আমার নামটি মুজাহিদি আর
নেতার নামটি নিজামী
চেহারা সুরত দেখতে লাগে
আমাদেরে ইসলামী
এই চেহারা আসল তো নয়
মুখোশ পড়েছি মাত্র
আসলে আমরা কুখ্যাত সেই
ইয়াহিয়া খানের ছাত্র ।
যুদ্ধকালিন একাত্তরে
পাকবাহিনীর জন্য
লক্ষ বাঙালী নিধন করে
জীবন করেছি ধন্য
নিয়াজি এবং টিক্কা খানের
হয়ে প্রিয় ক্রীতদাস
মুক্তি নামের বিচ্ছুদেরে
দুহাতে করেছি নাশ
পশ্চিমা সেই হুজুরগণের
মনটাকে খুশী করতে
পিছ পা হইনি কখনো যুবতী-
কিশোরী ঝাপটে ধরতে
শুধু হুজুরের মন রাঙিয়ে
হইনি আমরা কান্ত
কচি মেয়েদের খামচে করেছি
পশুবৃত্তিকে শান্ত
সেই সব দিন চোখেতে ভাসলে
আমি আর নিজামী
শীতের রাত্রে গায়ের গরমে
এখনো একলা ঘামি
ভাগ্য খারাপ প্রান পণে সবে
অনেক চেষ্টা করে
প্রিয় চাঁনতারা পতাকাটাকে
রাখতে পারিনি ধরে
পরাজিত হয়ে টিক্কা নিয়াজি
গেলেন পিন্ডি চলে
আমরা দুজন বেঁচে রইলাম
ছলে আর কৌশলে
এর পর থেকে কয়েক বছর
ছিলাম ঘুমিয়ে ঘরে
পূর্নজন্ম হয়েছে আবার
এদেশে পচাত্তরে
জিয়া সাহেবের বদৌলতে
আমি আর নিজামী
দল বল নিয়ে বহু কৌশলে
হয়েছি অগ্রগামী
আমাদের গুরু গোলাম আজম আর
আব্বাস -আলী খান
সকলের চেয়ে তারা দুই জন
নামকরা বেঈমান
জিয়া সাহেবের হাতে হাত রেখে
ধর্মের নাম করে
বহু রাজাকার জন্ম হয়েছে
এদেশের ঘরে ঘরে
জিয়া সাহেবের মৃত্যুর পর
সুন্দরী ভাবীজান
নিজের স্বার্থে আমাদের সাথে
বেধেছেন তার প্রান
জাতিয়তাবাদি দলের সঙ্গে
বাধিয়া প্রেমের ডোর
ছলে কৌশলে আমরা এগিয়ে
এসেছি অনেক দুর
খালেদা এবং তার নেতা আর
জিয়া সাহেবর পুত
বুঝেনা আমরা তাহাদের ঘাড়ে
সিন্দাবাদের ভুত
খালেদা জিয়ার ঘাড়ের উপরে
আছি খুব ভালো বেশ
বেশী দুর নয় বি,এন,পি,কে
করে দেবো নিঃশেষ
আমি -নিজামী - গোলাম আজম আর
সাঈদীর মতো ভন্ড
নিয়েছি ব্রত বাঙলা নামের
দেশ কে করবো পন্ড
দেখলে আমার হাতের কবজি
পাঠার মতন ঘাড়
ভয় পেয়ে যায় বহু দল আর
এদেশের সরকার
মাঝে মাঝে কিছু বাংলা প্রেমী
লাগে আমাদের পিছু
কিন্তু এখনো কোন বাঙালী
করতে পারেনি কিছু
আমরা এখন আগের চেয়ে
অনেক শক্তিশালী
ধারালো ছুরিতে রগ কেটে দেই
যারা করে ফালা ফালি
ধর্মের নামে আমরা ছড়াই
হিংসা যে জনমনে
কোরান হাদিস ব্যাবহার করি
নিজেদের প্রয়োজনে
খোদা ভীরু এই দেশের মানুষ
প্রতিদিন ফাঁকি দিয়ে
ছলে আর বলে আমরা নিচ্ছি
মনের স্বপ্ন এগিয়ে
আল্লার কাছে একটি আশা
করে শুধু এই প্রান
মৃত্যুর আগে দেখে যেতে চাই
এ দেশ পাকিস্হান
একাত্তরে বাঙালির হাতে
সেই পরাজয় গ্লানী
ছুরির মতন করে যে বিদ্ধ
ভাঙা এ হৃদয় খানি
আমাদের লোক চৌ দিকে আছে
করতে এ দেশ নাশ
জি,এম,বি নাম ধারন করে
চালাচ্ছে সন্ত্রাস
একদিন এই মাটিতে আমরা
করবোই জয়লাভ
বাংলা প্রেমীর রক্তে আবার
হবে দেশ সয়লাব ।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।