড়িয়ে রাত হল। ট্রেন এর ছাঁদে শুয়ে পড়লাম। আকাশের দিকে তাকিয়ে আছি বাঁকা চাঁদটাও আমার দিকে তাকিয়ে আছে। এভাবে ঢাকা ফিরলাম।



দিনটা এমন পাগলামিতে ভরা ছিল। আমার জীবনে অন্যতম Best একটা দিন। Thnx dosto Rayhan for giving me company on that day.^_^
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×